ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী রায়পুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, অগ্নিনির্বাপণ মহড়া দেশে আটকে পড়া সৌদি প্রবাসীদের ভিসার মেয়াদ নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণাসহ ছয় দফা দাবি সাদপন্থিদের যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী চুরির অপবাদে শিশুকে নির্যাতন, কীটনাশক পান করে হাসপাতালে প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা রয়েছে: আইনমন্ত্রী ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আ.লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী ২০৩০ সালের মধ্যে ৩৪ লাখ টন খাদ্য মজুদ করবে সরকার: তথ্য উপদেষ্টা তিস্তা ব্যাটালিয়নের অভিযানে ভারতীয় মোটরসাইকেল জব্দ মালয়েশিয়ায় মানব পাচার ও মুক্তিপণ আদায়ের অভিযোগে সিআইডির হাতে গ্রেপ্তার ১ সানজি গ্রুপের সাড়ে ১৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মূল অভিযুক্ত গ্রেপ্তার মিষ্টির শূন্য আসনে ভোট গ্রহণের তারিখ ঘোষণা নির্লজ্জতার এক নতুন উদাহরণ দেখা গেল চুয়েটে: সাদিক কায়েম বিধবা কার্ড চালু হলে এমপির বউও নেবে: হাসনাত আব্দুল্লাহ

বিশ্বের সবচেয়ে বড় তেল কোম্পানিতে হুতিদের হামলা

  • আপলোড সময় : ১৪-১০-২০২৬ ১১:৩২:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-১০-২০২৬ ১১:৩২:৫০ পূর্বাহ্ন
বিশ্বের সবচেয়ে বড় তেল কোম্পানিতে হুতিদের হামলা

ইয়েমেনের রাজধানী সানায় হুতিদের তেল স্থাপনায় হামলার পর সৌদি আরবের রাষ্ট্রীয় মালিকানাধীন বিশ্বের অন্যতম বৃহৎ তেল কোম্পানি আরামকোতে পাল্টা হামলা চালিয়েছে বিদ্রোহীরা। এতে আরামকোর একটি প্রশাসনিক ভবনে আগুন ধরে যায়।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর ধাহরানে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হননি বলে জানিয়েছে দেশটির জ্বালানি মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, ভবনটিতে আগুন লাগলেও কর্তৃপক্ষ দ্রুত পরিস্থিতি মোকাবিলা করে। তবে হামলায় কী ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে, তা জানানো হয়নি।

মঙ্গলবার প্রথমে ইয়েমেনের রাজধানী সানায় হুতিদের নিয়ন্ত্রণে থাকা আল-সাবাহ এলাকার একটি কেন্দ্রীয় তেল স্থাপনা খালি করার নির্দেশ দেয় সৌদি নেতৃত্বাধীন জোট। এর কিছুক্ষণ পর সানায় বিস্ফোরণের শব্দ শোনা যায়।

হুতিপন্থী গণমাধ্যমের দাবি, আল-সাবাহ এলাকার তেল স্থাপনায় বিমান হামলা চালিয়েছে সৌদি সমর্থিত বাহিনী।

আলজাজিরার সংবাদদাতা ইউসেফ মাওরি জানান, সানার ওই স্থাপনার পাশাপাশি রাস ঈসা বন্দরের তেলের ট্যাংক এবং হোদেইদা প্রদেশের একটি তেল স্থাপনাতেও হামলা চালানো হয়েছে।

সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি বলেন, হুতিরা এসব স্থাপনা ও ভূগর্ভস্থ জ্বালানি ডিপো ক্ষেপণাস্ত্র ও ড্রোনের অস্ত্রভান্ডার সচল রাখতে ব্যবহার করছিল।

এর জবাবে হুতিদের মুখপাত্র ইয়াহিয়া সারি সৌদি আরবের তেল স্থাপনাগুলোর আশপাশে থাকা কর্মী ও বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার আহ্বান জানান। এসব স্থাপনাকে ‘বৈধ লক্ষ্যবস্তু’ উল্লেখ করে তিনি হুঁশিয়ারি দেন, সানায় হামলা হলে সৌদি রাজধানী রিয়াদে কঠোর ও যন্ত্রণাদায়ক পাল্টা জবাব দেওয়া হবে।

সানায় হামলার পর সৌদি আরবের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে। সৌদি নেতৃত্বাধীন জোট জানায়, মঙ্গলবার দেশটিকে লক্ষ্য করে ছয়টি ড্রোন ও ছয়টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। ধাহরান ও হারাধের দিকে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং আল-খারজ এলাকায় ছোড়া আরেকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কথাও জানায় জোট।

এদিকে, রিয়াদে প্রতিহত করা দুটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে চারজন আহত হন এবং ১৫টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয় বলে জানিয়েছে সৌদি বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ।

রাজধানী রিয়াদ ও দেশটির পূর্বাঞ্চলে সম্ভাব্য হামলার সতর্কতাও জারি করা হয়। পরে রিয়াদে তাৎক্ষণিক বিপদের আশঙ্কা কেটে যাওয়ার কথা জানায় কর্তৃপক্ষ।

হুতিরা এর আগে সৌদি আরবের আরামকোর সদর দপ্তর, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং রাজধানীতে আরামকোর সঙ্গে সংশ্লিষ্ট একটি তেল শোধনাগারের আশপাশের মানুষকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছিল।

সৌদি আরবের বিমানবন্দরগুলোও সাম্প্রতিক হামলার লক্ষ্যবস্তু হয়েছে। গত শনিবার রিয়াদের বিমানবন্দরে হামলায় অন্তত ১৩ জন নিহত ও ৩০০ জনের বেশি আহত হন। রোববার একই বিমানবন্দরে আরেকটি হামলায় একজন নিহত ও ১১ জন আহত হন।

এসব হামলার পর এয়ার ফ্রান্স-কেএলএম, এয়ার ইন্ডিয়া, ইতিহাদ, লুফথানসা, ডেল্টা, গালফ এয়ার ও কাতার এয়ারওয়েজসহ কয়েকটি আন্তর্জাতিক বিমান সংস্থা সৌদি আরব ও আশপাশের দেশগুলোতে ফ্লাইট স্থগিত করেছে।

সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে হুতিদের হামলার পরিণতি ভোগ করতে হবে বলে সতর্ক করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও হুতিদের কর্মকাণ্ডের সমালোচনা করে বলেছেন, সৌদি আরবের স্বার্থ রক্ষায় তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে হস্তক্ষেপের অনুরোধ জানাতে পারেন।

সৌদি নেতৃত্বাধীন জোটের হামলার পাশাপাশি ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বাহিনীও হুতিদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে। ‘ডন অব ইয়েমেন’ নামের এ অভিযানের লক্ষ্য হিসেবে হুতিদের উৎখাত, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনরুদ্ধার এবং যুদ্ধসংক্রান্ত সিদ্ধান্ত সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে ফিরিয়ে আনার কথা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের প্রধান রাশাদ আল-আলিমি।

সরকারপন্থী বাহিনীর মুখপাত্র আবদুল্লাহ আল-নাদিব দাবি করেছেন, অভিযানে প্রায় ১ হাজার ২০০ হুতি সদস্যকে নিষ্ক্রিয় করা হয়েছে। এ ছাড়া বিমান, ড্রোন, কামান ও রকেট ব্যবহার করে প্রায় ২ হাজার ২০০টি হামলা চালানো হয়েছে।

মঙ্গলবার তাইজ প্রদেশে হুতিদের অবস্থান ও সামরিক সরঞ্জাম লক্ষ্য করে নয়টি বিমান হামলা চালানোর কথা জানিয়েছে সরকারপন্থী বাহিনী। এর মধ্যে ধুবাব জেলায় পাঁচটি এবং আল-মাসরাখ জেলায় চারটি হামলা চালানো হয়।

ইয়েমেন নেটওয়ার্ক ফর রাইটস অ্যান্ড ফ্রিডমের দাবি, আগের ২৪ ঘণ্টায় তাইজে হুতিদের হামলায় পাঁচজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। তাঁদের মধ্যে পাঁচ বছর বয়সী একটি শিশুও রয়েছে। আহত হয়েছেন আরও ১৭ জন। আবাসিক এলাকায় গোলাবর্ষণে অন্তত সাতটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও অভিযোগ করেছে সংগঠনটি।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, গত আগস্ট থেকে ইয়েমেনে অন্তত ৪৬ জন বেসামরিক নাগরিক নিহত এবং ১৩০ জনের বেশি আহত হয়েছেন। সেপ্টেম্বর থেকে সংঘাতের কারণে দুই লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। মধ্যপ্রাচ্যে বেসামরিক মানুষের প্রাণহানি ও অবকাঠামোর ক্ষতি বাড়তে থাকায় উদ্বেগ প্রকাশ করে সংঘাতের সব পক্ষকে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক রেডক্রস কমিটি।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এলপিজি নিয়ে কারসাজি করলে কঠোর হাতে দমন করবে সরকার: বাণিজ্যমন্ত্রী

এলপিজি নিয়ে কারসাজি করলে কঠোর হাতে দমন করবে সরকার: বাণিজ্যমন্ত্রী