ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্মীয় সম্প্রদায়কে রাজনৈতিক ভোট ব্যাংক ধরা ঠিক নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সাম্য, মানবিক মর্যাদা ও সুবিচার সব ধর্মের মূল শিক্ষা: প্রধানমন্ত্রী পেট ভরে খেয়েও কমবে ওজন! মেদ ঝরাতে মেনে চলবেন যেসব নিয়ম ইউরোপের ৪ দেশের কোম্পানির সম্পদ নিয়ন্ত্রণে নিচ্ছে রাশিয়া হিন্দু সম্প্রদায় কোনো দলের দাসত্ব করে না: মীর শাহে আলম শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশে সহায়তা করবে সরকার: মাহদী আমিন ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী আটক ২ পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ আজ বিশ্ব বিড়াল দিবস কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে: রাষ্ট্রপতি আশুলিয়ায় শারমিন গ্রুপের কর্মকর্তার রহস্যজনক মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ সার সংকটে ১১ দলীয় জোটের এমপিদের হাত থাকতে পারে: মীর শাহে আলম গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী চাকরির প্রলোভনে রাশিয়ায় নিয়ে যুদ্ধে প্রেরণ, পাচার চক্রের ২ সদস্য আটক তরুণদের চোখে চোখ রেখে কথা বলার স্বাধীনতা দিতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী চট্টগ্রামে সাইবার পুলিশ সেন্টারের শুভ উদ্বোধন : ডিজিটাল তদন্ত সক্ষমতা বৃদ্ধিতে সিআইডির নতুন মাইলফলক সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী রায়পুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, অগ্নিনির্বাপণ মহড়া

‘একটা ডিম ১৫ টাকা, গরিব মানুষ খাবে কী?’—দ্রব্যমূল্য নিয়ে রুমিন ফারহানার ক্ষোভ

  • আপলোড সময় : ১৭-১০-২০২৬ ১০:২৩:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-১০-২০২৬ ১০:২৩:৪৯ পূর্বাহ্ন
‘একটা ডিম ১৫ টাকা, গরিব মানুষ খাবে কী?’—দ্রব্যমূল্য নিয়ে রুমিন ফারহানার ক্ষোভ

দেশের সামগ্রিক পরিস্থিতি, নাগরিক সংকট ও লাগামহীন দ্রব্যমূল্য নিয়ে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের চড়া দামের কারণে সাধারণ মানুষের দুর্ভোগের চিত্র তুলে ধরে তিনি প্রশ্ন করেছেন, “৮০–৯০ টাকার নিচে সবজি নাই, একটা ডিম ১৫ টাকা; গরিব মানুষ খাবে কী?”

শুক্রবার সন্ধ্যায় সরাইল উপজেলার প্রত্যন্ত পাকশিমুল ইউনিয়নের জয়দরকান্দি গ্রামের ১ ও ২ নম্বর ওয়ার্ডের নেতাকর্মীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের প্রসঙ্গ তুলে রুমিন ফারহানা বলেন, “১৭ বছর আমরা আন্দোলন-সংগ্রাম করেছি। আমরা আশা করেছিলাম, আমরা জনগণের একটা সরকার পাব, যারা বিদ্যুৎ সমস্যার সমাধান করবে, গ্যাসের সমস্যার সমাধান করবে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটাবে এবং জিনিসপত্রের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখবে।”

তবে বর্তমান পরিস্থিতিতে জনজীবনের সংকট কাটেনি বলে অসন্তোষ প্রকাশ করেন তিনি।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্যে সাধারণ খেটে খাওয়া মানুষের দুরবস্থার কথা তুলে ধরে রুমিন ফারহানা বলেন, সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে অবিলম্বে বাজার নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি এবং বিদ্যুৎ ও গ্যাস সংকট দূর করতে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৫০ হাজার কোটি টাকার বাড়তি ব্যয়, ঋণ ও কর্মসংস্থানে নতুন উদ্বেগ

৫০ হাজার কোটি টাকার বাড়তি ব্যয়, ঋণ ও কর্মসংস্থানে নতুন উদ্বেগ