ঢাকা , রবিবার, ১১ অক্টোবর ২০২৬ , ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, মসজিদ-মন্দির-গির্জায় প্রচারণার নির্দেশ নেত্রকোনায় বিচারিক কার্যক্রম ত্বরান্বিত করতে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স ‘শহীদ আবরার ফাহাদ সেতু’র অগ্রগতি জানতে চেয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় অধ্যক্ষের বাড়িতে নিয়োগ পরীক্ষা, ফল ঘোষণা মাদ্রাসায় প্রবীণ সাংবাদিক আমির খসরু মারা গেছেন খোলা হলো লালন মাজারের দানবাক্স, কত টাকা মিলল চট্টগ্রাম ও কক্সবাজারের উপকূলে মা ইলিশ সংরক্ষণে যৌথ অভিযান লালমনিরহাটে প্রাতঃভ্রমণে গিয়ে ট্রাকচাপায় দুই নারী নিহত ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে ৩৪ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনায় আটক ৩ কক্সবাজার থেকে ঢাকাগামী বিমানের চাকা বিচ্ছিন্ন, শাহজালালে জরুরি অবতরণ বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, বাস্তবায়নে সহায়তার আশ্বাস দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক ‘বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই, সবাই সমান নাগরিক অধিকার ভোগ করবে’ নকল ওয়েবসাইটে চাকরির প্রলোভন, ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে নারী গ্রেপ্তার মালয়েশিয়ায় আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের এহতিশামুল হক হিরা প্রধানমন্ত্রীর নেতৃত্বে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চায় বিএনপি: আমান ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করল পুলিশ ‘গাজায় নামমাত্র যুদ্ধবিরতি আছে, বাস্তবে নেই’ দিল্লিতে মেট্রো-ট্রেন বন্ধ, সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্যের অভিযোগে আবেদন

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৫২

  • আপলোড সময় : ১১-১০-২০২৬ ১১:৫৫:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-১০-২০২৬ ১১:৫৫:৫৫ পূর্বাহ্ন
রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৫২

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৫২ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৩২টি মামলা করা হয়েছে।

রোববার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।

তিনি জানান, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ২৫ জন, লালবাগে ৫৩ জন, ওয়ারীতে ৬৬ জন, মতিঝিলে ৫৫ জন, তেজগাঁওয়ে ৬০ জন, মিরপুরে ১১৪ জন, গুলশানে ৩৫ জন, উত্তরা বিভাগে ৩৩ জন এবং গোয়েন্দা বিভাগে ১১ জন রয়েছেন।

অভিযানে একটি অবিস্ফোরিত ককটেল, একটি অবিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ৯০ গ্রাম গাঁজা, ৫ হাজার ৯৩১ পিস ইয়াবা, ১৪৪ বোতল দেশি মদ, একটি কাভার্ড ভ্যান, দুটি লাইটার, দুটি কাঁচি, ছয়টি মোবাইল ফোন, একটি মোটরসাইকেল, একটি চাপাতি, একটি সিএনজি অটোরিকশা, একটি ট্রাভেল ব্যাগ এবং একজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে।

ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানার এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য ও আলামত উদ্ধার করা হয়। এ সময় সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সরকারি চাকরিতে বহাল এনসিপির সাংগঠনিক পদে প্রাণিসম্পদ কর্মকর্তার জগলু

সরকারি চাকরিতে বহাল এনসিপির সাংগঠনিক পদে প্রাণিসম্পদ কর্মকর্তার জগলু