ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আশুলিয়ায় শারমিন গ্রুপের কর্মকর্তার রহস্যজনক মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ সার সংকটে ১১ দলীয় জোটের এমপিদের হাত থাকতে পারে: মীর শাহে আলম গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী চাকরির প্রলোভনে রাশিয়ায় নিয়ে যুদ্ধে প্রেরণ, পাচার চক্রের ২ সদস্য আটক তরুণদের চোখে চোখ রেখে কথা বলার স্বাধীনতা দিতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী চট্টগ্রামে সাইবার পুলিশ সেন্টারের শুভ উদ্বোধন : ডিজিটাল তদন্ত সক্ষমতা বৃদ্ধিতে সিআইডির নতুন মাইলফলক সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী রায়পুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, অগ্নিনির্বাপণ মহড়া দেশে আটকে পড়া সৌদি প্রবাসীদের ভিসার মেয়াদ নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণাসহ ছয় দফা দাবি সাদপন্থিদের যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী চুরির অপবাদে শিশুকে নির্যাতন, কীটনাশক পান করে হাসপাতালে প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা রয়েছে: আইনমন্ত্রী ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আ.লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী

বেতন বৃদ্ধির দাবিতে আজও সড়কে পোশাকশ্রমিকেরা

  • আপলোড সময় : ১৫-১০-২০২৬ ১১:১৩:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-১০-২০২৬ ১১:১৩:৩৬ পূর্বাহ্ন
বেতন বৃদ্ধির দাবিতে আজও সড়কে পোশাকশ্রমিকেরা

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর বিমানবন্দর ও উত্তরার জসীমউদ্‌দীন এলাকায় আজও আন্দোলন করছেন পোশাকশ্রমিকেরা। এতে দূরপাল্লার বাসসহ সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) চতুর্থ দিনের মতো কর্মসূচি পালন করছেন পোশাকশ্রমিকেরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তাঁরা।

আন্দোলনে উত্তরার একাধিক পোশাক কারখানার শ্রমিকেরা অংশ নিয়েছেন। তাঁদের দাবি, বর্তমান বেতন-ভাতা দিয়ে জীবনযাত্রার ব্যয় মেটানো কঠিন হয়ে পড়েছে। এ কারণে বেতন-ভাতা বাড়ানোর দাবিতে কয়েক দিন ধরে আন্দোলন করছেন তাঁরা।

কিশোরগঞ্জ থেকে আসা অনন্যা পরিবহনের যাত্রী আব্দুল কুদ্দুস বলেন, ‘জ্যামে যেন না পড়তে হয়, এ জন্য একদম ভোরে রওনা দিয়েছি। কিন্তু এখানে এক ঘণ্টার বেশি সময় ধরে আটকে আছি। কখন রাস্তা ছাড়বে, কখন গন্তব্যে পৌঁছাব, কিছুই জানি না।’

শেহজাদ আহমেদ নামে রাইদা পরিবহনের এক যাত্রী বলেন, ‘বাড্ডায় অফিস ধরব, এই লক্ষ্য নিয়ে বাসা থেকে বের হয়েছি। কিন্তু আন্দোলনের কারণে অনেকক্ষণ আটকে থেকে এখন পায়ে হেঁটেই রওনা দিয়েছি। দেখি কতদূর যেতে পারি।’

এর আগে বুধবার সকাল থেকে বিমানবন্দর ও জসীমউদ্‌দীন এলাকার বিভিন্ন স্থানে কয়েক শ পোশাকশ্রমিক জড়ো হন। একপর্যায়ে তাঁরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয়।

বুধবারের কর্মসূচি সম্পর্কে বিমানবন্দর থানার ওসি কামরুল হাসান তালুকদার গণমাধ্যমকে জানিয়েছিলেন, সকাল থেকে বিমানবন্দর থেকে জসীমউদ্‌দীন পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে কয়েক শ পোশাকশ্রমিক অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। পরে বেলা দেড়টার দিকে তাঁরা সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

সেদিন আন্দোলনরত শ্রমিকেরা জানিয়েছিলেন, বুধবারের কর্মসূচি শেষ হলেও বৃহস্পতিবার আবারও তাঁরা রাস্তায় নামবেন। বেতন-ভাতা বৃদ্ধির দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানান তাঁরা।

সেই ঘোষণার ধারাবাহিকতায় বৃহস্পতিবারও শ্রমিকদের আন্দোলন অব্যাহত রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
মোশাররফ করিমের সঙ্গে অভিনয় করতে চান জয়া

মোশাররফ করিমের সঙ্গে অভিনয় করতে চান জয়া