ঢাকা , সোমবার, ১২ অক্টোবর ২০২৬ , ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নারী শিশুর প্রতি সহিংসতা রোধে পরিবারসহ সবাইকে সচেতন হতে হবে: রাষ্ট্রপতি ইউপি নির্বাচন শুরু ২১ জানুয়ারি, পাঁচ ধাপে ভোটের পরিকল্পনা দিল্লিতে রেড অ্যালার্ট জারি লালমনিরহাট সীমান্তে ২ লাখ ৯ হাজার টাকার মাদকসহ আটক ২ মাস্কের এক পোস্টেই টালমাটাল আম্বানির সাম্রাজ্য মদসহ দম্পতি আটক তালা ভেঙে চুয়েটের প্রশাসনিক ভবনে নতুন উপাচার্য প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রীর সাক্ষাৎ গোসাইরহাটে মা ইলিশ সংরক্ষণে কোস্ট গার্ডের যৌথ অভিযান সরানো হচ্ছে সচিবালয়, ব্যয় হবে ৩৫০০ কোটি টাকা রিয়াদ বিমানবন্দরে ফের হুতিদের হামলা, পাকিস্তানি নাগরিক নিহত এআই নিয়ে শায়েখ সুদাইসের সতর্কবার্তা ফ্যাসিস্ট সরকারের আমলে নেওয়া প্রকল্পগুলোর অনিয়ম-দুর্নীতি তদন্তের সুপারিশ সুলতানপুর সীমান্তে ৫৮ লাখ ৯১ হাজার টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ বাংলাদেশ বিমান বাহিনীতে প্রভোস্ট সপ্তাহ-২০২৬ উদ্বোধন রূপপুরে প্রথমবারের মতো সফল পারমাণবিক বিক্রিয়া মা ইলিশ সংরক্ষণে চার জেলায় কোস্ট গার্ডের যৌথ অভিযান রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪ জন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, মসজিদ-মন্দির-গির্জায় প্রচারণার নির্দেশ নেত্রকোনায় বিচারিক কার্যক্রম ত্বরান্বিত করতে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স

আইএমএফের সঙ্গে জটিলতা সমাধানের চেষ্টা চলছে: অর্থমন্ত্রী

  • আপলোড সময় : ১২-১০-২০২৬ ০১:৩২:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১০-২০২৬ ০১:৩২:১৩ অপরাহ্ন
আইএমএফের সঙ্গে জটিলতা সমাধানের চেষ্টা চলছে: অর্থমন্ত্রী

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে বিদ্যমান জটিলতা আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, ‘আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, বাংলাদেশের নতুন নির্বাচিত সরকারও তাই চাচ্ছে।’

সোমবার (১২ অক্টোবর) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সম্মেলনে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

পুঁজিবাজারের পরিস্থিতি নিয়ে অর্থমন্ত্রী বলেন, রাজস্ব আহরণ আগের তুলনায় বেড়েছে এবং পরিস্থিতির উন্নতি হচ্ছে। পুঁজিবাজারে বিনিয়োগ থেকে যারা মুখ ফিরিয়ে নিয়েছিলেন, তাঁরা আবার ফিরে আসছেন।

তিনি আরও বলেন, সরকারের ঘোষিত নির্বাচনি ইশতেহারের লক্ষ্য ও উদ্দেশ্যের সঙ্গে বিশ্বব্যাংকের চলমান উদ্যোগগুলোর সামঞ্জস্য গুরুত্বপূর্ণ। পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে এ ক্ষেত্রে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যাশা রয়েছে।

বিশ্বব্যাংকের সঙ্গে আলোচনার অগ্রগতি সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, বিষয়টি এখনো প্রক্রিয়াধীন এবং এ নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে। সামগ্রিকভাবে বাংলাদেশ সঠিক পথেই এগোচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

অর্থমন্ত্রী জানান, আন্তর্জাতিক অর্থ সংস্থা (আইএফসি) ও বিশ্বব্যাংকের প্রতিনিধিদল ঢাকায় আসবে। এ সময় বেসরকারি খাতের সহায়ক অর্থায়ন নিয়ে আলোচনা হবে।

প্রসঙ্গত, সোমবার সকালে ব্যাংককে আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সম্মেলন শুরু হয়েছে। ‘ফাইন্যান্সের অলিম্পিক’ হিসেবে পরিচিত এ আয়োজনে ১৯০টি দেশের অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নররা অংশ নিচ্ছেন।

সম্মেলনে আইএমএফের সঙ্গে প্রায় সাড়ে চারশ কোটি ডলারের নতুন তিন বছর মেয়াদি ঋণচুক্তি নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বাজেট সহায়তা, জ্বালানি নিরাপত্তা, খাদ্য ও সার আমদানি, সামাজিক সুরক্ষা এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশ্বব্যাংকের অর্থায়ন নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে। আগামী ১৮ অক্টোবর পর্যন্ত সম্মেলন চলবে।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
লক্ষ্মীপুরে ড্রাম-ট্রাকের চাপায় ভ্যানচালক নিহত, সড়ক অবরোধ

লক্ষ্মীপুরে ড্রাম-ট্রাকের চাপায় ভ্যানচালক নিহত, সড়ক অবরোধ