ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ , ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যাগের ভেতর থেকে নবজাতক উদ্ধার, শরীরজুড়ে অসংখ্য পিঁপড়া ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, প্রতিবেশী দাদা গ্রেপ্তার স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি অনলাইন জুয়া চক্রের বিরুদ্ধে সিআইডির অভিযান, গ্রেপ্তার ৫ তথ্যমন্ত্রীর গ্রামের বাড়িতে মার্কিন রাষ্ট্রদূত, ইলিশ-রসমালাইয়ের স্বাদে আপ্লুত ফলাফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ মারা গেলেন মেসির বাবা হোর্হে মেসি জুলাই জাদুঘরে কোনো ধরনের দলীয় ইতিহাস দেখতে চাই না: নাহিদ ইসলাম শিক্ষা, স্বাস্থ্য ও জ্বালানি খাতকে স্বনির্ভর করার পরিকল্পনা নেওয়া হয়েছে ‘আমি বন্দী কারাগারে’ গায়ক মুজিব পরদেশী কারাগারে জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের মর্যাদা নিশ্চিত করা সরকারের পবিত্র দায়িত্ব : ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি দণ্ডিত আসামির বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমের প্রতি তথ্য মন্ত্রণালয়ের আহ্বান জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদির উপ-পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা জোরদার জবিতে ছাত্রদল-শিবির দফায় দফায় সংঘর্ষ, ভিপি-জিএসকে মেরে বের করে দেওয়ার অভিযোগ স্বাস্থ্যখাতের বাজেটের সুফল পৌঁছাতে হবে রোগীর দোরগোড়ায়: এমপি শফিকুল ইসলাম মিলন শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনানুগ ব্যবস্থা: তথ্য উপদেষ্টা ৬ আগস্ট থেকে সবার জন্য খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর

‘আমাদের সুন্দর একটি আগামী হারিয়ে গেল’

  • আপলোড সময় : ১৭-০৫-২০২৬ ০১:১১:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৫-২০২৬ ০১:১১:৩৭ পূর্বাহ্ন
‘আমাদের সুন্দর একটি আগামী হারিয়ে গেল’
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার-এর অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশের বিনোদন অঙ্গনে। সামাজিক যোগাযোগমাধ্যমে নির্মাতা, অভিনয়শিল্পী ও ভক্তরা তাকে স্মরণ করছেন গভীর ভালোবাসা ও বেদনায়। এবার কারিনাকে নিয়ে আবেগঘন স্মৃতিচারণ করেছেন বর্ষীয়ান অভিনেতা তারিক আনাম খান।

পরিচালক রেজাউর রহমান পরিচালিত ‘একসাথে আলাদা’ সিনেমায় একসঙ্গে কাজ করেছিলেন তারা। সিনেমাটির গল্প ও চিত্রনাট্য যৌথভাবে লিখেছিলেন কারিনা কায়সার ও রেজাউর রহমান। সেই কাজের স্মৃতি তুলে ধরে ফেসবুকে তারিক আনাম খান লেখেন, “আমাদের সুন্দর একটি আগামী হারিয়ে গেল। একসাথে থেকে আলাদা হয়ে গেল কারিনা কায়সার।”

তিনি আরও লেখেন, “খুব অল্প সময়ের জন্য আমাদের দেখা, অল্প কথা, একটাই কাজ— ‘একসাথে আলাদা’। অত্যন্ত আধুনিক ভাবনার একটি গল্প ছিল এটি। দুটি মানুষ কাছে থেকে কষ্ট পাওয়ার চেয়ে আলাদা হয়ে বন্ধু হয়ে থাকতে পারে কিনা, সেটাই ছিল গল্পের মূল বিষয়।”

কারিনার কাজের প্রতি নিষ্ঠার কথাও উল্লেখ করেন এই অভিনেতা। তার ভাষায়, কারিনা কমেডি ঘরানার কাজ খুব ভালো বুঝতেন। সংলাপ, পরিস্থিতি ও অভিনয়ের সূক্ষ্ম দিকগুলো নিয়ে তিনি সবসময় মনোযোগী থাকতেন। শুটিং সেটে মনিটরের সামনে তীক্ষ্ণ নজরে পুরো কাজ পর্যবেক্ষণ করতেন এবং টিমের সঙ্গে নিরবে আলোচনা চালিয়ে যেতেন।

নতুন একটি পারিবারিক কমেডি ধারাবাহিক একসঙ্গে করার পরিকল্পনার কথাও জানান তারিক আনাম খান। তবে সেই স্বপ্ন পূরণের আগেই কারিনার চলে যাওয়া তাকে গভীরভাবে নাড়া দিয়েছে। তিনি লেখেন, “সবাইকে কাঁদিয়ে কারিনা চলে গেল। হায়রে জীবন!”

একই সঙ্গে সামাজিক মাধ্যমে কারিনাকে ঘিরে নেতিবাচক আলোচনা না করার আহ্বানও জানান তিনি। বলেন, “দয়া করে কেউ তার ব্যক্তিগত বিষয় নিয়ে আর নোংরা আলাপ করবেন না। ও তো আর রইলো না।”

তরুণ প্রজন্মের উদ্দেশে একটি গুরুত্বপূর্ণ বার্তাও দেন এই অভিনেতা। তিনি সবাইকে স্বাস্থ্য ও জীবনযাপনে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “জীবন সুন্দর, জীবন মূল্যবান।”

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রথমে সাধারণ জ্বরে আক্রান্ত হলেও পরে কারিনা কায়সারের শরীরে সংক্রমণ ধরা পড়ে। একইসঙ্গে হেপাটাইটিস এ ও ই-এর জটিলতায় তার লিভার ফেইলিউর দেখা দেয়। উন্নত চিকিৎসার জন্য তাকে চেন্নাই নেওয়া হলেও শেষ পর্যন্ত চিকিৎসকরা তাকে বাঁচাতে পারেননি।

সামাজিক মাধ্যমে প্রাণবন্ত ও বাস্তবধর্মী কনটেন্ট নির্মাণের মাধ্যমে তরুণদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন কারিনা কায়সার। অভিনয়ের পাশাপাশি তিনি চিত্রনাট্যকার হিসেবেও কাজ করেছেন। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ইন্টার্নশিপ এবং ৩৬-২৪-৩৬।

নিউজটি আপডেট করেছেন : সাজিদুল ইসলাম পাঠান

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্যাগের ভেতর থেকে নবজাতক উদ্ধার, শরীরজুড়ে অসংখ্য পিঁপড়া

ব্যাগের ভেতর থেকে নবজাতক উদ্ধার, শরীরজুড়ে অসংখ্য পিঁপড়া