ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে: রাষ্ট্রপতি আশুলিয়ায় শারমিন গ্রুপের কর্মকর্তার রহস্যজনক মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ সার সংকটে ১১ দলীয় জোটের এমপিদের হাত থাকতে পারে: মীর শাহে আলম গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী চাকরির প্রলোভনে রাশিয়ায় নিয়ে যুদ্ধে প্রেরণ, পাচার চক্রের ২ সদস্য আটক তরুণদের চোখে চোখ রেখে কথা বলার স্বাধীনতা দিতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী চট্টগ্রামে সাইবার পুলিশ সেন্টারের শুভ উদ্বোধন : ডিজিটাল তদন্ত সক্ষমতা বৃদ্ধিতে সিআইডির নতুন মাইলফলক সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী রায়পুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, অগ্নিনির্বাপণ মহড়া দেশে আটকে পড়া সৌদি প্রবাসীদের ভিসার মেয়াদ নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণাসহ ছয় দফা দাবি সাদপন্থিদের যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী চুরির অপবাদে শিশুকে নির্যাতন, কীটনাশক পান করে হাসপাতালে প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা রয়েছে: আইনমন্ত্রী ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আ.লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ

‘গ্রেফতার হতে পারি’, তিরঙ্গা মিছিলের ডাক দিয়ে অভিজিৎ দীপকে

  • আপলোড সময় : ১৫-১০-২০২৬ ১২:০৮:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-১০-২০২৬ ১২:০৮:৪৬ অপরাহ্ন
‘গ্রেফতার হতে পারি’, তিরঙ্গা মিছিলের ডাক দিয়ে অভিজিৎ দীপকে

ভারতের দিল্লিতে তিরঙ্গা মিছিলের আয়োজনের ডাক দিয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। আগামী ১৬ অক্টোবর বিকেল ৫টায় দিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে এ মিছিল আয়োজনের আহ্বান জানিয়েছেন তিনি। একই সঙ্গে মিছিলের পর তাঁকেও গ্রেফতার করে কারাগারে পাঠানো হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দীপকে।

বুধবার (১৪ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে দীপকে জানান, যন্তর মন্তরে ভারতের জাতীয় পতাকা ওড়ানোর কারণে তাঁর সংগঠনের দুই জ্যেষ্ঠ সদস্য সৌরভ দাস ও আশুতোষ রানকাকে কারাগারে পাঠানো হয়েছে। এ কারণে দেশের প্রতি ভালোবাসা ও জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা রয়েছে—এমন সবাইকে মিছিলে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

দীপকে বলেন, “আমরা আমাদের জাতীয় পতাকা ওড়াব এবং তাদের জানিয়ে দেব, পতাকা ওড়ানো কোনো অপরাধ নয়।”

দিল্লিতে যেতে পারবেন না, এমন ব্যক্তিদের নিজ নিজ শহরে তিরঙ্গা মিছিল আয়োজনেরও আহ্বান জানিয়েছেন তিনি। তাঁর ভাষ্য, জাতীয় পতাকা দেশের গর্ব এবং এটি ওড়ানো কোনো অপরাধ নয়—এই বার্তা কর্তৃপক্ষকে জানাতে হবে।

মিছিলের পর তাঁকেও গ্রেফতার করে কারাগারে পাঠানো হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দীপকে। তবে এতে তাঁর সিদ্ধান্তের পরিবর্তন হবে না জানিয়ে তিনি বলেন, “আমার তিরঙ্গা আমার গর্ব। আমি অবশ্যই এটি করব।”

এদিকে পুলিশ জানিয়েছে, কনট প্লেসের সেন্ট্রাল পার্কে সমাবেশ আয়োজনের জন্য আয়োজকেরা প্রয়োজনীয় অনুমতি নেননি। সেখানে সমাবেশ করতে অনুমতি নেওয়া বাধ্যতামূলক।

এ ছাড়া এলাকায় ভারতীয় ফৌজদারি কার্যবিধির ১৬৩ ধারার অধীনে নিষেধাজ্ঞামূলক আদেশ কার্যকর রয়েছে। এ পরিস্থিতিতে তিরঙ্গা মিছিলের অনুমতি পাওয়ার সম্ভাবনা কম বলে মনে করা হচ্ছে।

জাতীয় পতাকা ওড়ানোয় গ্রেফতার দুই নেতা

গত মঙ্গলবার (১৩ অক্টোবর) যন্তর মন্তরে প্রতিবাদস্থলে প্রবেশ করে জাতীয় পতাকা ওড়ানোর ঘটনায় সিজেপির দুই জ্যেষ্ঠ সদস্য সৌরভ দাস ও আশুতোষ রানকাকে গ্রেফতার করা হয়। তাঁদের বিরুদ্ধে নিরাপত্তাব্যবস্থা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।

পুলিশের অভিযোগ, মঙ্গলবার রানকা, দাস ও অজিঙ্কা শিন্ডেসহ ১৪ জনের একটি দল জনতা দল (ইউনাইটেড)-এর কার্যালয়ের পেছনের একটি সরু গলি দিয়ে যন্তর মন্তরের প্রতিবাদস্থলে প্রবেশ করে। এ সময় তাঁরা একটি তালাবদ্ধ লোহার ফটক টপকে ভেতরে ঢোকেন, ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন এবং স্লোগান দেন।

পরে পুলিশ তাঁদের আটক করে। রানকা ও দাসকে পাঁচ দিনের বিচার বিভাগীয় হেফাজতে তিহার কারাগারে পাঠানো হয়েছে। অন্য ১২ জনকে ছেড়ে দেওয়া হয়েছে।

তথ্যসূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিশু উদ্ধার, ঘুষ প্রত্যাখ্যান ও ছিনতাইকারী আটক: পুরস্কৃত ৩ আনসার

শিশু উদ্ধার, ঘুষ প্রত্যাখ্যান ও ছিনতাইকারী আটক: পুরস্কৃত ৩ আনসার