ঢাকা , শনিবার, ১০ অক্টোবর ২০২৬ , ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেত্রকোনায় বিচারিক কার্যক্রম ত্বরান্বিত করতে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স ‘শহীদ আবরার ফাহাদ সেতু’র অগ্রগতি জানতে চেয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় অধ্যক্ষের বাড়িতে নিয়োগ পরীক্ষা, ফল ঘোষণা মাদ্রাসায় প্রবীণ সাংবাদিক আমির খসরু মারা গেছেন খোলা হলো লালন মাজারের দানবাক্স, কত টাকা মিলল চট্টগ্রাম ও কক্সবাজারের উপকূলে মা ইলিশ সংরক্ষণে যৌথ অভিযান লালমনিরহাটে প্রাতঃভ্রমণে গিয়ে ট্রাকচাপায় দুই নারী নিহত ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে ৩৪ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনায় আটক ৩ কক্সবাজার থেকে ঢাকাগামী বিমানের চাকা বিচ্ছিন্ন, শাহজালালে জরুরি অবতরণ বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, বাস্তবায়নে সহায়তার আশ্বাস দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক ‘বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই, সবাই সমান নাগরিক অধিকার ভোগ করবে’ নকল ওয়েবসাইটে চাকরির প্রলোভন, ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে নারী গ্রেপ্তার মালয়েশিয়ায় আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের এহতিশামুল হক হিরা প্রধানমন্ত্রীর নেতৃত্বে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চায় বিএনপি: আমান ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করল পুলিশ ‘গাজায় নামমাত্র যুদ্ধবিরতি আছে, বাস্তবে নেই’ দিল্লিতে মেট্রো-ট্রেন বন্ধ, সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্যের অভিযোগে আবেদন সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সমঅধিকারের পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন

ম্যাচ জিতেও শাস্তি পেলেন পান্ত

  • আপলোড সময় : ১৭-০৫-২০২৬ ০১:১২:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৫-২০২৬ ০১:৫৫:১১ পূর্বাহ্ন
ম্যাচ জিতেও শাস্তি পেলেন পান্ত
আইপিএলে ধীরগতির ওভার রেটের কারণে শাস্তি পেয়েছেন লক্ষ্মৌ সুপার জায়ান্টসের অধিনায়ক ঋষভ পান্ত। ১৫ মে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে নিজেদের মাঠে জয় পাওয়া ম্যাচে স্লো ওভার রেট বজায় রাখায় তাকে ১২ লাখ ভারতীয় রুপি জরিমানা করেছে আইপিএল কর্তৃপক্ষ।

চলতি মৌসুমে লক্ষ্মৌ ও পান্তের জন্য এটি ছিল প্রথম ওভার রেট–সংক্রান্ত শৃঙ্খলাভঙ্গের ঘটনা। আইপিএলের আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী, প্রথমবার এমন অপরাধ করলে ১২ লাখ রুপি জরিমানা করা হয়। দ্বিতীয়বার একই অপরাধ করলে জরিমানার পরিমাণ বেড়ে দাঁড়ায় ২৪ লাখ রুপিতে।

এ মৌসুমে আইপিএলে ধীর ওভার রেটের ঘটনা যেন নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রায় সব দলের অধিনায়কই কোনো না কোনো সময়ে এ কারণে শাস্তি পেয়েছেন। এর আগে চলতি সপ্তাহে ধর্মশালায় পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচে একই কারণে ১২ লাখ রুপি জরিমানা গুনতে হয়েছিল দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক অক্ষর প্যাটেলকে।

চলতি আসরে একই অপরাধে শাস্তি পেয়েছেন কলকাতা নাইট রাইডার্সের অজিঙ্কা রাহানে, চেন্নাই সুপার কিংসের রুতুরাজ গায়কোয়াড়, গুজরাট টাইটান্সের শুভমান গিল ও পাঞ্জাব কিংসের শ্রেয়াস আইয়ারও।


চেন্নাইয়ের বিপক্ষে ম্যাচে লক্ষ্মৌর তিনটি উইকেট পড়লেও ব্যাট করতে নামেননি পান্ত। পরে ম্যাচ শেষে তিনি জানান, যেসব ব্যাটার এখনো পর্যাপ্ত সুযোগ পাননি, তাদের ম্যাচের অভিজ্ঞতা দিতেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছিলেন।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পান্ত বলেন, ‘আমি ব্যাট করতে প্রস্তুত ছিলাম। কিন্তু তখন মনে হলো, যারা খুব বেশি ম্যাচ খেলেনি বা সুযোগ পায়নি, তাদের সুযোগ দেওয়া যেতে পারে। এটাই ছিল মূল ভাবনা। আমি নিজেও মাঠে থাকতে চেয়েছিলাম, তবে কখনো কখনো দলীয় ব্যবস্থাপনার সিদ্ধান্তকেও সম্মান জানাতে হয়।’

নিউজটি আপডেট করেছেন : সাজিদুল ইসলাম পাঠান

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নেত্রকোনায় বিচারিক কার্যক্রম ত্বরান্বিত করতে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স

নেত্রকোনায় বিচারিক কার্যক্রম ত্বরান্বিত করতে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স