ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পেট ভরে খেয়েও কমবে ওজন! মেদ ঝরাতে মেনে চলবেন যেসব নিয়ম ইউরোপের ৪ দেশের কোম্পানির সম্পদ নিয়ন্ত্রণে নিচ্ছে রাশিয়া হিন্দু সম্প্রদায় কোনো দলের দাসত্ব করে না: মীর শাহে আলম শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশে সহায়তা করবে সরকার: মাহদী আমিন ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী আটক ২ পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ আজ বিশ্ব বিড়াল দিবস কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে: রাষ্ট্রপতি আশুলিয়ায় শারমিন গ্রুপের কর্মকর্তার রহস্যজনক মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ সার সংকটে ১১ দলীয় জোটের এমপিদের হাত থাকতে পারে: মীর শাহে আলম গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী চাকরির প্রলোভনে রাশিয়ায় নিয়ে যুদ্ধে প্রেরণ, পাচার চক্রের ২ সদস্য আটক তরুণদের চোখে চোখ রেখে কথা বলার স্বাধীনতা দিতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী চট্টগ্রামে সাইবার পুলিশ সেন্টারের শুভ উদ্বোধন : ডিজিটাল তদন্ত সক্ষমতা বৃদ্ধিতে সিআইডির নতুন মাইলফলক সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী রায়পুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, অগ্নিনির্বাপণ মহড়া দেশে আটকে পড়া সৌদি প্রবাসীদের ভিসার মেয়াদ নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণাসহ ছয় দফা দাবি সাদপন্থিদের

প্রকাশ্যে ঘুরছে ধর্ষণ মামলার আসামি, বাদীর অভিযোগ ধরছে না পুলিশ

  • আপলোড সময় : ১৫-১০-২০২৬ ০১:২২:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-১০-২০২৬ ০১:২২:৫৩ অপরাহ্ন
প্রকাশ্যে ঘুরছে ধর্ষণ মামলার আসামি, বাদীর অভিযোগ ধরছে না পুলিশ

নড়াইল সদর উপজেলায় এক নারীকে ধর্ষণের অভিযোগে করা মামলার আসামি প্রহলাদ খান (৪৮) প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন বলে অভিযোগ করেছেন মামলার বাদী ও ভুক্তভোগী নারী। তাঁর অভিযোগ, মামলা দায়েরের পরও আসামিকে গ্রেপ্তার করছে না পুলিশ। তবে পুলিশ বলছে, আসামি পলাতক এবং তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা ১২টার দিকে সাংবাদিকদের কাছে এসব অভিযোগ করেন ধর্ষণ মামলার বাদী ওই নারী।

অভিযুক্ত প্রহলাদ খান লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ছায়মানার-চর গ্রামের মৃত মছু খানের ছেলে।

ভুক্তভোগী নারী অভিযোগ করেন, মামলা দায়েরের পর থেকে প্রহলাদ খান নিজ বাড়িতেই অবস্থান করছেন এবং প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। এরপরও তাঁকে গ্রেপ্তার করা হচ্ছে না বলে দাবি করেন তিনি। দ্রুত আসামিকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগী।

এর আগে গত ১ অক্টোবর এ ঘটনায় নড়াইল সদর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন ওই নারী। পরে ৩ অক্টোবর দুপুরে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন অভিযুক্ত প্রহলাদ খান। সেখানে তিনি মামলাটিকে মিথ্যা ও হয়রানিমূলক দাবি করেন এবং তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেন। তবে মামলা দায়েরের দুই সপ্তাহ পার হলেও আসামিকে গ্রেপ্তার করা যায়নি বলে জানান বাদী।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৩০ সেপ্টেম্বর বিশেষ কাজে অভিযুক্ত প্রহলাদের সঙ্গে নড়াইলে আসেন ৪৪ বছর বয়সী ওই নারী। সেদিন নড়াইল থেকে ফেরার পথে সদর উপজেলায় নিজের এক অসুস্থ আত্মীয়কে দেখতে যাওয়ার অনুরোধ করেন প্রহলাদ। পরে তাঁর সঙ্গে ওই বাড়িতে গেলে একটি ঘরে নিয়ে দরজা বন্ধ করে তাঁকে ধর্ষণ করা হয় বলে এজাহারে অভিযোগ করা হয়েছে। ঘটনার পর কাউকে বিষয়টি জানালে ভুক্তভোগী ও তাঁর পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়া হয় বলেও এজাহারে উল্লেখ রয়েছে।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা নড়াইল সদর থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ঢাকা মেইলকে বলেন, মামলার আসামি পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আসামি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন এবং পুলিশ তাঁকে গ্রেপ্তার করছে না—বাদীর এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে এসআই রফিকুল ইসলাম বলেন, অভিযোগটি সঠিক নয়। মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে তিনি যথাসাধ্য চেষ্টা করছেন এবং দ্রুত সময়ের মধ্যে আসামিকে গ্রেপ্তারের উদ্যোগ নেওয়া হচ্ছে।

প্রতিনিধি/টিবি


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পেট ভরে খেয়েও কমবে ওজন! মেদ ঝরাতে মেনে চলবেন যেসব নিয়ম

পেট ভরে খেয়েও কমবে ওজন! মেদ ঝরাতে মেনে চলবেন যেসব নিয়ম