ঢাকা , রবিবার, ১১ অক্টোবর ২০২৬ , ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিস্ট সরকারের আমলে নেওয়া প্রকল্পগুলোর অনিয়ম-দুর্নীতি তদন্তের সুপারিশ সুলতানপুর সীমান্তে ৫৮ লাখ ৯১ হাজার টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ বাংলাদেশ বিমান বাহিনীতে প্রভোস্ট সপ্তাহ-২০২৬ উদ্বোধন রূপপুরে প্রথমবারের মতো সফল পারমাণবিক বিক্রিয়া মা ইলিশ সংরক্ষণে চার জেলায় কোস্ট গার্ডের যৌথ অভিযান রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪ জন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, মসজিদ-মন্দির-গির্জায় প্রচারণার নির্দেশ নেত্রকোনায় বিচারিক কার্যক্রম ত্বরান্বিত করতে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স ‘শহীদ আবরার ফাহাদ সেতু’র অগ্রগতি জানতে চেয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় অধ্যক্ষের বাড়িতে নিয়োগ পরীক্ষা, ফল ঘোষণা মাদ্রাসায় প্রবীণ সাংবাদিক আমির খসরু মারা গেছেন খোলা হলো লালন মাজারের দানবাক্স, কত টাকা মিলল চট্টগ্রাম ও কক্সবাজারের উপকূলে মা ইলিশ সংরক্ষণে যৌথ অভিযান লালমনিরহাটে প্রাতঃভ্রমণে গিয়ে ট্রাকচাপায় দুই নারী নিহত ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে ৩৪ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনায় আটক ৩ কক্সবাজার থেকে ঢাকাগামী বিমানের চাকা বিচ্ছিন্ন, শাহজালালে জরুরি অবতরণ বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, বাস্তবায়নে সহায়তার আশ্বাস দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক ‘বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই, সবাই সমান নাগরিক অধিকার ভোগ করবে’

বাংলাদেশ বিমান বাহিনীতে প্রভোস্ট সপ্তাহ-২০২৬ উদ্বোধন

  • আপলোড সময় : ১১-১০-২০২৬ ০৬:২৪:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-১০-২০২৬ ০৬:২৪:৩৮ অপরাহ্ন
বাংলাদেশ বিমান বাহিনীতে প্রভোস্ট সপ্তাহ-২০২৬ উদ্বোধন

বাংলাদেশ বিমান বাহিনীতে প্রভোস্ট সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১ অক্টোবর) বিমান বাহিনী সদর দপ্তরে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সপ্তাহটির উদ্বোধন করেন সহকারী বিমান বাহিনী প্রধান (প্রশাসন) এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ খায়ের উল আফসার, জিইউপি, এনডিসি, পিএসসি।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রভোস্ট পেশার বিমানসেনাদের শৃঙ্খলা প্রয়োগের পাশাপাশি নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধি, দুর্ঘটনা প্রতিরোধ এবং সংকটকালে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে বিমান বাহিনীর কার্যক্ষমতা ও সুনাম অক্ষুণ্ণ রাখার নির্দেশনা দেন। এ সময় তিনি সততা, নিরপেক্ষতা, সংযম ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ বিমান বাহিনীর পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী ও নৌবাহিনী, বাংলাদেশ পুলিশ, এসআরবি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বিআরটিএ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ বিমান বাহিনীর প্রভোস্ট মার্শাল পরিদপ্তরের সার্বিক ব্যবস্থাপনায় ১১ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত বিমান বাহিনীর সব ঘাঁটি ও ইউনিটে একযোগে প্রভোস্ট সপ্তাহ-২০২৬ পালিত হচ্ছে।

এ আয়োজনের উদ্দেশ্য হলো বিমান বাহিনীর অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ নিয়ন্ত্রণ ও অনিয়ম প্রতিরোধ, শৃঙ্খলার মানোন্নয়ন এবং সচেতনতা বৃদ্ধি করা। পাশাপাশি প্রভোস্ট পেশার বিমানসেনাদের সততা, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা ও কর্মতৎপরতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফ্যাসিস্ট সরকারের আমলে নেওয়া প্রকল্পগুলোর অনিয়ম-দুর্নীতি তদন্তের সুপারিশ

ফ্যাসিস্ট সরকারের আমলে নেওয়া প্রকল্পগুলোর অনিয়ম-দুর্নীতি তদন্তের সুপারিশ