ঢাকা , সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ , ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলা‌দেশ‌কে দাতা-গ্রহীতার দৃষ্টিকোণ থেকে দে‌খে না ইইউ : মাইকেল মিলার জনগণ শান্তিতে ঘুমাতে না পারলে সেই সরকারের দরকার নেই: জামায়াত আমির ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা, হিসাব শুরু কাল নতুন পে-স্কেলের হিসাব শুরু সোমবার, বেতন পেতে আইবাস++ ‘পে ফিক্সেশন’ করবেন যেভাবে জনগণকে শান্তি দিতে না পারলে সেই সরকারের দরকার নেই: শফিকুর রহমান সরকার নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে অভিযান জনগণ অন্ধ নয়, সবকিছু দেখছে: ডা. শফিকুর রহমান অক্টোবরের সঙ্গে ৩ মাসের বকেয়াসহ বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা মাল্টার দাম ৫২০ টাকা কেন, ব্যাখ্যা চেয়ে ব্যবস্থা নিতে নির্দেশ বাণিজ্যমন্ত্রীর মিথ্যা মামলা প্রত্যাহার করে আখতারুজ্জামানকে মুক্তি দিন: গোলাম পরওয়ার ডেঙ্গু নিয়ন্ত্রণে জনগণকেও দায়িত্ব নিতে হবে: প্রতিমন্ত্রী হাবিব দাবার বোর্ড হতে চাই না, আমরা আমাদের নিজেদের শর্তে খেলতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাকিবের সিনেমায় এবার পাকিস্তানি নায়িকা ‘আমি আওয়ামী লীগার না’— বলেই হেলমেট ছুড়ে ফেললেন আখতারুজ্জামান ঢাকার সাবরেজিস্টারদের পোস্টিংয়ে লটারি ব্যবস্থা: আইনমন্ত্রী শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ: প্রধানমন্ত্রী বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার: প্রধানমন্ত্রী ‘মোদি আমার বন্ধু হয়েও প্রশ্ন তোলেন ইউক্রেনের যুদ্ধে’! মেসির মালিকানায় প্রথম ম্যাচেই এলদেনসের বড় জয় ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি প্রতিযোগিতায় জমা পড়া সেরা কয়েকটি ছবি

হেফাজতের আহ্বানে সাত দলের ইসলামী ঐক্যের ডাক

  • আপলোড সময় : ১৬-০৭-২০২৬ ০৭:৪৮:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৭-২০২৬ ০৭:৫১:৩৬ অপরাহ্ন
হেফাজতের আহ্বানে সাত দলের ইসলামী ঐক্যের ডাক

হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাবুনগর মাদ্রাসায় কওমি ধারার সাতটি ইসলামী রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ইসলামী দলগুলোর মধ্যে বৃহত্তর ঐক্য প্রতিষ্ঠার সম্ভাবনা, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে অনুষ্ঠিত এ বৈঠকে অংশ নেওয়া নেতারা দেশের বিভিন্ন অঞ্চলের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার ব্যক্ত করেন। একই সঙ্গে সম্মিলিতভাবে ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠক শেষে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতি সাজিদুর রহমান এক ভিডিও বার্তায় বলেন, জাতীয় স্বার্থ, ইসলামী শক্তির পারস্পরিক সহযোগিতা এবং মানবিক দায়িত্ব পালনের বিষয়গুলোকে সামনে রেখেই আলোচনা হয়েছে। তিনি বন্যাদুর্গত মানুষের সহায়তায় দেশবাসীর প্রতি এগিয়ে আসার আহ্বান জানান।

বৈঠক-সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, সাতটি ইসলামী দলের মধ্যে বৃহত্তর রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠার বিষয়ে নীতিগতভাবে ইতিবাচক আলোচনা হয়েছে। তবে ঐক্যের কাঠামো, রূপরেখা ও পরবর্তী কার্যক্রম নিয়ে আরও আলোচনা শেষে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হবে।

বৈঠকে আমন্ত্রিত সাতটি দল হলো— ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্যজোট এবং নেজামে ইসলাম পার্টি।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে থাকা কয়েকটি কওমি ধারার দলকে ওই জোট থেকে বেরিয়ে বৃহত্তর ইসলামী ঐক্যে সম্পৃক্ত করার বিষয়টিও আলোচনায় উঠে আসে। তবে এ বিষয়ে বৈঠকে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা লিখিত ঘোষণা দেওয়া হয়নি। আপাতত সাত দলের মধ্যে সমন্বয় ও ঐক্যের ভিত্তি শক্তিশালী করার বিষয়টিকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, চলতি বছরের শুরু থেকেই ইসলামী দলগুলোর মধ্যে বৃহত্তর রাজনৈতিক ঐক্য গঠনের বিষয়ে আলোচনা চলছিল। এর আগে বাবুনগরে হেফাজতে ইসলামের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের বৈঠকেও বিষয়টি আলোচনায় আসে।

বৈঠকে হেফাজতে ইসলামের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী, মহাসচিব মুফতি সাজিদুর রহমান, সিনিয়র নায়েবে আমির মুফতি খলিল আহমদ কাসেমী, নায়েবে আমির মাওলানা জসিম উদ্দিন, মাওলানা সালাহউদ্দীন নানুপুরী এবং বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা মাহফুজুল হকসহ সংগঠনের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, নেজামে ইসলাম পার্টির আমির মাওলানা আব্দুল কাইয়ুম সোবহানী, খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমীসহ বিভিন্ন ইসলামী রাজনৈতিক দলের শীর্ষ নেতারা বৈঠকে অংশ নেন।


নিউজটি আপডেট করেছেন : M Mehedi Hasan Arif

কমেন্ট বক্স
গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, জামিন মেলেনি সেই কিশোরের

গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, জামিন মেলেনি সেই কিশোরের