ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আশুলিয়ায় শারমিন গ্রুপের কর্মকর্তার রহস্যজনক মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ সার সংকটে ১১ দলীয় জোটের এমপিদের হাত থাকতে পারে: মীর শাহে আলম গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী চাকরির প্রলোভনে রাশিয়ায় নিয়ে যুদ্ধে প্রেরণ, পাচার চক্রের ২ সদস্য আটক তরুণদের চোখে চোখ রেখে কথা বলার স্বাধীনতা দিতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী চট্টগ্রামে সাইবার পুলিশ সেন্টারের শুভ উদ্বোধন : ডিজিটাল তদন্ত সক্ষমতা বৃদ্ধিতে সিআইডির নতুন মাইলফলক সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী রায়পুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, অগ্নিনির্বাপণ মহড়া দেশে আটকে পড়া সৌদি প্রবাসীদের ভিসার মেয়াদ নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণাসহ ছয় দফা দাবি সাদপন্থিদের যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী চুরির অপবাদে শিশুকে নির্যাতন, কীটনাশক পান করে হাসপাতালে প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা রয়েছে: আইনমন্ত্রী ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আ.লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী

ইরান-রাশিয়াকে নিয়ে ইংলিশ গোয়েন্দা সংস্থার গুরুতর অভিযোগ

  • আপলোড সময় : ১৫-১০-২০২৬ ১০:৩৪:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-১০-২০২৬ ১০:৩৪:২১ পূর্বাহ্ন
ইরান-রাশিয়াকে নিয়ে ইংলিশ গোয়েন্দা সংস্থার গুরুতর অভিযোগ

যুক্তরাজ্যে ইহুদি সম্প্রদায়কে লক্ষ্য করে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনা বাড়ছে। এসব ঘটনার পেছনে ইরান ও রাশিয়ার সংশ্লিষ্টতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ব্রিটেনের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এমআই৫-এর প্রধান স্যার কেন ম্যাককালাম।

গত মঙ্গলবার লন্ডনে এমআই৫-এর সদর দপ্তরে বার্ষিক নিরাপত্তা হুমকি পর্যালোচনায় ম্যাককালাম বলেন, জাতীয় নিরাপত্তার হুমকির ধরন বদলে গেছে। এখন আর শুধু সরকারি স্থাপনা নয়, সাধারণ মানুষ, ব্যবসাপ্রতিষ্ঠান ও বিভিন্ন সম্প্রদায়ও হামলার লক্ষ্যবস্তু হচ্ছে।

ম্যাককালাম জানান, ইরান বিরোধীদের, ইরানি সংবাদমাধ্যমের প্রতিষ্ঠান এবং ইসরাইলি স্থাপনাগুলোকে ভয় দেখানোর জন্য অপরাধী চক্রকে ব্যবহার করছে। একই সঙ্গে ইরান ও রাশিয়া তাদের তথাকথিত ‘হাইব্রিড অভিযান’ আরও বিস্তৃত করার চেষ্টা করছে বলে বিশ্লেষকেরা মনে করছেন।

এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে গত এক বছরেই যুক্তরাজ্যে ৫০টির বেশি গ্রেপ্তারের ঘটনা ঘটেছে বলে জানান এমআই৫ প্রধান।

চলতি বছর যুক্তরাজ্য ও ইউরোপের অন্যান্য দেশে ইহুদি সম্প্রদায়কে লক্ষ্য করে অগ্নিসংযোগ ও নাশকতার একাধিক ঘটনা ঘটেছে। পাশাপাশি সামরিক স্থাপনার মতো গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুও হামলার শিকার হয়েছে। ম্যাককালাম বলেন, এসব আগ্রাসী কর্মকাণ্ডের বড় একটি অংশের লক্ষ্যবস্তু হয়েছে ব্রিটেনের ইহুদি সম্প্রদায়।

তিনি জানান, যুক্তরাজ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ এখন শুধু প্রচলিত সামরিক হুমকিতে সীমাবদ্ধ নয়। অপরাধী চক্রকে ব্যবহার করে ভয়ভীতি সৃষ্টি, নাশকতা এবং বিভিন্ন সম্প্রদায়কে লক্ষ্যবস্তু করার মতো কর্মকাণ্ডও দেশটির নিরাপত্তা সংস্থার নজরে রয়েছে।

তবে এসব ঘটনার পেছনে ইরান ও রাশিয়ার সংশ্লিষ্টতার বিষয়টি গোয়েন্দাপ্রধানের বক্তব্যের ভিত্তিতে উঠে এসেছে।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মোশাররফ করিমের সঙ্গে অভিনয় করতে চান জয়া

মোশাররফ করিমের সঙ্গে অভিনয় করতে চান জয়া