ঢাকা , সোমবার, ১২ অক্টোবর ২০২৬ , ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নারী শিশুর প্রতি সহিংসতা রোধে পরিবারসহ সবাইকে সচেতন হতে হবে: রাষ্ট্রপতি ইউপি নির্বাচন শুরু ২১ জানুয়ারি, পাঁচ ধাপে ভোটের পরিকল্পনা দিল্লিতে রেড অ্যালার্ট জারি লালমনিরহাট সীমান্তে ২ লাখ ৯ হাজার টাকার মাদকসহ আটক ২ মাস্কের এক পোস্টেই টালমাটাল আম্বানির সাম্রাজ্য মদসহ দম্পতি আটক তালা ভেঙে চুয়েটের প্রশাসনিক ভবনে নতুন উপাচার্য প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রীর সাক্ষাৎ গোসাইরহাটে মা ইলিশ সংরক্ষণে কোস্ট গার্ডের যৌথ অভিযান সরানো হচ্ছে সচিবালয়, ব্যয় হবে ৩৫০০ কোটি টাকা রিয়াদ বিমানবন্দরে ফের হুতিদের হামলা, পাকিস্তানি নাগরিক নিহত এআই নিয়ে শায়েখ সুদাইসের সতর্কবার্তা ফ্যাসিস্ট সরকারের আমলে নেওয়া প্রকল্পগুলোর অনিয়ম-দুর্নীতি তদন্তের সুপারিশ সুলতানপুর সীমান্তে ৫৮ লাখ ৯১ হাজার টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ বাংলাদেশ বিমান বাহিনীতে প্রভোস্ট সপ্তাহ-২০২৬ উদ্বোধন রূপপুরে প্রথমবারের মতো সফল পারমাণবিক বিক্রিয়া মা ইলিশ সংরক্ষণে চার জেলায় কোস্ট গার্ডের যৌথ অভিযান রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪ জন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, মসজিদ-মন্দির-গির্জায় প্রচারণার নির্দেশ নেত্রকোনায় বিচারিক কার্যক্রম ত্বরান্বিত করতে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স

দিল্লিতে রেড অ্যালার্ট জারি

  • আপলোড সময় : ১২-১০-২০২৬ ০১:১৩:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১০-২০২৬ ০১:১৩:৪৯ অপরাহ্ন
দিল্লিতে রেড অ্যালার্ট জারি

ভারতের রাজধানী নয়াদিল্লি ও ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়নে (এনসিআর) ভারী বৃষ্টি ও বজ্রপাতের কারণে রেড অ্যালার্ট জারি করেছে দেশটির আবহাওয়া অধিদপ্তর (আইএমডি)। সোমবার (১২ অক্টোবর) এ সতর্কতা জারি করা হয়।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, সোমবার সকাল থেকেই নয়াদিল্লি ও এনসিআর এলাকায় ভারী বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। নয়ডা, গুরগাঁও ও গাজিয়াবাদেও ভারী বৃষ্টিপাত হয়েছে। এতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। কর্মব্যস্ত সময়ে তীব্র যানজটের আশঙ্কাও দেখা দিয়েছে।

আইএমডি জানিয়েছে, ঘণ্টায় ১৫ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত, ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া এবং তীব্র বজ্রপাতের আশঙ্কা রয়েছে। এ সতর্কতা সোমবার সকাল ৯টা পর্যন্ত কার্যকর থাকার কথা ছিল।

এদিকে, মধ্য দিল্লির করোলবাগ এলাকার ঝান্ডেওয়ালান মন্দিরের কাছেও ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। সকালের ব্যস্ত সময়ে বৃষ্টির কারণে ওই এলাকাসহ আশপাশে যান চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

তবে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ছয় দিন দিল্লির আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং বৃষ্টির সম্ভাবনা নেই। এ সময়ে সর্বোচ্চ তাপমাত্রা ৩১ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
লক্ষ্মীপুরে ড্রাম-ট্রাকের চাপায় ভ্যানচালক নিহত, সড়ক অবরোধ

লক্ষ্মীপুরে ড্রাম-ট্রাকের চাপায় ভ্যানচালক নিহত, সড়ক অবরোধ