ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ সার সংকটে ১১ দলীয় জোটের এমপিদের হাত থাকতে পারে: মীর শাহে আলম গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী চাকরির প্রলোভনে রাশিয়ায় নিয়ে যুদ্ধে প্রেরণ, পাচার চক্রের ২ সদস্য আটক তরুণদের চোখে চোখ রেখে কথা বলার স্বাধীনতা দিতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী চট্টগ্রামে সাইবার পুলিশ সেন্টারের শুভ উদ্বোধন : ডিজিটাল তদন্ত সক্ষমতা বৃদ্ধিতে সিআইডির নতুন মাইলফলক সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী রায়পুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, অগ্নিনির্বাপণ মহড়া দেশে আটকে পড়া সৌদি প্রবাসীদের ভিসার মেয়াদ নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণাসহ ছয় দফা দাবি সাদপন্থিদের যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী চুরির অপবাদে শিশুকে নির্যাতন, কীটনাশক পান করে হাসপাতালে প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা রয়েছে: আইনমন্ত্রী ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আ.লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী ২০৩০ সালের মধ্যে ৩৪ লাখ টন খাদ্য মজুদ করবে সরকার: তথ্য উপদেষ্টা

চট্টগ্রামে সাইবার পুলিশ সেন্টারের শুভ উদ্বোধন : ডিজিটাল তদন্ত সক্ষমতা বৃদ্ধিতে সিআইডির নতুন মাইলফলক

  • আপলোড সময় : ১৪-১০-২০২৬ ০৬:৩৬:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১০-২০২৬ ০৬:৩৬:৩৪ অপরাহ্ন
চট্টগ্রামে সাইবার পুলিশ সেন্টারের শুভ উদ্বোধন : ডিজিটাল তদন্ত সক্ষমতা বৃদ্ধিতে সিআইডির নতুন মাইলফলক

চট্টগ্রামে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অধীনে সাইবার পুলিশ সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় নগরীর দামপাড়ায় মেট্রোপলিটন পুলিশ লাইন্সে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেন্দ্রটির উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, এমপি।

‘Safer Cyberspace for Digital Bangladesh: Enhancing National & Regional Digital Investigation Capability of Bangladesh Police’ শীর্ষক প্রকল্পের আওতায় কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (কোইকা) সহযোগিতায় এ কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে।

সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুন এবং চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির, বিপিএম এবং পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি সরদার নুরুল আমিন, বিপিএম।

এ ছাড়া কোইকা ও কোরীয় দূতাবাসের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন কোইকার কান্ট্রি ডিরেক্টর জিহুন কিম, ডেপুটি চিফ অব মিশন কিম হে-জুং, কোইকা বাংলাদেশ অফিসের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর সুজিন কং এবং প্রকল্প ব্যবস্থাপক অধ্যাপক গিবুম কিম।

বর্তমানে তথ্য ও যোগাযোগপ্রযুক্তির দ্রুত বিকাশ, ইন্টারনেটের ব্যাপক ব্যবহার এবং ডিজিটাল আর্থিক ব্যবস্থার সম্প্রসারণ মানুষের জীবনযাত্রা ও ব্যবসা-বাণিজ্যকে সহজ করেছে। তবে একই সঙ্গে অপরাধ সংঘটনের ক্ষেত্রেও যুক্ত হয়েছে নতুন মাত্রা। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার ছড়ানো, ব্যক্তিগত তথ্য চুরি, অনলাইন প্রতারণা, হ্যাকিং, ডিজিটাল ব্ল্যাকমেইল, ক্রিপ্টোকারেন্সি ও ডিজিটাল হুন্ডির মাধ্যমে অর্থ পাচার, ডিপ ওয়েব ও ডার্ক ওয়েবে রাষ্ট্রবিরোধী কার্যক্রম, উগ্রবাদী প্রচারণা এবং স্পর্শকাতর তথ্য ফাঁসের মতো অপরাধ মোকাবিলায় বিশেষায়িত তদন্ত সক্ষমতার প্রয়োজনীয়তা বাড়ছে।

সিআইডির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৩ সালের ১৮ এপ্রিল জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদিত প্রকল্পটি ৫৯ কোটি ৮ লাখ ৬৮ হাজার টাকা ব্যয়ে বাস্তবায়ন করা হয়েছে। প্রকল্পের আওতায় ১০ তলা ফাউন্ডেশনসহ চারতলা ভবন নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে। পাশাপাশি সিআইডি সদর দপ্তরে সাইবার পুলিশ সেন্টার (সিপিসি) ও ডিজিটাল ফরেনসিক ল্যাবের সক্ষমতা বাড়ানো হয়েছে। সাইবার অপরাধ তদন্তে দক্ষ জনবল গড়ে তুলতে দেশি ও বিদেশি প্রশিক্ষণও সম্পন্ন হয়েছে।

সিআইডির আশা, চট্টগ্রামে নতুন কেন্দ্রটির কার্যক্রম শুরুর ফলে নগরীসহ দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে সাইবার অপরাধ প্রতিরোধ, দ্রুত ডিজিটাল প্রমাণ সংগ্রহ ও ফরেনসিক বিশ্লেষণ এবং সাইবার হুমকি পর্যবেক্ষণের সক্ষমতা বাড়বে। পাশাপাশি জটিল আর্থিক প্রতারণা ও অনলাইন উগ্রবাদ মোকাবিলায় গোয়েন্দা তৎপরতা জোরদার এবং আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণ করা সম্ভব হবে।

বিশেষায়িত এ কেন্দ্রের মাধ্যমে নাগরিকদের প্রযুক্তিনির্ভর সেবা আরও দ্রুত ও কার্যকর করার পাশাপাশি সাইবার নিরাপত্তা ও জনআস্থা সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে বলে আশা করছে সিআইডি।

বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন সিআইডি, বাংলাদেশ পুলিশের বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) মো. ছুফি উল্লাহ।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ