ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিষ্টির শূন্য আসনে ভোট গ্রহণের তারিখ ঘোষণা নির্লজ্জতার এক নতুন উদাহরণ দেখা গেল চুয়েটে: সাদিক কায়েম বিধবা কার্ড চালু হলে এমপির বউও নেবে: হাসনাত আব্দুল্লাহ মক্কা-মদিনার নিরাপত্তায় সৌদি আরবের পাশে থাকবে বাংলাদেশ: শামা ওবায়েদ মোবাইলে ইমার্জেন্সি ব্যালান্স ৫০০ টাকা করার প্রস্তাব ইউরোপে বৈধ পথে জনশক্তি পাঠাতে ইইউর সঙ্গে মাহদী আমিনের বৈঠক ‘কাজ দেওয়ার নামে শারীরিক সম্পর্ক করতে বলেছিলেন’ বিসিএস ক্যাডার মোজাম্মেল হকের মৃত্যুতে ভূমি প্রতিমন্ত্রীর শোক যে অভিযান গোয়েন্দা সিনেমাকেও হার মানিয়েছে অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তার বিষয়ে যা জানাল ডিবি পরাজিত শক্তি দেশের স্থিতিশীলতা বিনষ্টের ষড়যন্ত্র করছে: রিজভী নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই নারী শিশুর প্রতি সহিংসতা রোধে পরিবারসহ সবাইকে সচেতন হতে হবে: রাষ্ট্রপতি ইউপি নির্বাচন শুরু ২১ জানুয়ারি, পাঁচ ধাপে ভোটের পরিকল্পনা দিল্লিতে রেড অ্যালার্ট জারি লালমনিরহাট সীমান্তে ২ লাখ ৯ হাজার টাকার মাদকসহ আটক ২ মাস্কের এক পোস্টেই টালমাটাল আম্বানির সাম্রাজ্য মদসহ দম্পতি আটক তালা ভেঙে চুয়েটের প্রশাসনিক ভবনে নতুন উপাচার্য প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশের পানি ব্যবস্থাপনায় নেদারল্যান্ডসের অভিজ্ঞতা কাজে লাগাবে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী

  • আপলোড সময় : ১৩-১০-২০২৬ ১০:১৯:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-১০-২০২৬ ১০:১৯:১৪ পূর্বাহ্ন
বাংলাদেশের পানি ব্যবস্থাপনায় নেদারল্যান্ডসের অভিজ্ঞতা কাজে লাগাবে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী

নেদারল্যান্ডসের অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে বাংলাদেশের নদী, বদ্বীপ, উপকূলীয় ও নগর পানি ব্যবস্থাপনা উন্নয়নে সরকার আগ্রহী বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

মঙ্গলবার (১৩ অক্টোবর) নারায়ণগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে নেদারল্যান্ডসের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে প্রায় দুই ঘণ্টাব্যাপী নৌবিহারকালে তিনি এ কথা বলেন।

এ সময় পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দিন চৌধুরী এ্যানী, নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতাবিষয়ক মন্ত্রী সিয়র্ড সিয়র্ডসমা (Sjoerd Sjoerdsma) এবং দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ ও নেদারল্যান্ডসের ভূপ্রকৃতি ও বদ্বীপ বৈশিষ্ট্যে মিল রয়েছে। নেদারল্যান্ডসের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বন্যা নিয়ন্ত্রণ, নদীভাঙন রোধ, উপকূল সুরক্ষা ও জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়া সম্ভব।

তিনি আন্তঃসীমান্ত নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা, সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদার, বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

ফরহাদ হোসেন আজাদ আশা প্রকাশ করেন, দুই দেশের মধ্যে প্রযুক্তি, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে বাংলাদেশের পানি ব্যবস্থাপনাকে আরও টেকসই ও জলবায়ু-সহনশীল করা সম্ভব হবে।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরানের নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে কথা বললেন দোভাল

ইরানের নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে কথা বললেন দোভাল