ঢাকা , শনিবার, ১০ অক্টোবর ২০২৬ , ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনায় আটক ৩ কক্সবাজার থেকে ঢাকাগামী বিমানের চাকা বিচ্ছিন্ন, শাহজালালে জরুরি অবতরণ বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, বাস্তবায়নে সহায়তার আশ্বাস দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক ‘বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই, সবাই সমান নাগরিক অধিকার ভোগ করবে’ নকল ওয়েবসাইটে চাকরির প্রলোভন, ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে নারী গ্রেপ্তার মালয়েশিয়ায় আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের এহতিশামুল হক হিরা প্রধানমন্ত্রীর নেতৃত্বে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চায় বিএনপি: আমান ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করল পুলিশ ‘গাজায় নামমাত্র যুদ্ধবিরতি আছে, বাস্তবে নেই’ দিল্লিতে মেট্রো-ট্রেন বন্ধ, সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্যের অভিযোগে আবেদন সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সমঅধিকারের পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন বাবরি মসজিদ বানাতে চাওয়া হুমায়ুনের আসনে বিজেপির জয় ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’ ‘অটোরিকশাচালক সুমনই তাজমিন হত্যাকাণ্ডে জড়িত’ ‘বিদেশি শক্তির’ ইন্ধনে দেশ অস্থিতিশীল করছে তেলাপোকারা : বিজেপি ‘ট্রেন বাতিল করে ভারতের যুবসমাজকে আটকানো যাবে না’ ককরোচ পার্টির প্রধান অভিজিৎ দীপকে আটক অটোরিকশা থেকে লাফ দিয়েও নিজেকে বাঁচাতে পারল না তাজমীন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২৩

‘বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই, সবাই সমান নাগরিক অধিকার ভোগ করবে’

  • আপলোড সময় : ১০-১০-২০২৬ ০৩:১০:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১০-২০২৬ ০৩:১০:২২ অপরাহ্ন
‘বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই, সবাই সমান নাগরিক অধিকার ভোগ করবে’

আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে উদ্‌যাপন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম, হটলাইন, গোয়েন্দা নজরদারি ও বিশেষ টহলের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে এসআরবি-২। পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে সামাজিক যোগাযোগমাধ্যমে নজরদারি, চেকপোস্ট স্থাপন এবং বিসর্জনের দিন হেলিকপ্টার ও ড্রোন মোতায়েন করা হবে।

শনিবার (১০ অক্টোবর) এসআরবি-২ সদর দপ্তরে পূজা উদ্‌যাপন কমিটির প্রতিনিধিদের সঙ্গে এক সমন্বয় সভায় এসব পরিকল্পনার কথা জানান সংস্থাটির অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান। সভায় দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন পূজা উদ্‌যাপন কমিটির ২৭ জন প্রতিনিধি ও এসআরবি-২-এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, পূজার সময় নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হবে। পাশাপাশি সদর দপ্তরে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম স্থাপন, সার্বক্ষণিক হটলাইন সেবা চালু, পূজামণ্ডপকেন্দ্রিক নিয়মিত টহল ও চেকপোস্ট স্থাপন এবং বিশেষ মোটরসাইকেল টহল পরিচালনা করা হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব প্রতিরোধে সার্বক্ষণিক নজরদারিও থাকবে।

এ ছাড়া সুরক্ষা অ্যাপের মাধ্যমে পূজামণ্ডপে যেকোনো অপ্রীতিকর ঘটনার তথ্য তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে পৌঁছানোর ব্যবস্থা থাকবে। বিসর্জনের দিন এসআরবি-২-এর পক্ষ থেকে দুটি হেলিকপ্টার ও ড্রোন মোতায়েন করা হবে বলেও সভায় জানানো হয়। জরুরি প্রয়োজনে এসআরবি-২-এর হটলাইন নম্বর ০১৭৭৭৭১০২৯৯-এ যোগাযোগ করতে পারবেন পূজা উদ্‌যাপন কমিটির প্রতিনিধিরা।

সভায় পূজা উদ্‌যাপন কমিটির প্রতিনিধিরা জানান, বেশ কিছু পূজামণ্ডপ মসজিদের পাশে অবস্থিত। এসব স্থানে অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান তাঁরা। পাশাপাশি কয়েকটি পূজামণ্ডপের আশপাশে তীব্র যানজটের বিষয়টি তুলে ধরে তা নিরসনে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

জবাবে এসআরবি-২-এর অধিনায়ক বলেন, কোনো দুষ্কৃতকারী বা স্বার্থান্বেষী গোষ্ঠী সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের উদ্দেশ্যে নাশকতামূলক কর্মকাণ্ডের চেষ্টা করলে তাদের কঠোরভাবে দমন করে আইনের আওতায় আনা হবে। যানজট নিরসনে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।

নয়মুল হাসান বলেন, “বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই। আমরা সবাই বাংলাদেশি এবং সবাই সমান নাগরিক অধিকার ভোগ করব। আমরা বৈচিত্র্যকে সম্মান করি।”

পূজা উদ্‌যাপন কমিটির প্রতিনিধিদের যেকোনো প্রয়োজনে হটলাইনে অথবা সরাসরি অধিনায়কের সঙ্গে যোগাযোগের আহ্বান জানান তিনি। তথ্যদাতার পরিচয় সর্বোচ্চ গোপনীয়তার সঙ্গে সংরক্ষণ করা হবে বলেও আশ্বস্ত করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শারদীয় দুর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও নির্বিঘ্নে পূজা উদ্‌যাপন নিশ্চিত করতে এসআরবি-২ পূজা উদ্‌যাপন কমিটির প্রতিনিধিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ অব্যাহত রাখবে।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনায় আটক ৩

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনায় আটক ৩