ঢাকা , রবিবার, ১১ অক্টোবর ২০২৬ , ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, মসজিদ-মন্দির-গির্জায় প্রচারণার নির্দেশ নেত্রকোনায় বিচারিক কার্যক্রম ত্বরান্বিত করতে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স ‘শহীদ আবরার ফাহাদ সেতু’র অগ্রগতি জানতে চেয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় অধ্যক্ষের বাড়িতে নিয়োগ পরীক্ষা, ফল ঘোষণা মাদ্রাসায় প্রবীণ সাংবাদিক আমির খসরু মারা গেছেন খোলা হলো লালন মাজারের দানবাক্স, কত টাকা মিলল চট্টগ্রাম ও কক্সবাজারের উপকূলে মা ইলিশ সংরক্ষণে যৌথ অভিযান লালমনিরহাটে প্রাতঃভ্রমণে গিয়ে ট্রাকচাপায় দুই নারী নিহত ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে ৩৪ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনায় আটক ৩ কক্সবাজার থেকে ঢাকাগামী বিমানের চাকা বিচ্ছিন্ন, শাহজালালে জরুরি অবতরণ বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, বাস্তবায়নে সহায়তার আশ্বাস দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক ‘বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই, সবাই সমান নাগরিক অধিকার ভোগ করবে’ নকল ওয়েবসাইটে চাকরির প্রলোভন, ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে নারী গ্রেপ্তার মালয়েশিয়ায় আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের এহতিশামুল হক হিরা প্রধানমন্ত্রীর নেতৃত্বে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চায় বিএনপি: আমান ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করল পুলিশ ‘গাজায় নামমাত্র যুদ্ধবিরতি আছে, বাস্তবে নেই’ দিল্লিতে মেট্রো-ট্রেন বন্ধ, সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্যের অভিযোগে আবেদন

সড়ক দুর্ঘটনা প্রসঙ্গে নতুন তথ্য দিলেন তানজিন তিশা

  • আপলোড সময় : ১১-১০-২০২৬ ১০:৩৫:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-১০-২০২৬ ১০:৩৫:১৫ পূর্বাহ্ন
সড়ক দুর্ঘটনা প্রসঙ্গে নতুন তথ্য দিলেন তানজিন তিশা

ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশার সড়ক দুর্ঘটনায় পড়ার খবর ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তিনি। শনিবার (১০ অক্টোবর) রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে দুর্ঘটনার খবর অস্বীকার করে ভক্তদের আশ্বস্ত করেন অভিনেত্রী।

রাত প্রায় ২টার দিকে দেওয়া পোস্টে তানজিন তিশা লেখেন, ‘আরে ভাই, চুপ থাক তোরা, ঘুমা। আমার কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়নি।’ তাঁর এ পোস্টের পর ভক্তদের মধ্যে স্বস্তি ফিরে আসে।

এর আগে শনিবার ফেসবুকে দেওয়া আরেকটি পোস্টে তিশা লিখেছিলেন, ‘মানিকগঞ্জে যাওয়ার পথে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলাম। আলহামদুলিল্লাহ! দেখা হবে সবার সাথে, ইনশাআল্লাহ।’ ওই পোস্টের পরই তাঁর দুর্ঘটনায় পড়ার খবর ছড়িয়ে পড়ে এবং ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হয়।

জানা গেছে, মানিকগঞ্জে একটি শোরুম উদ্বোধন অনুষ্ঠানে যাওয়ার পথে এ ঘটনা ঘটে বলে প্রথমে খবর ছড়ায়। পরে অভিনেত্রীর দ্বিতীয় পোস্টে দুর্ঘটনার খবর অস্বীকার করায় বিষয়টি নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি অনেকটাই কাটে।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর মানিকগঞ্জের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করা হয়েছে বলেও জানা গেছে। তবে ঘটনাটি সম্পর্কে বিস্তারিত তথ্য নিশ্চিত হওয়া যায়নি।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্গাপ্রতিমায় পতিতালয়ের মাটি ব্যবহার করা হয় কেন?

দুর্গাপ্রতিমায় পতিতালয়ের মাটি ব্যবহার করা হয় কেন?