ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি পুকুরের মাছ বাড়ি নেওয়ার সময় খাদ্য কর্মকর্তা আটক বৈধ বিদেশি কর্মীর সংখ্যা জানাল মালয়েশিয়া চিকিৎসক সংকট নিরসন ও মানসম্মত সেবা নিশ্চিতের নির্দেশ চিফ হুইপের চাঁদপুরে ইলিশ বিক্রির নামে অনলাইন প্রতারণা​, গ্রেফতার ৩ অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ধর্মীয় সম্প্রদায়কে রাজনৈতিক ভোট ব্যাংক ধরা ঠিক নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সাম্য, মানবিক মর্যাদা ও সুবিচার সব ধর্মের মূল শিক্ষা: প্রধানমন্ত্রী পেট ভরে খেয়েও কমবে ওজন! মেদ ঝরাতে মেনে চলবেন যেসব নিয়ম ইউরোপের ৪ দেশের কোম্পানির সম্পদ নিয়ন্ত্রণে নিচ্ছে রাশিয়া হিন্দু সম্প্রদায় কোনো দলের দাসত্ব করে না: মীর শাহে আলম শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশে সহায়তা করবে সরকার: মাহদী আমিন ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী আটক ২ পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ আজ বিশ্ব বিড়াল দিবস কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে: রাষ্ট্রপতি আশুলিয়ায় শারমিন গ্রুপের কর্মকর্তার রহস্যজনক মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ সার সংকটে ১১ দলীয় জোটের এমপিদের হাত থাকতে পারে: মীর শাহে আলম গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

বক্স অফিসে ঝড় তুলেছে ‘জেলার ২’

  • আপলোড সময় : ১৬-১০-২০২৬ ০৮:২৮:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-১০-২০২৬ ০৮:২৮:০৩ অপরাহ্ন
বক্স অফিসে ঝড় তুলেছে ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের নতুন সিনেমা ‘জেলার ২’ মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে সাড়া ফেলেছে। নেলসন দিলীপকুমার পরিচালিত সিনেমাটিতে টাইগার মুথুভেল পান্ডিয়ান চরিত্রে ফিরেছেন রজনীকান্ত। মুক্তির পর সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। পাশাপাশি এর শেষ দৃশ্য ঘিরে শুরু হয়েছে নতুন আলোচনা—তাহলে কি আসছে ‘জেলার ৩’?

স্যাকনিল্কের প্রাথমিক হিসাব অনুযায়ী, মুক্তির প্রথম দিন বিশ্বব্যাপী ১২৫ কোটি ২৫ লাখ রুপি আয় করেছে ‘জেলার ২’। এর মধ্যে শুধু ভারতেই সিনেমাটির নেট আয় ৫৯ কোটি ৭০ লাখ রুপি। প্রথম দিনের এই আয় সিনেমাটির বাণিজ্যিক সাফল্যের ইঙ্গিত দিচ্ছে।

সিনেমাটিতে অবসরপ্রাপ্ত জেল কর্মকর্তা টাইগার মুথুভেল পান্ডিয়ান চরিত্রে অভিনয় করেছেন রজনীকান্ত। এবার তিনি জড়িয়ে পড়েন কালপাক পরিবারের সঙ্গে এক বিপজ্জনক সংঘাতে। কালপাক চরিত্রে মিঠুন চক্রবর্তী, কান্থা চরিত্রে বিদ্যা বালান এবং বোধি চরিত্রে এসজে সূর্য অভিনয় করেছেন।

গল্পে টাইগার ও কালপাক পরিবারের সংঘাত গুরুত্বপূর্ণ মোড় নেয়। টানটান উত্তেজনা, অ্যাকশন ও নাটকীয়তায় এগিয়ে যাওয়া গল্পের শেষাংশে বেশ কিছু চমক রেখেছেন নির্মাতা।

তবে সিনেমার শেষ দৃশ্যগুলোই তৃতীয় কিস্তি নিয়ে দর্শকদের কৌতূহল বাড়িয়েছে। বিশেষ করে কয়েকটি ঘটনা ও চরিত্রের উপস্থিতি নতুন কিস্তির সম্ভাবনা নিয়ে জল্পনা তৈরি করেছে। ফলে ‘জেলার ৩’ আসবে কি না, তা নিয়ে ভক্তদের মধ্যে আলোচনা চলছে।

সিনেমার শেষ দিকে নিজের ছেলে অর্জুনকে হত্যার দায়ে আত্মসমর্পণ করেন টাইগার। এরপর হাতকড়া পরিয়ে তাঁকে নিয়ে যাওয়া হয়। মনে হয়, এখানেই তাঁর যাত্রার সমাপ্তি। কিন্তু ঠিক সেই মুহূর্তে হাজির হন বিজয় সেতুপতি। তিনি টাইগারের হাতে একটি ফোন তুলে দিয়ে কান্থার পাঠানো ‘গুড মর্নিং’ বার্তার জবাব দিতে বলেন। এই দৃশ্য গল্পের পরবর্তী অধ্যায় নিয়ে নতুন সম্ভাবনা তৈরি করেছে।

আসছে কি ‘জেলার ৩’?

এখন পর্যন্ত নির্মাতাদের পক্ষ থেকে ‘জেলার ৩’ নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। তবে ‘জেলার ২’-এর সমাপ্তিতে কয়েকটি বিষয় অমীমাংসিত থাকায় নতুন কিস্তির সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে।

বিশেষ করে কান্থার প্রত্যাবর্তন এবং বিজয় সেতুপতির আকস্মিক উপস্থিতি গল্পের পরবর্তী অধ্যায়ের ইঙ্গিত দিতে পারে। তবে এসব ঘটনা থেকে তৃতীয় সিনেমা নির্মাণের বিষয়টি নিশ্চিত করে বলা যায় না।

এখন ‘জেলার ৩’ নিয়ে নির্মাতাদের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় থাকতে হবে রজনীকান্তের ভক্তদের।

সূত্র: এনডিটিভি


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সরকারি পুকুরের মাছ বাড়ি নেওয়ার সময় খাদ্য কর্মকর্তা আটক

সরকারি পুকুরের মাছ বাড়ি নেওয়ার সময় খাদ্য কর্মকর্তা আটক