ঢাকা , রবিবার, ১১ অক্টোবর ২০২৬ , ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, মসজিদ-মন্দির-গির্জায় প্রচারণার নির্দেশ নেত্রকোনায় বিচারিক কার্যক্রম ত্বরান্বিত করতে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স ‘শহীদ আবরার ফাহাদ সেতু’র অগ্রগতি জানতে চেয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় অধ্যক্ষের বাড়িতে নিয়োগ পরীক্ষা, ফল ঘোষণা মাদ্রাসায় প্রবীণ সাংবাদিক আমির খসরু মারা গেছেন খোলা হলো লালন মাজারের দানবাক্স, কত টাকা মিলল চট্টগ্রাম ও কক্সবাজারের উপকূলে মা ইলিশ সংরক্ষণে যৌথ অভিযান লালমনিরহাটে প্রাতঃভ্রমণে গিয়ে ট্রাকচাপায় দুই নারী নিহত ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে ৩৪ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনায় আটক ৩ কক্সবাজার থেকে ঢাকাগামী বিমানের চাকা বিচ্ছিন্ন, শাহজালালে জরুরি অবতরণ বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, বাস্তবায়নে সহায়তার আশ্বাস দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক ‘বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই, সবাই সমান নাগরিক অধিকার ভোগ করবে’ নকল ওয়েবসাইটে চাকরির প্রলোভন, ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে নারী গ্রেপ্তার মালয়েশিয়ায় আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের এহতিশামুল হক হিরা প্রধানমন্ত্রীর নেতৃত্বে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চায় বিএনপি: আমান ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করল পুলিশ ‘গাজায় নামমাত্র যুদ্ধবিরতি আছে, বাস্তবে নেই’ দিল্লিতে মেট্রো-ট্রেন বন্ধ, সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্যের অভিযোগে আবেদন

দিল্লিতে মেট্রো-ট্রেন বন্ধ, সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্যের অভিযোগে আবেদন

  • আপলোড সময় : ১০-১০-২০২৬ ১২:১০:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১০-২০২৬ ১২:১০:৪৭ অপরাহ্ন
দিল্লিতে মেট্রো-ট্রেন বন্ধ, সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্যের অভিযোগে আবেদন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিক্ষোভকে কেন্দ্র করে মেট্রো স্টেশন বন্ধ ও ট্রেন চলাচলে বিধিনিষেধ আরোপের ঘটনায় সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্যের অভিযোগ উঠেছে। এ অভিযোগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ মোহন, দিল্লির পুলিশ কমিশনার অনুরাগ কুমার এবং দিল্লি মেট্রো রেল করপোরেশনের (ডিএমআরসি) চেয়ারম্যান ডি থারার বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করা হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) ভারতের সুপ্রিম কোর্টে আবেদনটি জমা দেন আইনজীবী শৈলেন্দ্র মণি ত্রিপাঠি। তাঁর অভিযোগ, জনপরিবহন পুরোপুরি বন্ধ না রেখে নিয়ন্ত্রিতভাবে চালু রাখার বিষয়ে আদালতের নির্দেশ দেওয়া হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা যথাযথভাবে কার্যকর করেনি। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস, লাইভল ও ইন্ডিয়া টুডে এ তথ্য জানিয়েছে।

আবেদনে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশের পরও একাধিক মেট্রো স্টেশনের প্রবেশ ও বের হওয়ার পথ বন্ধ রাখা হয় এবং ট্রেন চলাচলে বিধিনিষেধ বহাল থাকে। এতে সাধারণ যাত্রী, বিশেষ করে দূরপাল্লার যাত্রী ও জরুরি প্রয়োজনে যাতায়াতকারীরা ভোগান্তিতে পড়েন বলে অভিযোগ করেছেন আবেদনকারী।

আবেদনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে আদালত অবমাননার কার্যক্রম শুরুর পাশাপাশি জনপরিবহনে অযৌক্তিক বিধিনিষেধ প্রত্যাহার এবং আদালতের নির্দেশ কার্যকর করার পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। তবে অভিযোগের বিষয়ে আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে মেট্রো ও রেল চলাচলে বিধিনিষেধ আরোপের বিষয়টি শুক্রবার (৯ অক্টোবর) সুপ্রিম কোর্টে ওঠে। প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে। তবে নিরাপত্তার অজুহাতে জনপরিবহন পুরোপুরি বন্ধ করা বা সাধারণ মানুষের চলাচলে অযৌক্তিক বাধা সৃষ্টি করা উচিত নয়।

শুনানিতে প্রধান বিচারপতি বলেন, ‘একটি মাছি মারতে হাতুড়ি ব্যবহার করবেন না।’ অর্থাৎ, পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়া পদক্ষেপ যেন প্রয়োজনের তুলনায় অতিরিক্ত কঠোর না হয়। আদালত মেট্রো ও অন্যান্য রেলসেবা পুরোপুরি বন্ধ না করে পরিস্থিতি অনুযায়ী নিয়ন্ত্রিতভাবে চালু রাখার বিষয়ে পদক্ষেপ নিতে বলে।

সিজেপির বিক্ষোভ সামনে রেখে দিল্লি পুলিশ প্রথমে ৫৭টি মেট্রো স্টেশনের প্রবেশ ও বের হওয়ার পথ বন্ধ রাখার প্রস্তাব দিয়েছিল। পরে সংশ্লিষ্ট স্টেশনের সংখ্যা কমিয়ে ৪৫টি করা হয়। ডিএমআরসি জানায়, শুক্রবার রাত ৯টা থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত এসব স্টেশনের প্রবেশ ও বের হওয়ার পথ বন্ধ থাকবে। তবে নয়াদিল্লি মেট্রো স্টেশন ছাড়া অন্য স্টেশনগুলোতে ইন্টারচেঞ্জ সুবিধা চালু রাখার কথা জানানো হয়।

এদিকে, শনিবার সকাল ৪টা থেকে দুপুর ২টা পর্যন্ত নয়াদিল্লি ও হজরত নিজামুদ্দিন রেলস্টেশনে আসা-যাওয়া করা একাধিক মেইল ও এক্সপ্রেস ট্রেনের চলাচল বাতিল করা হয়। রেল চলাচলে বিধিনিষেধ এবং মেট্রো স্টেশনের প্রবেশপথ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েই আদালত অবমাননার আবেদনটি করা হয়েছে।

আবেদনকারীর অভিযোগ এখনো আদালতে প্রমাণিত হয়নি। এ বিষয়ে আদালতের পরবর্তী পদক্ষেপের জন্য অপেক্ষা করা হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সরকারি চাকরিতে বহাল এনসিপির সাংগঠনিক পদে প্রাণিসম্পদ কর্মকর্তার জগলু

সরকারি চাকরিতে বহাল এনসিপির সাংগঠনিক পদে প্রাণিসম্পদ কর্মকর্তার জগলু