ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পেট ভরে খেয়েও কমবে ওজন! মেদ ঝরাতে মেনে চলবেন যেসব নিয়ম ইউরোপের ৪ দেশের কোম্পানির সম্পদ নিয়ন্ত্রণে নিচ্ছে রাশিয়া হিন্দু সম্প্রদায় কোনো দলের দাসত্ব করে না: মীর শাহে আলম শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশে সহায়তা করবে সরকার: মাহদী আমিন ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী আটক ২ পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ আজ বিশ্ব বিড়াল দিবস কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে: রাষ্ট্রপতি আশুলিয়ায় শারমিন গ্রুপের কর্মকর্তার রহস্যজনক মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ সার সংকটে ১১ দলীয় জোটের এমপিদের হাত থাকতে পারে: মীর শাহে আলম গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী চাকরির প্রলোভনে রাশিয়ায় নিয়ে যুদ্ধে প্রেরণ, পাচার চক্রের ২ সদস্য আটক তরুণদের চোখে চোখ রেখে কথা বলার স্বাধীনতা দিতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী চট্টগ্রামে সাইবার পুলিশ সেন্টারের শুভ উদ্বোধন : ডিজিটাল তদন্ত সক্ষমতা বৃদ্ধিতে সিআইডির নতুন মাইলফলক সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী রায়পুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, অগ্নিনির্বাপণ মহড়া দেশে আটকে পড়া সৌদি প্রবাসীদের ভিসার মেয়াদ নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণাসহ ছয় দফা দাবি সাদপন্থিদের

নোয়াখালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের মামলায় প্রধান আসামি গ্রেফতার

  • আপলোড সময় : ১৫-১০-২০২৬ ০১:২৯:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-১০-২০২৬ ০১:২৯:০২ অপরাহ্ন
নোয়াখালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের মামলায় প্রধান আসামি গ্রেফতার

নোয়াখালীতে এক মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে করা মামলার প্রধান আসামি রবিউল ওরফে কালুকে (১৯) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১১)। মামলার সূত্রে জানা গেছে, প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় ওই ছাত্রীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান এসআরবি-১১-এর সিপিসি-৩-এর কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুন্ড।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১১-এর একটি দল নোয়াখালীর কবিরহাট থানার চরমণ্ডলিয়া গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে রবিউলকে গ্রেপ্তার করে। তিনি সুধারাম থানার নেয়াজপুর ইউনিয়নের ধন্যপুর গ্রামের জসিম উদ্দিনের ছেলে।

মামলার সূত্রে জানা যায়, ভুক্তভোগী স্থানীয় একটি মাদরাসার ছাত্রী। গত ৫ অক্টোবর রাতে সুধারাম মডেল থানা এলাকার ধন্যপুর গ্রামে নিজের বাড়িতে ওই ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করার অভিযোগ রয়েছে রবিউলের বিরুদ্ধে।

গ্রেপ্তার রবিউলকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য নোয়াখালীর সুধারাম থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পেট ভরে খেয়েও কমবে ওজন! মেদ ঝরাতে মেনে চলবেন যেসব নিয়ম

পেট ভরে খেয়েও কমবে ওজন! মেদ ঝরাতে মেনে চলবেন যেসব নিয়ম