ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী রায়পুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, অগ্নিনির্বাপণ মহড়া দেশে আটকে পড়া সৌদি প্রবাসীদের ভিসার মেয়াদ নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণাসহ ছয় দফা দাবি সাদপন্থিদের যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী চুরির অপবাদে শিশুকে নির্যাতন, কীটনাশক পান করে হাসপাতালে প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা রয়েছে: আইনমন্ত্রী ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আ.লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী ২০৩০ সালের মধ্যে ৩৪ লাখ টন খাদ্য মজুদ করবে সরকার: তথ্য উপদেষ্টা তিস্তা ব্যাটালিয়নের অভিযানে ভারতীয় মোটরসাইকেল জব্দ মালয়েশিয়ায় মানব পাচার ও মুক্তিপণ আদায়ের অভিযোগে সিআইডির হাতে গ্রেপ্তার ১ সানজি গ্রুপের সাড়ে ১৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মূল অভিযুক্ত গ্রেপ্তার মিষ্টির শূন্য আসনে ভোট গ্রহণের তারিখ ঘোষণা নির্লজ্জতার এক নতুন উদাহরণ দেখা গেল চুয়েটে: সাদিক কায়েম বিধবা কার্ড চালু হলে এমপির বউও নেবে: হাসনাত আব্দুল্লাহ

রিয়াদে হামলার পর ৬১টি ফ্লাইট স্থগিত, বিপাকে ৮ হাজার যাত্রী

  • আপলোড সময় : ১৩-১০-২০২৬ ১২:০৪:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-১০-২০২৬ ১২:০৪:২৬ অপরাহ্ন
রিয়াদে হামলার পর ৬১টি ফ্লাইট স্থগিত, বিপাকে ৮ হাজার যাত্রী

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে ফ্লাইট চলাচল স্থগিত থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এ পর্যন্ত ৬১টি ফ্লাইট স্থগিত হওয়ায় অন্তত ৮ হাজার ৩৮১ জন যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছেন। এর মধ্যে ২২টি সরাসরি ফ্লাইট এবং বাকি ৩৯টি ট্রানজিট ফ্লাইট।

সোমবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ হিসাবের মধ্যে রিয়াদ এয়ারের যাত্রীদের অন্তর্ভুক্ত করা হয়নি। কারণ, এয়ারলাইনসটি এখনো যাত্রীর সংখ্যা জানায়নি। এ বিষয়ে তথ্য পাওয়া গেলে যাত্রীর হিসাব হালনাগাদ করা হবে।

স্থগিত হওয়া ২২টি সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নয়টি, রিয়াদ এয়ারের সাতটি, সৌদিয়ার চারটি এবং ইউএস-বাংলা এয়ারলাইনসের দুটি ফ্লাইট রয়েছে।

অন্যদিকে, স্থগিত হওয়া ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ১৬টি, এমিরেটসের নয়টি, কাতার এয়ারওয়েজ ও ফ্লাইদুবাইয়ের পাঁচটি করে, সালামএয়ারের তিনটি এবং ইজিপ্টএয়ারের একটি ফ্লাইট রয়েছে।

এর আগে বেবিচক জানিয়েছিল, ৫১টি ফ্লাইট স্থগিত হওয়ায় ৫ হাজার ৪১৮ জন যাত্রী ভোগান্তিতে পড়েছেন। সর্বশেষ হিসাবে স্থগিত ফ্লাইটের সংখ্যা ও ক্ষতিগ্রস্ত যাত্রীর সংখ্যা—দুটিই বেড়েছে।

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে ধারাবাহিক হামলার কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানানো হয়েছে। হামলার লক্ষ্যবস্তুর মধ্যে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরও রয়েছে। এসব ঘটনার পর ফ্লাইট চলাচল স্থগিত করা হয় এবং কিছু বিধিনিষেধ আরোপ করা হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস ঢাকা–রিয়াদ–ঢাকা রুটের ফ্লাইট চলাচল স্থগিত রেখেছে। এ স্থগিতাদেশ ১৭ অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে। অন্যদিকে, ইউএস-বাংলা এয়ারলাইনস ২১ অক্টোবর পর্যন্ত রিয়াদগামী ফ্লাইট বন্ধ রেখেছে।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী