ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী সেনাবাহিনীর ৭টি ইউনিটকে জাতীয় পতাকা প্রদান করলেন প্রধানমন্ত্রী সরকারি পুকুরের মাছ বাড়ি নেওয়ার সময় খাদ্য কর্মকর্তা আটক বৈধ বিদেশি কর্মীর সংখ্যা জানাল মালয়েশিয়া চিকিৎসক সংকট নিরসন ও মানসম্মত সেবা নিশ্চিতের নির্দেশ চিফ হুইপের চাঁদপুরে ইলিশ বিক্রির নামে অনলাইন প্রতারণা​, গ্রেফতার ৩ অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ধর্মীয় সম্প্রদায়কে রাজনৈতিক ভোট ব্যাংক ধরা ঠিক নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সাম্য, মানবিক মর্যাদা ও সুবিচার সব ধর্মের মূল শিক্ষা: প্রধানমন্ত্রী পেট ভরে খেয়েও কমবে ওজন! মেদ ঝরাতে মেনে চলবেন যেসব নিয়ম ইউরোপের ৪ দেশের কোম্পানির সম্পদ নিয়ন্ত্রণে নিচ্ছে রাশিয়া হিন্দু সম্প্রদায় কোনো দলের দাসত্ব করে না: মীর শাহে আলম শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশে সহায়তা করবে সরকার: মাহদী আমিন ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী আটক ২ পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ আজ বিশ্ব বিড়াল দিবস কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে: রাষ্ট্রপতি আশুলিয়ায় শারমিন গ্রুপের কর্মকর্তার রহস্যজনক মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ

পরোক্ষ ধূমপান কতটা মারাত্মক? ফুসফুসের ক্ষতি করে যেভাবে

  • আপলোড সময় : ১৮-১০-২০২৬ ১০:১৮:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-১০-২০২৬ ১০:১৮:১১ পূর্বাহ্ন
পরোক্ষ ধূমপান কতটা মারাত্মক? ফুসফুসের ক্ষতি করে যেভাবে

আপনি হয়তো ধূমপান করেন না। রেস্তোরাঁ বা বিমানবন্দরের নির্ধারিত ধূমপান এলাকা এড়িয়ে চলেন। এমনকি নিজের বাড়িতেও কাউকে ধূমপান করতে দেন না। কিন্তু আপনার ঠিক পাশেই যখন কেউ সিগারেট ধরান, তখন কী হয়?

বারান্দা, গাড়ি, খোলা জানালা কিংবা চায়ের দোকানের আড্ডায় ভেসে আসা পরিচিত গন্ধটি কেবল সাধারণ ধোঁয়া নয়। আপনি অবচেতনভাবেই গ্রহণ করছেন সেকেন্ড-হ্যান্ড স্মোক বা পরোক্ষ ধূমপানের ধোঁয়া। এটি মূলত জ্বলন্ত সিগারেট থেকে নির্গত ধোঁয়া এবং ধূমপায়ীর মুখ থেকে বেরিয়ে আসা নিশ্বাসের এক বিপজ্জনক মিশ্রণ।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ভারতের পুনের এমওসি ক্যানসার কেয়ারের ক্যানসার বিশেষজ্ঞ ডা. অশ্বিন রাজভোজ এবং স্যার এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালের মেডিকেল অ্যান্ড প্রিসিশন অনকোলজির পরিচালক ডা. সেবন্তী লিমায় পরোক্ষ ধূমপান কীভাবে ফুসফুসের মারাত্মক ক্ষতি করতে পারে, সে বিষয়ে আলোকপাত করেছেন।

ফুসফুসের ওপর পরোক্ষ ধূমপানের ক্ষতিকর প্রভাব

ডা. রাজভোজের মতে, ‘ধূমপান নিজে করছেন না বলে মানুষ প্রায়ই পরোক্ষ ধূমপানের বিষয়টি হালকাভাবে নেয়। অথচ আমাদের ফুসফুস ও রক্তনালীগুলো ধূমপায়ীর নিজের সিগারেট আর বাতাসে ছড়িয়ে পড়া ধোঁয়ার মধ্যে কোনো পার্থক্য করে না।’

তিনি জানান, সিগারেটের ধোঁয়ায় ৭ হাজারেরও বেশি রাসায়নিক পদার্থ রয়েছে, যার মধ্যে বহু উপাদান সরাসরি ক্যানসারের জন্য দায়ী।

যাঁরা ধূমপান করেন না, তাঁরাও বারবার এই ধোঁয়ার সংস্পর্শে এলে ফুসফুসের ক্যানসার, হৃদরোগ ও স্ট্রোকের মতো মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়েন। এমনকি অল্প সময়ের জন্য ধোঁয়ার সংস্পর্শে এলেও রক্তনালী প্রভাবিত হতে পারে এবং শরীরে প্রদাহ ও শ্বাসকষ্টজনিত পরিবর্তন ঘটতে পারে।

ডা. লিমায়ের মতে, পরোক্ষ ধূমপান কেবল দুর্গন্ধের চেয়ে অনেক বেশি বিপজ্জনক। এতে এমন কিছু রাসায়নিক পদার্থ রয়েছে, যেগুলো ক্যানসার সৃষ্টিতে ভূমিকা রাখে। সবচেয়ে আশঙ্কাজনক বিষয় হলো, পরোক্ষ ধূমপানের কোনো নিরাপদ মাত্রা নেই। এ ধরনের পরিবেশের সংস্পর্শে এলে ফুসফুসের ক্যানসার, হৃদ্‌রোগ এবং শ্বাসতন্ত্রের জটিলতার ঝুঁকি বাড়ে।

প্রতিবেশীর সিগারেট কি আপনার ক্ষতি করতে পারে?

ডা. রাজভোজের মতে, ‘হ্যাঁ—বিশেষ করে যখন এই সংস্পর্শ ঘন ঘন বা দীর্ঘস্থায়ী হয়।’

এ ক্ষেত্রে বাস্তবসম্মত পদক্ষেপ হলো, বাতাসে ধোঁয়ার গন্ধ পেয়ে আতঙ্কিত না হয়ে যথাসম্ভব এর সংস্পর্শ এড়িয়ে চলা। নিজের বাড়ি ও গাড়িকে সম্পূর্ণ ধূমপানমুক্ত রাখুন এবং সক্রিয় ধূমপান থেকে দূরে থাকুন। খোলা জানালা কিংবা নির্দিষ্ট কোনো ধূমপান এলাকায় দাঁড়ালেই যে ক্ষতিকর ধোঁয়া থেকে পুরোপুরি সুরক্ষিত থাকা যাবে, এমন ধারণাও ঠিক নয়। অন্য কেউ সিগারেট ধরালে তার স্বাস্থ্যঝুঁকির মূল্য আপনাকে কেন দিতে হবে?

ঝুঁকিতে কারা বেশি?

ডা. লিমায় সতর্ক করে বলেছেন, ‘শিশু, গর্ভবতী নারী এবং যাঁদের আগে থেকেই হৃদরোগ বা ফুসফুসের সমস্যা রয়েছে, তাঁরা তামাকের ধোঁয়ার নেতিবাচক প্রভাবে সবচেয়ে বেশি সংবেদনশীল।’

শিশুদের ওপর পরোক্ষ ধূমপানের প্রভাব মারাত্মক হতে পারে। এর ফলে হাঁপানির তীব্রতা বাড়তে পারে, শ্বাসতন্ত্রের সংক্রমণের ঝুঁকি বৃদ্ধি পেতে পারে এবং ফুসফুসের স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, পরোক্ষ ধূমপানকে আর অন্যের ব্যক্তিগত অভ্যাস বলে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। এটি এমন একটি পরিবেশগত স্বাস্থ্যঝুঁকি, যার শিকার হন তাঁরাও, যাঁরা স্বেচ্ছায় ধূমপান করেন না।

ক্যানসার প্রতিরোধ কেবল রোগ নির্ণয় ও চিকিৎসার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং ক্যানসারের জন্য দায়ী ক্ষতিকর উপাদানের সংস্পর্শ এড়িয়ে চলাও এর একটি গুরুত্বপূর্ণ অংশ।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
টেসলাকে খোঁচা দিয়ে গাড়ি উড়িয়ে দেখাল আলেফ, দাবি ‘আমরাই প্রথম’

টেসলাকে খোঁচা দিয়ে গাড়ি উড়িয়ে দেখাল আলেফ, দাবি ‘আমরাই প্রথম’