ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পেট ভরে খেয়েও কমবে ওজন! মেদ ঝরাতে মেনে চলবেন যেসব নিয়ম ইউরোপের ৪ দেশের কোম্পানির সম্পদ নিয়ন্ত্রণে নিচ্ছে রাশিয়া হিন্দু সম্প্রদায় কোনো দলের দাসত্ব করে না: মীর শাহে আলম শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশে সহায়তা করবে সরকার: মাহদী আমিন ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী আটক ২ পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ আজ বিশ্ব বিড়াল দিবস কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে: রাষ্ট্রপতি আশুলিয়ায় শারমিন গ্রুপের কর্মকর্তার রহস্যজনক মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ সার সংকটে ১১ দলীয় জোটের এমপিদের হাত থাকতে পারে: মীর শাহে আলম গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী চাকরির প্রলোভনে রাশিয়ায় নিয়ে যুদ্ধে প্রেরণ, পাচার চক্রের ২ সদস্য আটক তরুণদের চোখে চোখ রেখে কথা বলার স্বাধীনতা দিতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী চট্টগ্রামে সাইবার পুলিশ সেন্টারের শুভ উদ্বোধন : ডিজিটাল তদন্ত সক্ষমতা বৃদ্ধিতে সিআইডির নতুন মাইলফলক সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী রায়পুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, অগ্নিনির্বাপণ মহড়া দেশে আটকে পড়া সৌদি প্রবাসীদের ভিসার মেয়াদ নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণাসহ ছয় দফা দাবি সাদপন্থিদের

এবার কি বায়োপিক আসবে সালমানের— যা বললেন অভিনেতা

  • আপলোড সময় : ১৫-১০-২০২৬ ০১:২৪:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-১০-২০২৬ ০১:২৪:৪৭ অপরাহ্ন
এবার কি বায়োপিক আসবে সালমানের— যা বললেন অভিনেতা

পর্দায় কখনও ‘প্রেম’, কখনও ‘চুলবুল পান্ডে’, আবার কখনও ‘সুলতান’—বিভিন্ন চরিত্রে দর্শকদের মুগ্ধ করেছেন বলিউড সুপারস্টার সালমান খান। তবে রুপালি পর্দার আড়ালে তাঁর ব্যক্তিজীবন নিয়েও ভক্তদের আগ্রহের কমতি নেই। বিতর্কের পাশাপাশি নানা সময়ে ভক্তদের মুখে হাসি ফোটানো এই অভিনেতার বায়োপিক নিয়েও দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। এবার নিজের জীবনীচিত্র নির্মাণের সম্ভাবনা নিয়ে স্পষ্ট বক্তব্য দিয়েছেন তিনি।

তারকাদের জীবন নিয়ে নির্মিত হয়েছে বহু সিনেমা। সালমানের ভক্তদেরও আগ্রহ তাঁর জীবনের গল্প বড় পর্দায় দেখার। তবে জনপ্রিয় চ্যাট শো ‘কফি উইথ করণ ৯’-এর প্রথম পর্বে হাজির হয়ে অভিনেতা জানিয়েছেন, তাঁর বায়োপিক নির্মাণের কোনো সুযোগ নেই।

শোয়ের আড্ডায় অভিনেত্রী করিশমা কাপুর জানতে চান, ডেভিড ধাওয়ান, সঞ্জয় লীলা বনশালী, সুরজ বরজাতিয়া ও কবীর খানের মধ্যে কোন পরিচালক সালমানের বায়োপিক নির্মাণ করতে পারেন। জবাবে নিজের জীবন নিয়ে সিনেমা তৈরির সম্ভাবনা নাকচ করে দেন অভিনেতা।

সালমান বলেন, ‘আমার বায়োপিক কখনও তৈরি হবে না। আমার জীবনের গল্প আমার সঙ্গেই কবরে যাবে।’

আড্ডার একপর্যায়ে করিশমা কাপুর জানতে চান, ক্যারিয়ারের শেষ ছবিতে সালমান কাকে নায়িকা হিসেবে বেছে নেবেন। উত্তরে অভিনেতা বলেন, ‘এখনই শেষ ছবি হচ্ছে না! এখনও অনেক দেরি আছে।’

সালমান খানকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে ‘সিকান্দার’ সিনেমায়। এ আর মুরুগাদোস পরিচালিত ছবিটিতে তাঁর সঙ্গে জুটি বেঁধেছিলেন দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পেট ভরে খেয়েও কমবে ওজন! মেদ ঝরাতে মেনে চলবেন যেসব নিয়ম

পেট ভরে খেয়েও কমবে ওজন! মেদ ঝরাতে মেনে চলবেন যেসব নিয়ম