ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রায়পুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, অগ্নিনির্বাপণ মহড়া দেশে আটকে পড়া সৌদি প্রবাসীদের ভিসার মেয়াদ নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণাসহ ছয় দফা দাবি সাদপন্থিদের যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী চুরির অপবাদে শিশুকে নির্যাতন, কীটনাশক পান করে হাসপাতালে প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা রয়েছে: আইনমন্ত্রী ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আ.লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী ২০৩০ সালের মধ্যে ৩৪ লাখ টন খাদ্য মজুদ করবে সরকার: তথ্য উপদেষ্টা তিস্তা ব্যাটালিয়নের অভিযানে ভারতীয় মোটরসাইকেল জব্দ মালয়েশিয়ায় মানব পাচার ও মুক্তিপণ আদায়ের অভিযোগে সিআইডির হাতে গ্রেপ্তার ১ সানজি গ্রুপের সাড়ে ১৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মূল অভিযুক্ত গ্রেপ্তার মিষ্টির শূন্য আসনে ভোট গ্রহণের তারিখ ঘোষণা নির্লজ্জতার এক নতুন উদাহরণ দেখা গেল চুয়েটে: সাদিক কায়েম বিধবা কার্ড চালু হলে এমপির বউও নেবে: হাসনাত আব্দুল্লাহ মক্কা-মদিনার নিরাপত্তায় সৌদি আরবের পাশে থাকবে বাংলাদেশ: শামা ওবায়েদ

জমির বিরোধে প্রবাসীকে কুপিয়ে হত্যার অভিযোগ

  • আপলোড সময় : ১৪-১০-২০২৬ ১০:০১:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-১০-২০২৬ ১০:০১:৪২ পূর্বাহ্ন
জমির বিরোধে প্রবাসীকে কুপিয়ে হত্যার অভিযোগ

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে আবীর (২২) নামে এক সৌদিপ্রবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর বাবা এনামুল মিয়া (৪৫) গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নের পুরানবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, একই গ্রামের বাসিন্দা এনামুল মিয়ার সঙ্গে স্থানীয় প্রভাবশালী বকুল মিয়ার ১০ শতাংশ কৃষিজমি নিয়ে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল।

অভিযোগ রয়েছে, মঙ্গলবার বকুল মিয়ার লোকজন এনামুল মিয়ার বাড়িতে গিয়ে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে তাঁকে ও তাঁর ছেলে আবীরকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন। ঘটনার সময় আবীর ঘুমিয়ে ছিলেন। ছেলেকে বাঁচাতে গিয়ে এনামুল মিয়াও হামলার শিকার হন।

পরে স্থানীয় লোকজন আহত বাবা-ছেলেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তাঁদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

মঙ্গলবার রাত ৮টার পর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবীরের মৃত্যু হয়। তাঁর শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।

এ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি শান্ত আছে। এখনো এ ঘটনায় কোনো মামলার অভিযোগ পাওয়া যায়নি।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্বের সবচেয়ে বড় তেল কোম্পানিতে হুতিদের হামলা

বিশ্বের সবচেয়ে বড় তেল কোম্পানিতে হুতিদের হামলা