ঢাকা , সোমবার, ১২ অক্টোবর ২০২৬ , ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যে অভিযান গোয়েন্দা সিনেমাকেও হার মানিয়েছে অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তার বিষয়ে যা জানাল ডিবি পরাজিত শক্তি দেশের স্থিতিশীলতা বিনষ্টের ষড়যন্ত্র করছে: রিজভী নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই নারী শিশুর প্রতি সহিংসতা রোধে পরিবারসহ সবাইকে সচেতন হতে হবে: রাষ্ট্রপতি ইউপি নির্বাচন শুরু ২১ জানুয়ারি, পাঁচ ধাপে ভোটের পরিকল্পনা দিল্লিতে রেড অ্যালার্ট জারি লালমনিরহাট সীমান্তে ২ লাখ ৯ হাজার টাকার মাদকসহ আটক ২ মাস্কের এক পোস্টেই টালমাটাল আম্বানির সাম্রাজ্য মদসহ দম্পতি আটক তালা ভেঙে চুয়েটের প্রশাসনিক ভবনে নতুন উপাচার্য প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রীর সাক্ষাৎ গোসাইরহাটে মা ইলিশ সংরক্ষণে কোস্ট গার্ডের যৌথ অভিযান সরানো হচ্ছে সচিবালয়, ব্যয় হবে ৩৫০০ কোটি টাকা রিয়াদ বিমানবন্দরে ফের হুতিদের হামলা, পাকিস্তানি নাগরিক নিহত এআই নিয়ে শায়েখ সুদাইসের সতর্কবার্তা ফ্যাসিস্ট সরকারের আমলে নেওয়া প্রকল্পগুলোর অনিয়ম-দুর্নীতি তদন্তের সুপারিশ সুলতানপুর সীমান্তে ৫৮ লাখ ৯১ হাজার টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ বাংলাদেশ বিমান বাহিনীতে প্রভোস্ট সপ্তাহ-২০২৬ উদ্বোধন রূপপুরে প্রথমবারের মতো সফল পারমাণবিক বিক্রিয়া

লক্ষ্মীপুরে ড্রাম-ট্রাকের চাপায় ভ্যানচালক নিহত, সড়ক অবরোধ

  • আপলোড সময় : ১২-১০-২০২৬ ০২:০২:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১০-২০২৬ ০২:০২:৫৬ অপরাহ্ন
লক্ষ্মীপুরে ড্রাম-ট্রাকের চাপায় ভ্যানচালক নিহত, সড়ক অবরোধ

লক্ষ্মীপুরে বালুবাহী ড্রাম-ট্রাকের চাপায় আবুল কালাম (৬৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ স্থানীয়রা গাছের গুঁড়ি ফেলে লক্ষ্মীপুর-মজুচৌধুরীহাট সড়ক এক ঘণ্টা অবরোধ করে রাখেন।

সোমবার সকালে সদর উপজেলার শাকচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল কালাম ওই এলাকার মৃত আনু মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন আবুল কালাম। পরে লক্ষ্মীপুর-মজুচৌধুরীহাট সড়কে উঠলে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ড্রাম-ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর চালক ট্রাকটি নিয়ে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা সেটি আটক করেন।

দুর্ঘটনার প্রতিবাদে স্থানীয়রা সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেন। এতে ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া ও বিচারের আশ্বাস দিলে স্থানীয়রা অবরোধ তুলে নেন।

পরে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদ পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ড্রাম-ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যে অভিযান গোয়েন্দা সিনেমাকেও হার মানিয়েছে

যে অভিযান গোয়েন্দা সিনেমাকেও হার মানিয়েছে