ঢাকা , সোমবার, ১২ অক্টোবর ২০২৬ , ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিষ্টির শূন্য আসনে ভোট গ্রহণের তারিখ ঘোষণা নির্লজ্জতার এক নতুন উদাহরণ দেখা গেল চুয়েটে: সাদিক কায়েম বিধবা কার্ড চালু হলে এমপির বউও নেবে: হাসনাত আব্দুল্লাহ মক্কা-মদিনার নিরাপত্তায় সৌদি আরবের পাশে থাকবে বাংলাদেশ: শামা ওবায়েদ মোবাইলে ইমার্জেন্সি ব্যালান্স ৫০০ টাকা করার প্রস্তাব ইউরোপে বৈধ পথে জনশক্তি পাঠাতে ইইউর সঙ্গে মাহদী আমিনের বৈঠক ‘কাজ দেওয়ার নামে শারীরিক সম্পর্ক করতে বলেছিলেন’ বিসিএস ক্যাডার মোজাম্মেল হকের মৃত্যুতে ভূমি প্রতিমন্ত্রীর শোক যে অভিযান গোয়েন্দা সিনেমাকেও হার মানিয়েছে অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তার বিষয়ে যা জানাল ডিবি পরাজিত শক্তি দেশের স্থিতিশীলতা বিনষ্টের ষড়যন্ত্র করছে: রিজভী নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই নারী শিশুর প্রতি সহিংসতা রোধে পরিবারসহ সবাইকে সচেতন হতে হবে: রাষ্ট্রপতি ইউপি নির্বাচন শুরু ২১ জানুয়ারি, পাঁচ ধাপে ভোটের পরিকল্পনা দিল্লিতে রেড অ্যালার্ট জারি লালমনিরহাট সীমান্তে ২ লাখ ৯ হাজার টাকার মাদকসহ আটক ২ মাস্কের এক পোস্টেই টালমাটাল আম্বানির সাম্রাজ্য মদসহ দম্পতি আটক তালা ভেঙে চুয়েটের প্রশাসনিক ভবনে নতুন উপাচার্য প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

‘কাজ দেওয়ার নামে শারীরিক সম্পর্ক করতে বলেছিলেন’

  • আপলোড সময় : ১২-১০-২০২৬ ০৭:২২:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১০-২০২৬ ০৭:২২:০৬ অপরাহ্ন
‘কাজ দেওয়ার নামে শারীরিক সম্পর্ক করতে বলেছিলেন’

কাস্টিং কাউচের শিকার হওয়ার অভিজ্ঞতা প্রকাশ করেছেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, অভিনয়ের সুযোগ দেওয়ার বিনিময়ে এক পরিচালক তাঁর কাছে শারীরিক সম্পর্কের প্রস্তাব দিয়েছিলেন। এ ছাড়া সাবেক প্রেমিকের শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হওয়ার কথাও তুলে ধরেছেন তিনি।

নীতি জানান, তখন তিনি দক্ষিণী সিনেমায় কাজ করছিলেন এবং মাত্র দুটি ছবিতে অভিনয় করেছিলেন। প্রথম ছবির পরিচালক পরে তাঁকে আরেকটি ছবিতে কাজের প্রস্তাব দেন। তবে ফোনে ওই পরিচালক তাঁকে জানান, নতুন ছবিতে চরিত্রটি পেতে হলে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক করতে হবে।

অভিনেত্রী বলেন, এমন প্রস্তাবে তিনি হতবাক হয়ে যান। কীভাবে প্রতিক্রিয়া জানাবেন, তা বুঝতে না পেরে ফোন কেটে দেন এবং পরিচালকের নম্বর ব্লক করে দেন। পরে কী ঘটেছে, তা জানাতে মাকে ফোন করেন। ওই পরিচালককে বয়স্ক ব্যক্তি হিসেবে উল্লেখ করে নীতি বলেন, এর আগে তাঁকে অন্য নারীদের সঙ্গেও দেখেছিলেন, কিন্তু কখনো ভাবেননি যে তিনি এমন প্রস্তাব দেবেন।

সাক্ষাৎকারে সাবেক প্রেমিকের নির্যাতনের কথাও জানান নীতি। তাঁর ভাষ্য, ওই সম্পর্কের সময় তিনি মানসিক ও শারীরিক নির্যাতন সহ্য করেছেন। একপর্যায়ে সাবেক প্রেমিক তাঁকে সিগারেট দিয়ে পুড়িয়ে দেন এবং চড় মারেন।

নীতি বলেন, সাবেক প্রেমিকের জন্মদিনের এক রাতে তিনি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে চড় মারেন। ওই ঘটনার পরই সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেন অভিনেত্রী।

বহু বছর পর অতীতের এসব দুঃসহ অভিজ্ঞতার কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন নীতি টেলর।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
মিষ্টির শূন্য আসনে ভোট গ্রহণের তারিখ ঘোষণা

মিষ্টির শূন্য আসনে ভোট গ্রহণের তারিখ ঘোষণা