ঢাকা , সোমবার, ১২ অক্টোবর ২০২৬ , ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নারী শিশুর প্রতি সহিংসতা রোধে পরিবারসহ সবাইকে সচেতন হতে হবে: রাষ্ট্রপতি ইউপি নির্বাচন শুরু ২১ জানুয়ারি, পাঁচ ধাপে ভোটের পরিকল্পনা দিল্লিতে রেড অ্যালার্ট জারি লালমনিরহাট সীমান্তে ২ লাখ ৯ হাজার টাকার মাদকসহ আটক ২ মাস্কের এক পোস্টেই টালমাটাল আম্বানির সাম্রাজ্য মদসহ দম্পতি আটক তালা ভেঙে চুয়েটের প্রশাসনিক ভবনে নতুন উপাচার্য প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রীর সাক্ষাৎ গোসাইরহাটে মা ইলিশ সংরক্ষণে কোস্ট গার্ডের যৌথ অভিযান সরানো হচ্ছে সচিবালয়, ব্যয় হবে ৩৫০০ কোটি টাকা রিয়াদ বিমানবন্দরে ফের হুতিদের হামলা, পাকিস্তানি নাগরিক নিহত এআই নিয়ে শায়েখ সুদাইসের সতর্কবার্তা ফ্যাসিস্ট সরকারের আমলে নেওয়া প্রকল্পগুলোর অনিয়ম-দুর্নীতি তদন্তের সুপারিশ সুলতানপুর সীমান্তে ৫৮ লাখ ৯১ হাজার টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ বাংলাদেশ বিমান বাহিনীতে প্রভোস্ট সপ্তাহ-২০২৬ উদ্বোধন রূপপুরে প্রথমবারের মতো সফল পারমাণবিক বিক্রিয়া মা ইলিশ সংরক্ষণে চার জেলায় কোস্ট গার্ডের যৌথ অভিযান রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪ জন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, মসজিদ-মন্দির-গির্জায় প্রচারণার নির্দেশ নেত্রকোনায় বিচারিক কার্যক্রম ত্বরান্বিত করতে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স

নারায়ণগঞ্জে দুই স্থানে বিস্ফোরণ, দগ্ধ ৭

  • আপলোড সময় : ১১-১০-২০২৬ ১০:২৮:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-১০-২০২৬ ১০:২৮:০৫ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জে দুই স্থানে বিস্ফোরণ, দগ্ধ ৭

নারায়ণগঞ্জে পৃথক দুটি গ্যাস বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের চারজনসহ অন্তত সাতজন দগ্ধ হয়েছেন। শনিবার (১০ অক্টোবর) রাতে কাঁচপুর এলাকায় একটি বাড়িতে এবং রোববার সকালে শহরের দেওভোগ জিউস পুকুরপাড় এলাকায় এসব বিস্ফোরণ ঘটে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল আল আরেফিন শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত ঘটে যাওয়া বিস্ফোরণের তথ্য নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রথম বিস্ফোরণটি ঘটে কাঁচপুর এলাকার একটি বাড়িতে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস বের হয়ে ঘরে জমে থাকার পর বিস্ফোরণ ঘটে। এতে একই পরিবারের চার সদস্য দগ্ধ হন। পরে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

এরপর রোববার সকালে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ জিউস পুকুরপাড় এলাকায় গ্যাস লিকেজ থেকে আরেকটি বিস্ফোরণ ঘটে। এতে আরও তিনজন দগ্ধ হন। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।

পৃথক দুই ঘটনায় দগ্ধ সাতজনকেই ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাঁদের শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

অল্প সময়ের ব্যবধানে নারায়ণগঞ্জের দুটি এলাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তবে বিস্ফোরণ দুটির সুনির্দিষ্ট কারণ এবং কীভাবে গ্যাস লিকেজ হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স