ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী রায়পুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, অগ্নিনির্বাপণ মহড়া দেশে আটকে পড়া সৌদি প্রবাসীদের ভিসার মেয়াদ নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণাসহ ছয় দফা দাবি সাদপন্থিদের যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী চুরির অপবাদে শিশুকে নির্যাতন, কীটনাশক পান করে হাসপাতালে প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা রয়েছে: আইনমন্ত্রী ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আ.লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী ২০৩০ সালের মধ্যে ৩৪ লাখ টন খাদ্য মজুদ করবে সরকার: তথ্য উপদেষ্টা তিস্তা ব্যাটালিয়নের অভিযানে ভারতীয় মোটরসাইকেল জব্দ মালয়েশিয়ায় মানব পাচার ও মুক্তিপণ আদায়ের অভিযোগে সিআইডির হাতে গ্রেপ্তার ১ সানজি গ্রুপের সাড়ে ১৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মূল অভিযুক্ত গ্রেপ্তার মিষ্টির শূন্য আসনে ভোট গ্রহণের তারিখ ঘোষণা নির্লজ্জতার এক নতুন উদাহরণ দেখা গেল চুয়েটে: সাদিক কায়েম বিধবা কার্ড চালু হলে এমপির বউও নেবে: হাসনাত আব্দুল্লাহ

ঢাকায় ‘রক এন রিদম’ কনসার্টে এক মঞ্চে জেমস ও হাসান

  • আপলোড সময় : ১৪-১০-২০২৬ ১২:১৪:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১০-২০২৬ ১২:১৪:১৪ অপরাহ্ন
ঢাকায় ‘রক এন রিদম’ কনসার্টে এক মঞ্চে জেমস ও হাসান

নব্বইয়ের দশকের বাংলাদেশি রক সংগীতের স্মৃতি ফিরিয়ে আনতে দীর্ঘদিন পর একই মঞ্চে হাজির হতে যাচ্ছেন দেশের জনপ্রিয় দুই সংগীতশিল্পী নগর বাউলের জেমস ও আর্কের হাসান। ‘রক এন রিদম ৫.০: নো লিমিটস ইন দ্য জোন’ শিরোনামের কনসার্টে একসঙ্গে গাইবেন তাঁরা।

আগামী শুক্রবার (১৬ অক্টোবর) রাজধানীর যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় কনসার্টটি অনুষ্ঠিত হবে।

আয়োজক প্রতিষ্ঠান অ্যাডভেন্টর কমিউনিকেশন এক ফেসবুক পোস্টে জানিয়েছে, বিশেষ এই আয়োজনে নগর বাউল ও আর্ক ছাড়াও পারফর্ম করবে দেশের জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য।

এ ছাড়া গিটারিস্ট ওনি হাসান ওয়ারফেজের সঙ্গে বিশেষ পরিবেশনায় অংশ নেবেন। পাশাপাশি একক পরিবেশনাও করবেন তিনি। কনসার্টে পারফর্ম করবেন একে রাহুলও।

আয়োজকদের ভাষ্য, কনসার্ট আয়োজনের জন্য প্রয়োজনীয় সব প্রশাসনিক অনুমতি পাওয়া গেছে। সোমবার (১২ অক্টোবর) টিকিফাই ডট লাইভ ওয়েবসাইটে কনসার্টের আগাম টিকিট বিক্রি শুরু হয়। টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৯৯৯ টাকা।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
এলপিজি নিয়ে কারসাজি করলে কঠোর হাতে দমন করবে সরকার: বাণিজ্যমন্ত্রী

এলপিজি নিয়ে কারসাজি করলে কঠোর হাতে দমন করবে সরকার: বাণিজ্যমন্ত্রী