ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পেট ভরে খেয়েও কমবে ওজন! মেদ ঝরাতে মেনে চলবেন যেসব নিয়ম ইউরোপের ৪ দেশের কোম্পানির সম্পদ নিয়ন্ত্রণে নিচ্ছে রাশিয়া হিন্দু সম্প্রদায় কোনো দলের দাসত্ব করে না: মীর শাহে আলম শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশে সহায়তা করবে সরকার: মাহদী আমিন ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী আটক ২ পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ আজ বিশ্ব বিড়াল দিবস কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে: রাষ্ট্রপতি আশুলিয়ায় শারমিন গ্রুপের কর্মকর্তার রহস্যজনক মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ সার সংকটে ১১ দলীয় জোটের এমপিদের হাত থাকতে পারে: মীর শাহে আলম গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী চাকরির প্রলোভনে রাশিয়ায় নিয়ে যুদ্ধে প্রেরণ, পাচার চক্রের ২ সদস্য আটক তরুণদের চোখে চোখ রেখে কথা বলার স্বাধীনতা দিতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী চট্টগ্রামে সাইবার পুলিশ সেন্টারের শুভ উদ্বোধন : ডিজিটাল তদন্ত সক্ষমতা বৃদ্ধিতে সিআইডির নতুন মাইলফলক সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী রায়পুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, অগ্নিনির্বাপণ মহড়া দেশে আটকে পড়া সৌদি প্রবাসীদের ভিসার মেয়াদ নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণাসহ ছয় দফা দাবি সাদপন্থিদের

বিদেশি ভাষা শেখাতে শিক্ষার্থীদের মতামত নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়

  • আপলোড সময় : ১৫-১০-২০২৬ ০১:৩০:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-১০-২০২৬ ০১:৩০:০২ অপরাহ্ন
বিদেশি ভাষা শেখাতে শিক্ষার্থীদের মতামত নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়

বাংলা ও ইংরেজির বাইরে তৃতীয় ভাষা শেখার ক্ষেত্রে শিক্ষার্থীদের আগ্রহ ও পছন্দ জানতে জরিপ চালানোর উদ্যোগ নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের মাল্টি ল্যাংগুয়েজ লার্নিং ইনস্টিটিউটের (এমএলএলআই) মাধ্যমে এ জরিপ পরিচালনা করা হবে। শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে তৃতীয় ভাষা শিক্ষা কার্যক্রম এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে বিশ্ববিদ্যালয়টির।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। জরিপ কার্যক্রম পরিচালনার জন্য বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

অফিস আদেশ অনুযায়ী, শিক্ষার্থীদের ভাষা শেখার পছন্দ ও মতামত জানতে সংশ্লিষ্ট আঞ্চলিক কেন্দ্রের পরিচালকদের কাছে জরিপ ফর্ম পাঠানো হবে। উপাচার্যের নির্দেশনা অনুযায়ী, আঞ্চলিক কেন্দ্রগুলোর আওতাধীন নির্বাচিত অধিভুক্ত কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে এসব ফর্ম বিতরণ করতে হবে।

শিক্ষার্থীদের দিয়ে যথাযথভাবে ফর্ম পূরণ করানোর পর সেগুলো সংগ্রহ করবেন সংশ্লিষ্ট আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা। পরে সংগৃহীত ফর্ম সাত কার্যদিবসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ঠিকানায় পাঠাতে হবে।

জরিপের ফর্মগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাল্টি ল্যাংগুয়েজ লার্নিং ইনস্টিটিউটের সমন্বয়ক মো. সাইফুল ইসলাম শাহীনের কাছে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। ফর্ম পাঠানোর ঠিকানা জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়, বাড়ি-৫৮, রোড-৮/এ, ধানমন্ডি, ঢাকা-১২০৯।

এ ছাড়া জরিপ কার্যক্রম চলাকালে মাল্টি ল্যাংগুয়েজ লার্নিং ইনস্টিটিউটের কর্মকর্তারা বিভিন্ন আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন করলে তাঁদের প্রয়োজনীয় সহযোগিতা করতে বলা হয়েছে। পুরো কার্যক্রম পরিচালনায় উপাচার্যের অনুমোদন রয়েছে বলেও অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এ উদ্যোগের মূল লক্ষ্য শিক্ষার্থীদের তৃতীয় ভাষা শেখার আগ্রহ ও পছন্দ সম্পর্কে ধারণা পাওয়া। পাশাপাশি ভাষাগত দক্ষতা বাড়িয়ে শিক্ষার্থীদের আন্তর্জাতিক চাকরির বাজারে প্রতিযোগিতার উপযোগী করে গড়ে তোলার প্রচেষ্টাকে এগিয়ে নেওয়া।

এমএইচ/এসআই


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইউটিউব দেখে তরমুজ চাষ, ৩ বিঘায় ৬ লাখ টাকা লাভের আশা

ইউটিউব দেখে তরমুজ চাষ, ৩ বিঘায় ৬ লাখ টাকা লাভের আশা