ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিষ্টির শূন্য আসনে ভোট গ্রহণের তারিখ ঘোষণা নির্লজ্জতার এক নতুন উদাহরণ দেখা গেল চুয়েটে: সাদিক কায়েম বিধবা কার্ড চালু হলে এমপির বউও নেবে: হাসনাত আব্দুল্লাহ মক্কা-মদিনার নিরাপত্তায় সৌদি আরবের পাশে থাকবে বাংলাদেশ: শামা ওবায়েদ মোবাইলে ইমার্জেন্সি ব্যালান্স ৫০০ টাকা করার প্রস্তাব ইউরোপে বৈধ পথে জনশক্তি পাঠাতে ইইউর সঙ্গে মাহদী আমিনের বৈঠক ‘কাজ দেওয়ার নামে শারীরিক সম্পর্ক করতে বলেছিলেন’ বিসিএস ক্যাডার মোজাম্মেল হকের মৃত্যুতে ভূমি প্রতিমন্ত্রীর শোক যে অভিযান গোয়েন্দা সিনেমাকেও হার মানিয়েছে অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তার বিষয়ে যা জানাল ডিবি পরাজিত শক্তি দেশের স্থিতিশীলতা বিনষ্টের ষড়যন্ত্র করছে: রিজভী নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই নারী শিশুর প্রতি সহিংসতা রোধে পরিবারসহ সবাইকে সচেতন হতে হবে: রাষ্ট্রপতি ইউপি নির্বাচন শুরু ২১ জানুয়ারি, পাঁচ ধাপে ভোটের পরিকল্পনা দিল্লিতে রেড অ্যালার্ট জারি লালমনিরহাট সীমান্তে ২ লাখ ৯ হাজার টাকার মাদকসহ আটক ২ মাস্কের এক পোস্টেই টালমাটাল আম্বানির সাম্রাজ্য মদসহ দম্পতি আটক তালা ভেঙে চুয়েটের প্রশাসনিক ভবনে নতুন উপাচার্য প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

হঠাৎ রাজধানীজুড়ে পুলিশের কড়া সতর্কতা

  • আপলোড সময় : ১৭-০৫-২০২৬ ০১:২৮:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৫-২০২৬ ০১:২৮:৪৬ পূর্বাহ্ন
হঠাৎ রাজধানীজুড়ে পুলিশের কড়া সতর্কতা
রাজধানীতে নিষিদ্ধঘোষিত সংগঠনের সম্ভাব্য তৎপরতা রোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন কার্যক্রম নজরদারিতে রেখে শহরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

ডিএমপি সূত্রে জানা গেছে, কন্ট্রোল রুম থেকে সম্প্রতি সব থানায় বিশেষ নির্দেশনা পাঠানো হয়েছে। এতে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক, অলিগলি এবং ভোরের সময়গুলোতে অতিরিক্ত টহল ও নজরদারি বাড়ানোর কথা বলা হয়েছে।

সূত্র আরও জানায়, ১৭ মে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসকে কেন্দ্র করে নিষিদ্ধঘোষিত সংগঠনের পক্ষ থেকে কর্মসূচি পালনের আশঙ্কা থাকায় আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। যেকোনো ধরনের অবৈধ বা অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে পুলিশ প্রস্তুত রয়েছে।

এদিকে শনিবার ভোরে বনানী এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত সংগঠনের পোস্টার ও লিফলেটসহ মো. আশিক তপেদার (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

ডিএমপি’র ভারপ্রাপ্ত কমিশনার এস এন নজরুল ইসলাম জানিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে নজরদারি অব্যাহত রয়েছে এবং সম্ভাব্য সব ধরনের অপতৎপরতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রস্তুত অবস্থায় রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : সাজিদুল ইসলাম পাঠান

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সচিবালয়ে কড়াকড়ি: এমপিদের গাড়িতেও অতিরিক্ত ব্যক্তি প্রবেশে নিষেধাজ্ঞা

সচিবালয়ে কড়াকড়ি: এমপিদের গাড়িতেও অতিরিক্ত ব্যক্তি প্রবেশে নিষেধাজ্ঞা