ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী সেনাবাহিনীর ৭টি ইউনিটকে জাতীয় পতাকা প্রদান করলেন প্রধানমন্ত্রী সরকারি পুকুরের মাছ বাড়ি নেওয়ার সময় খাদ্য কর্মকর্তা আটক বৈধ বিদেশি কর্মীর সংখ্যা জানাল মালয়েশিয়া চিকিৎসক সংকট নিরসন ও মানসম্মত সেবা নিশ্চিতের নির্দেশ চিফ হুইপের চাঁদপুরে ইলিশ বিক্রির নামে অনলাইন প্রতারণা​, গ্রেফতার ৩ অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ধর্মীয় সম্প্রদায়কে রাজনৈতিক ভোট ব্যাংক ধরা ঠিক নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সাম্য, মানবিক মর্যাদা ও সুবিচার সব ধর্মের মূল শিক্ষা: প্রধানমন্ত্রী পেট ভরে খেয়েও কমবে ওজন! মেদ ঝরাতে মেনে চলবেন যেসব নিয়ম ইউরোপের ৪ দেশের কোম্পানির সম্পদ নিয়ন্ত্রণে নিচ্ছে রাশিয়া হিন্দু সম্প্রদায় কোনো দলের দাসত্ব করে না: মীর শাহে আলম শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশে সহায়তা করবে সরকার: মাহদী আমিন ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী আটক ২ পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ আজ বিশ্ব বিড়াল দিবস কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে: রাষ্ট্রপতি আশুলিয়ায় শারমিন গ্রুপের কর্মকর্তার রহস্যজনক মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ

চাকরি হারিয়ে যা বললেন ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া

  • আপলোড সময় : ১৭-১০-২০২৬ ১০:৩১:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-১০-২০২৬ ১০:৩১:২৬ পূর্বাহ্ন
চাকরি হারিয়ে যা বললেন ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া

নিয়োগের মাত্র পাঁচ দিন পরই হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ হারিয়েছেন কেটি জাকারিয়া। গত সপ্তাহে ক্যারোলিন লেভিটের স্থলাভিষিক্ত হয়েছিলেন তিনি। তবে এক সপ্তাহ পার হওয়ার আগেই ডোনাল্ড ট্রাম্পের এই মুখপাত্রের দায়িত্ব ছাড়ার খবর সামনে এসেছে।

বরখাস্ত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি বার্তা দিয়েছেন কেটি জাকারিয়া। সেখানে তিনি ট্রাম্পের ভূয়সী প্রশংসা করেন এবং তাঁর সঙ্গে কাজ করাকে সম্মানের বিষয় বলে উল্লেখ করেন।

জাকারিয়া লিখেছেন, “প্রেসিডেন্ট ট্রাম্প একজন দয়ালু, চমৎকার, সৌজন্যশীল, বিবেচক, উদ্যমী এবং কঠোর পরিশ্রমী মানুষ। আমার ইচ্ছে হয়, আরও বেশি আমেরিকান যদি তাঁকে যথাযথ মূল্যায়ন করতেন!”

তিনি আরও বলেন, “তিনি যেভাবে আমেরিকাকে মহান করেছেন এবং এখনো করে চলেছেন, অন্য কেউ তা কখনো পারবে না।”

জাকারিয়া যোগ করেন, “তাঁর জন্য কাজ করতে পারাটা ছিল সম্মানের।”

এর আগে শুক্রবার ট্রাম্প সাংবাদিকদের জানিয়েছিলেন, তিনি জাকারিয়াকে তাঁর চাকরির বিষয়টি ‘পুনর্বিবেচনা’ করার পরামর্শ দিয়েছিলেন। ট্রাম্পের দাবি, গণমাধ্যম তাঁর সঙ্গে অত্যন্ত খারাপ আচরণ করেছে।

হোয়াইট হাউসের একজন কর্মকর্তা এর আগে আনাদোলুকে নিশ্চিত করেছিলেন, জাকারিয়া দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন।

মঙ্গলবার হোয়াইট হাউসে জাকারিয়ার প্রথম ব্রিফিংটি ১৫ মিনিট স্থায়ী হয়েছিল। ব্রিফিং সংক্ষিপ্ত করার আগে তিনি মাত্র তিনটি সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তর দিয়েছিলেন।

তথ্যসূত্র: আনাদোলু।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
টেসলাকে খোঁচা দিয়ে গাড়ি উড়িয়ে দেখাল আলেফ, দাবি ‘আমরাই প্রথম’

টেসলাকে খোঁচা দিয়ে গাড়ি উড়িয়ে দেখাল আলেফ, দাবি ‘আমরাই প্রথম’