ঢাকা , শনিবার, ১০ অক্টোবর ২০২৬ , ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অধ্যক্ষের বাড়িতে নিয়োগ পরীক্ষা, ফল ঘোষণা মাদ্রাসায় প্রবীণ সাংবাদিক আমির খসরু মারা গেছেন খোলা হলো লালন মাজারের দানবাক্স, কত টাকা মিলল চট্টগ্রাম ও কক্সবাজারের উপকূলে মা ইলিশ সংরক্ষণে যৌথ অভিযান লালমনিরহাটে প্রাতঃভ্রমণে গিয়ে ট্রাকচাপায় দুই নারী নিহত ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে ৩৪ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনায় আটক ৩ কক্সবাজার থেকে ঢাকাগামী বিমানের চাকা বিচ্ছিন্ন, শাহজালালে জরুরি অবতরণ বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, বাস্তবায়নে সহায়তার আশ্বাস দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক ‘বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই, সবাই সমান নাগরিক অধিকার ভোগ করবে’ নকল ওয়েবসাইটে চাকরির প্রলোভন, ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে নারী গ্রেপ্তার মালয়েশিয়ায় আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের এহতিশামুল হক হিরা প্রধানমন্ত্রীর নেতৃত্বে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চায় বিএনপি: আমান ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করল পুলিশ ‘গাজায় নামমাত্র যুদ্ধবিরতি আছে, বাস্তবে নেই’ দিল্লিতে মেট্রো-ট্রেন বন্ধ, সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্যের অভিযোগে আবেদন সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সমঅধিকারের পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন বাবরি মসজিদ বানাতে চাওয়া হুমায়ুনের আসনে বিজেপির জয় ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

জামালপুরে বিএনপির কার্যালয়ে আগুন

  • আপলোড সময় : ১৭-০৫-২০২৬ ০২:২২:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৫-২০২৬ ০২:২২:৫০ পূর্বাহ্ন
জামালপুরে বিএনপির কার্যালয়ে আগুন

জামালপুরের সরিষাবাড়ীতে ইউনিয়ন বিএনপির একটি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।

শনিবার (১৬ মে) সকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের ২নং ওয়ার্ডের বিন্ন্যাফৈর নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকায় থাকা ওয়ার্ড বিএনপির কার্যালয়টি কয়েকদিন ধরে তালাবদ্ধ ছিল। সকালে স্থানীয় এক ব্যক্তি সেখানে গেলে অফিসের ভেতরে আগুনে পুড়ে যাওয়া ব্যানার, ফেস্টুন ও আসবাবপত্র দেখতে পান।

পরে বিষয়টি জানাজানি হলে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা ঘটনাস্থলে যান এবং ঘটনার নিন্দা জানান। সরিষাবাড়ী থানা পুলিশও ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে।

স্থানীয় বিএনপি নেতারা দাবি করেছেন, এটি একটি পরিকল্পিত নাশকতা। তারা ঘটনার জন্য রাজনৈতিক প্রতিপক্ষকে দায়ী করে বলেন, দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হচ্ছে।

অন্যদিকে সরিষাবাড়ী থানার তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে আলামত সংগ্রহ করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : সাজিদুল ইসলাম পাঠান

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অধ্যক্ষের বাড়িতে নিয়োগ পরীক্ষা, ফল ঘোষণা মাদ্রাসায়

অধ্যক্ষের বাড়িতে নিয়োগ পরীক্ষা, ফল ঘোষণা মাদ্রাসায়