ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পেট ভরে খেয়েও কমবে ওজন! মেদ ঝরাতে মেনে চলবেন যেসব নিয়ম ইউরোপের ৪ দেশের কোম্পানির সম্পদ নিয়ন্ত্রণে নিচ্ছে রাশিয়া হিন্দু সম্প্রদায় কোনো দলের দাসত্ব করে না: মীর শাহে আলম শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশে সহায়তা করবে সরকার: মাহদী আমিন ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী আটক ২ পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ আজ বিশ্ব বিড়াল দিবস কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে: রাষ্ট্রপতি আশুলিয়ায় শারমিন গ্রুপের কর্মকর্তার রহস্যজনক মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ সার সংকটে ১১ দলীয় জোটের এমপিদের হাত থাকতে পারে: মীর শাহে আলম গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী চাকরির প্রলোভনে রাশিয়ায় নিয়ে যুদ্ধে প্রেরণ, পাচার চক্রের ২ সদস্য আটক তরুণদের চোখে চোখ রেখে কথা বলার স্বাধীনতা দিতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী চট্টগ্রামে সাইবার পুলিশ সেন্টারের শুভ উদ্বোধন : ডিজিটাল তদন্ত সক্ষমতা বৃদ্ধিতে সিআইডির নতুন মাইলফলক সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী রায়পুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, অগ্নিনির্বাপণ মহড়া দেশে আটকে পড়া সৌদি প্রবাসীদের ভিসার মেয়াদ নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণাসহ ছয় দফা দাবি সাদপন্থিদের

মেসি যে মাঠে রেকর্ড গড়েছিলেন, সেই মাঠে গিয়েই তা ভাঙলেন এমবাপ্পে

  • আপলোড সময় : ১৫-১০-২০২৬ ০১:০৩:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-১০-২০২৬ ০১:০৩:৩৫ অপরাহ্ন
মেসি যে মাঠে রেকর্ড গড়েছিলেন, সেই মাঠে গিয়েই তা ভাঙলেন এমবাপ্পে

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে গত বুধবার (১৪ অক্টোবর) রেকর্ড গড়ার এক অনন্য রাতের সাক্ষী হয়েছে ফুটবল বিশ্ব। এদিন প্রতিযোগিতায় ইতিহাস গড়েছেন কিলিয়ান এমবাপ্পে। ভেঙে দিয়েছেন লিওনেল মেসির গড়া একটি রেকর্ড।

রোমার মাঠে রোমাঞ্চকর ম্যাচে ৪-৩ গোলে জয় পেয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। এই ম্যাচে কোচ হোসে মরিনহোর শুরুর একাদশে সেন্ট্রাল ফরোয়ার্ড হিসেবে খেলতে নেমে ক্যারিয়ারের শততম চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ খেলেছেন ফরাসি তারকা এমবাপ্পে।

মাত্র ২৭ বছর বয়সে চ্যাম্পিয়ন্স লিগে ১০০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন তিনি। এর মাধ্যমে ভেঙে দিয়েছেন মেসির আগের রেকর্ড। ২০১৫ সালের সেপ্টেম্বরে রোমার বিপক্ষেই ২৮ বছর বয়সে চ্যাম্পিয়ন্স লিগে ১০০ ম্যাচ খেলার কীর্তি গড়েছিলেন আর্জেন্টাইন মহাতারকা।

ক্যারিয়ারের শততম ম্যাচটি স্মরণীয় করে রাখতে প্রথমার্ধেই গোল করেন এমবাপ্পে। তাঁর গোলে সমতায় ফেরে রিয়াল মাদ্রিদ। ম্যাচে এটি ছিল চ্যাম্পিয়ন্স লিগে তাঁর ৭২তম গোল। এর সুবাদে রিয়ালের সাবেক তারকা রাউল গঞ্জালেজকে পেছনে ফেলে প্রতিযোগিতার সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় পঞ্চম স্থানে উঠে এসেছেন তিনি।

২০১৬ সালের সেপ্টেম্বরে মোনাকোর জার্সিতে মাত্র ১৭ বছর বয়সে চ্যাম্পিয়ন্স লিগে অভিষেক হয়েছিল এমবাপ্পের। গত মৌসুমে ১৫ গোল করে প্রতিযোগিতার সর্বোচ্চ গোলদাতাও হন তিনি।

এ ছাড়া অলিম্পিয়াকোসের বিপক্ষে মাত্র ৬ মিনিট ৪২ সেকেন্ডে হ্যাটট্রিক করে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ড গড়েছিলেন এই ফরাসি তারকা।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পেট ভরে খেয়েও কমবে ওজন! মেদ ঝরাতে মেনে চলবেন যেসব নিয়ম

পেট ভরে খেয়েও কমবে ওজন! মেদ ঝরাতে মেনে চলবেন যেসব নিয়ম