ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০২৭ সালে রমজান-ঈদুল ফিতর কবে? নতুন পে-স্কেলের অনুমোদন দিল সরকার সৌদিতে চাকরির প্রলোভনে মানবপাচার ও নির্যাতন, সিআইডির হাতে চক্রের সদস্য গ্রেপ্তার শুল্ক ফাঁকি ও জালিয়াতির অভিযোগে তিন বিলাসবহুল গাড়ি আটক শুল্ক ফাঁকি দিতে ৩–৪ টুকরো করে আনা বিএমডব্লিউ জব্দ ব্যাগের ভেতর থেকে নবজাতক উদ্ধার, শরীরজুড়ে অসংখ্য পিঁপড়া ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, প্রতিবেশী দাদা গ্রেপ্তার স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি অনলাইন জুয়া চক্রের বিরুদ্ধে সিআইডির অভিযান, গ্রেপ্তার ৫ তথ্যমন্ত্রীর গ্রামের বাড়িতে মার্কিন রাষ্ট্রদূত, ইলিশ-রসমালাইয়ের স্বাদে আপ্লুত ফলাফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ মারা গেলেন মেসির বাবা হোর্হে মেসি জুলাই জাদুঘরে কোনো ধরনের দলীয় ইতিহাস দেখতে চাই না: নাহিদ ইসলাম শিক্ষা, স্বাস্থ্য ও জ্বালানি খাতকে স্বনির্ভর করার পরিকল্পনা নেওয়া হয়েছে ‘আমি বন্দী কারাগারে’ গায়ক মুজিব পরদেশী কারাগারে জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের মর্যাদা নিশ্চিত করা সরকারের পবিত্র দায়িত্ব : ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি দণ্ডিত আসামির বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমের প্রতি তথ্য মন্ত্রণালয়ের আহ্বান জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদির উপ-পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

আলজেরিয়ার এতিমখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১১; আহত ১৯

  • আপলোড সময় : ১৬-০৭-২০২৬ ০৯:২৬:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৭-২০২৬ ০৯:২৬:০৪ অপরাহ্ন
আলজেরিয়ার এতিমখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১১; আহত ১৯

আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের পূর্বাঞ্চলীয় মোহাম্মাদিয়া এলাকায় একটি রাষ্ট্র পরিচালিত শিশু কল্যাণকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশুরাও রয়েছে। এ ঘটনায় আরও ১৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির জরুরি সেবা বিভাগ ও স্থানীয় গণমাধ্যম।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোরে ‘চাইল্ডহুড রিলিফ ইনস্টিটিউশন’ নামের প্রতিষ্ঠানটিতে আগুনের সূত্রপাত হয়। এতিম, পরিত্যক্ত ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের আবাসন, চিকিৎসা এবং সামাজিক সহায়তা দিয়ে থাকে রাষ্ট্র পরিচালিত এ প্রতিষ্ঠান। খবর আল জাজিরা

আলজেরিয়ার সিভিল প্রোটেকশন সংস্থার তথ্য অনুযায়ী, অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে ১০ জন আহত হন। এছাড়া ধোঁয়ায় শ্বাসকষ্টজনিত গুরুতর সমস্যায় পড়েন আরও দুইজন। সাতজন মানসিক আঘাতের কারণে চিকিৎসা নিয়েছেন। উদ্ধারকর্মীরা বিশেষ চাহিদাসম্পন্ন পাঁচজন বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে সক্ষম হন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, উদ্ধার অভিযান চলাকালে ঘটনাস্থলে বিপুলসংখ্যক মানুষ জড়ো হন। সিভিল প্রোটেকশন বিভাগের প্রকাশিত ছবিতে ধোঁয়ায় আচ্ছন্ন ভবনের করিডরে আগুন নিয়ন্ত্রণ এবং বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিতে উদ্ধারকর্মীদের তৎপরতা দেখা যায়।

অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেলমাজিদ তেব্বুন। এক শোকবার্তায় তিনি নিহত শিশুদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, শিশুদের মৃত্যু এবং অন্যদের আহত হওয়ার সংবাদ তিনি গভীর দুঃখের সঙ্গে গ্রহণ করেছেন।

এদিকে দেশটির প্রধানমন্ত্রী সিফি ঘরিয়েব রাজধানীর মুস্তাফা পাশা বিশ্ববিদ্যালয় হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেন এবং তাদের চিকিৎসা কার্যক্রম তদারকি করেন বলে জানিয়েছে আলজেরিয়ার সংবাদপত্র আলজেরি প্যাট্রিওটিক


নিউজটি আপডেট করেছেন : M Mehedi Hasan Arif

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২০২৭ সালে রমজান-ঈদুল ফিতর কবে?

২০২৭ সালে রমজান-ঈদুল ফিতর কবে?