ঢাকা , শনিবার, ১০ অক্টোবর ২০২৬ , ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক ‘বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই, সবাই সমান নাগরিক অধিকার ভোগ করবে’ নকল ওয়েবসাইটে চাকরির প্রলোভন, ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে নারী গ্রেপ্তার মালয়েশিয়ায় আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের এহতিশামুল হক হিরা প্রধানমন্ত্রীর নেতৃত্বে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চায় বিএনপি: আমান ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করল পুলিশ ‘গাজায় নামমাত্র যুদ্ধবিরতি আছে, বাস্তবে নেই’ দিল্লিতে মেট্রো-ট্রেন বন্ধ, সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্যের অভিযোগে আবেদন সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সমঅধিকারের পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন বাবরি মসজিদ বানাতে চাওয়া হুমায়ুনের আসনে বিজেপির জয় ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’ ‘অটোরিকশাচালক সুমনই তাজমিন হত্যাকাণ্ডে জড়িত’ ‘বিদেশি শক্তির’ ইন্ধনে দেশ অস্থিতিশীল করছে তেলাপোকারা : বিজেপি ‘ট্রেন বাতিল করে ভারতের যুবসমাজকে আটকানো যাবে না’ ককরোচ পার্টির প্রধান অভিজিৎ দীপকে আটক অটোরিকশা থেকে লাফ দিয়েও নিজেকে বাঁচাতে পারল না তাজমীন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২৩ হজ এজেন্সিকে জরুরি নির্দেশনা ধর্ম মন্ত্রণালয়ের ১ রান করেই অদ্ভুতভাবে উদযাপন করলেন লিটন শান্তিতে নোবেল ঘোষণার পর আইসিসির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

  • আপলোড সময় : ১০-১০-২০২৬ ১২:০৮:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১০-২০২৬ ১২:০৮:০৩ অপরাহ্ন
ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। শহরটির বায়ুমান সূচক (একিউআই) স্কোর ২০০। ১৬৯ স্কোর নিয়ে তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এ স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।

শনিবার (১০ অক্টোবর) সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে।

আইকিউএয়ারের তালিকায় ১৯৬ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মালয়েশিয়ার কুয়ালালামপুর। ১৮৬ স্কোর নিয়ে তৃতীয় স্থানে ভিয়েতনামের হ্যানয় এবং ১৭৫ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ভারতের কলকাতা।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘ভালো’ হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ স্কোর হলে তা ‘মাঝারি’ বা ‘সহনীয়’ ধরা হয়। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।

অন্যদিকে, ১৫১ থেকে ২০০ স্কোর হলে বায়ুর মান ‘অস্বাস্থ্যকর’ বলে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে তা ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১ বা তার বেশি হলে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে গণ্য করা হয়।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক

দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক