ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিষ্টির শূন্য আসনে ভোট গ্রহণের তারিখ ঘোষণা নির্লজ্জতার এক নতুন উদাহরণ দেখা গেল চুয়েটে: সাদিক কায়েম বিধবা কার্ড চালু হলে এমপির বউও নেবে: হাসনাত আব্দুল্লাহ মক্কা-মদিনার নিরাপত্তায় সৌদি আরবের পাশে থাকবে বাংলাদেশ: শামা ওবায়েদ মোবাইলে ইমার্জেন্সি ব্যালান্স ৫০০ টাকা করার প্রস্তাব ইউরোপে বৈধ পথে জনশক্তি পাঠাতে ইইউর সঙ্গে মাহদী আমিনের বৈঠক ‘কাজ দেওয়ার নামে শারীরিক সম্পর্ক করতে বলেছিলেন’ বিসিএস ক্যাডার মোজাম্মেল হকের মৃত্যুতে ভূমি প্রতিমন্ত্রীর শোক যে অভিযান গোয়েন্দা সিনেমাকেও হার মানিয়েছে অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তার বিষয়ে যা জানাল ডিবি পরাজিত শক্তি দেশের স্থিতিশীলতা বিনষ্টের ষড়যন্ত্র করছে: রিজভী নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই নারী শিশুর প্রতি সহিংসতা রোধে পরিবারসহ সবাইকে সচেতন হতে হবে: রাষ্ট্রপতি ইউপি নির্বাচন শুরু ২১ জানুয়ারি, পাঁচ ধাপে ভোটের পরিকল্পনা দিল্লিতে রেড অ্যালার্ট জারি লালমনিরহাট সীমান্তে ২ লাখ ৯ হাজার টাকার মাদকসহ আটক ২ মাস্কের এক পোস্টেই টালমাটাল আম্বানির সাম্রাজ্য মদসহ দম্পতি আটক তালা ভেঙে চুয়েটের প্রশাসনিক ভবনে নতুন উপাচার্য প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

মেহেরপুরে বাসের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের

  • আপলোড সময় : ১৩-১০-২০২৬ ১২:০৬:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-১০-২০২৬ ১২:০৬:৩৫ অপরাহ্ন
মেহেরপুরে বাসের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের

মেহেরপুরের গাংনীতে ক্রাউন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় আব্দুস শুকুর (৫৫) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল আনুমানিক ৯টার দিকে উপজেলার মঠমুড়া ইউনিয়নের ছাতিয়ান ব্রিকফিল্ডের সামনে মেহেরপুর–কুষ্টিয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুস শুকুর গাংনী উপজেলার বামন্দি ইউনিয়নের বাদিয়াপাড়া গ্রামের মৃত মনির উদ্দিন মালিথার ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে ভ্যান নিয়ে ছাতিয়ান ব্রিকফিল্ডের সামনের সড়ক পার হচ্ছিলেন আব্দুস শুকুর। এ সময় কুষ্টিয়া থেকে ছেড়ে আসা মেহেরপুরগামী ‘ক্রাউন পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস তাঁর ভ্যানে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে বামন্দির একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যান। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়। তবে হাসপাতালে নেওয়ার পথে কুষ্টিয়ার মিরপুর উপজেলার মশান বাজার এলাকায় পৌঁছালে তাঁর মৃত্যু হয়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী দুর্ঘটনায় ভ্যানচালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে বাসটি জব্দ করেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
জবাবদিহিতা আদায়ে ছায়া মন্ত্রিসভা গঠন করতে পারে বিরোধী দল: ডেপুটি স্পিকার

জবাবদিহিতা আদায়ে ছায়া মন্ত্রিসভা গঠন করতে পারে বিরোধী দল: ডেপুটি স্পিকার