ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রায়পুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, অগ্নিনির্বাপণ মহড়া দেশে আটকে পড়া সৌদি প্রবাসীদের ভিসার মেয়াদ নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণাসহ ছয় দফা দাবি সাদপন্থিদের যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী চুরির অপবাদে শিশুকে নির্যাতন, কীটনাশক পান করে হাসপাতালে প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা রয়েছে: আইনমন্ত্রী ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আ.লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী ২০৩০ সালের মধ্যে ৩৪ লাখ টন খাদ্য মজুদ করবে সরকার: তথ্য উপদেষ্টা তিস্তা ব্যাটালিয়নের অভিযানে ভারতীয় মোটরসাইকেল জব্দ মালয়েশিয়ায় মানব পাচার ও মুক্তিপণ আদায়ের অভিযোগে সিআইডির হাতে গ্রেপ্তার ১ সানজি গ্রুপের সাড়ে ১৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মূল অভিযুক্ত গ্রেপ্তার মিষ্টির শূন্য আসনে ভোট গ্রহণের তারিখ ঘোষণা নির্লজ্জতার এক নতুন উদাহরণ দেখা গেল চুয়েটে: সাদিক কায়েম বিধবা কার্ড চালু হলে এমপির বউও নেবে: হাসনাত আব্দুল্লাহ মক্কা-মদিনার নিরাপত্তায় সৌদি আরবের পাশে থাকবে বাংলাদেশ: শামা ওবায়েদ

চুরির অপবাদে শিশুকে নির্যাতন, কীটনাশক পান করে হাসপাতালে

  • আপলোড সময় : ১৩-১০-২০২৬ ০৬:১৬:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-১০-২০২৬ ০৬:১৬:৩১ অপরাহ্ন
চুরির অপবাদে শিশুকে নির্যাতন, কীটনাশক পান করে হাসপাতালে

নওগাঁর মহাদেবপুরে চুরির অপবাদে কয়েক ঘণ্টা আটকে রেখে প্রথম শ্রেণির এক শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। পরে বাড়ি ফিরে কীটনাশক পান করে অসুস্থ হয়ে পড়লে শিশুটিকে উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।

শিশু মো. মাফি (৮) উপজেলার সহরাই গ্রামের ওয়াহেদুজ্জামানের ছেলে। সে সহরাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার রাইগাঁ ইউনিয়নের সহরাই গ্রামের মনতাজের দোকানে যায় মাফি। এ সময় দোকানের ক্যাশবাক্সে হাত দেওয়ার অভিযোগে তাকে দোকানের পাশের একটি ঘরে কয়েক ঘণ্টা আটকে রাখা হয়। অভিযোগ রয়েছে, মনতাজ, তাঁর স্ত্রী নাজমা এবং পাশের দোকানদারেরা শিশুটিকে বেঁধে মারধর ও নির্যাতন করেন। এ ঘটনায় দোকানঘরের মালিক ও সহরাই গ্রামের বাসিন্দা মোনায়েম হোসেন রঞ্জুর বিরুদ্ধেও নির্যাতনে সহায়তার অভিযোগ উঠেছে।

শিশুটিকে আটকে রাখার খবর পেয়ে তাকে ছাড়িয়ে নিতে বিদ্যালয়ের দুই শিক্ষিকা ও দপ্তরি ফিরোজ ঘটনাস্থলে যান। এ সময় তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।

পরে বিকেল সাড়ে ৩টার দিকে বিদ্যালয়ের শিক্ষক আতিয়ার রসুল ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে পরিবারের সদস্যদের কাছে ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানান। এ সময় অভিযুক্ত রঞ্জুর সঙ্গে তাঁর বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে রঞ্জু শিক্ষক আতিয়ার রসুলকে চোর আখ্যা দিয়ে চুরির টাকা তাঁর কাছে রাখা আছে বলে অভিযোগ করেন। এ নিয়ে তাঁদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, দুপুর থেকে বিকেল ৪টা পর্যন্ত শিশুটিকে আটকে রেখে শারীরিক নির্যাতন করা হয়। শিশুটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানান তাঁরা।

পরে বাড়িতে ফিরে কীটনাশক পান করে অসুস্থ হয়ে পড়ে মাফি। বিষয়টি বুঝতে পেরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।

এ বিষয়ে মোনায়েম হোসেন রঞ্জু বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছে নির্যাতনের শিকার শিশুটিকে তার অভিভাবকের হাতে তুলে দেওয়ার চেষ্টা করেছিলেন। ওই শিক্ষকের সঙ্গে অনাকাঙ্ক্ষিতভাবে কিছুটা ধাক্কাধাক্কি হয়েছে বলেও জানান তিনি।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক জানান, এ বিষয়ে শিশুটির বাবা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রায়পুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, অগ্নিনির্বাপণ মহড়া

রায়পুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, অগ্নিনির্বাপণ মহড়া