ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী সেনাবাহিনীর ৭টি ইউনিটকে জাতীয় পতাকা প্রদান করলেন প্রধানমন্ত্রী সরকারি পুকুরের মাছ বাড়ি নেওয়ার সময় খাদ্য কর্মকর্তা আটক বৈধ বিদেশি কর্মীর সংখ্যা জানাল মালয়েশিয়া চিকিৎসক সংকট নিরসন ও মানসম্মত সেবা নিশ্চিতের নির্দেশ চিফ হুইপের চাঁদপুরে ইলিশ বিক্রির নামে অনলাইন প্রতারণা​, গ্রেফতার ৩ অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ধর্মীয় সম্প্রদায়কে রাজনৈতিক ভোট ব্যাংক ধরা ঠিক নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সাম্য, মানবিক মর্যাদা ও সুবিচার সব ধর্মের মূল শিক্ষা: প্রধানমন্ত্রী পেট ভরে খেয়েও কমবে ওজন! মেদ ঝরাতে মেনে চলবেন যেসব নিয়ম ইউরোপের ৪ দেশের কোম্পানির সম্পদ নিয়ন্ত্রণে নিচ্ছে রাশিয়া হিন্দু সম্প্রদায় কোনো দলের দাসত্ব করে না: মীর শাহে আলম শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশে সহায়তা করবে সরকার: মাহদী আমিন ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী আটক ২ পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ আজ বিশ্ব বিড়াল দিবস কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে: রাষ্ট্রপতি আশুলিয়ায় শারমিন গ্রুপের কর্মকর্তার রহস্যজনক মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ

মাথায় গুরুতর চোট নিয়ে হাসপাতালে মার্তিনেজ, এখন কেমন আছেন?

  • আপলোড সময় : ১৮-১০-২০২৬ ১১:২৫:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-১০-২০২৬ ১১:২৫:৫৮ পূর্বাহ্ন
মাথায় গুরুতর চোট নিয়ে হাসপাতালে মার্তিনেজ, এখন কেমন আছেন?

চেলসি ও আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ গুরুতর চোট পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়ার পর তাঁর চোয়ালে অস্ত্রোপচার করা হয়েছে। সফল অস্ত্রোপচারের পর আগামী কয়েক সপ্তাহের মধ্যে মাঠে ফেরার আশা করছেন তিনি।

অস্ত্রোপচারের কিছুক্ষণ পরই সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থকদের বার্তার জন্য ধন্যবাদ জানান মার্তিনেজ। একই সঙ্গে নিজের শারীরিক অবস্থার কথাও জানান তিনি। মার্তিনেজ লেখেন, ‘সবার বার্তার জন্য ধন্যবাদ, অস্ত্রোপচার ভালো হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা জিতেছি। কয়েক সপ্তাহের মধ্যেই ফিরব।’

তবে আর্জেন্টিনার এই গোলরক্ষকের পুরোপুরি সেরে উঠতে প্রায় ছয় সপ্তাহ লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। ফলে চেলসির আসন্ন কয়েকটি ম্যাচে খেলতে পারবেন না তিনি। বছরের শেষ ফিফা আন্তর্জাতিক বিরতিতে আর্জেন্টিনার হয়েও মাঠে নামা হবে না তাঁর। নভেম্বরের মাঝামাঝি উরুগুয়ে ও কোস্টারিকার বিপক্ষে ম্যাচ রয়েছে আর্জেন্টিনার।

এভারটনের বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধের প্রায় ২০ মিনিটে চোট পান মার্তিনেজ। সেন্টার-ব্যাক জ্যারাড ব্র্যান্থওয়েটের সঙ্গে সংঘর্ষে গুরুতর আঘাত পান তিনি। প্রায় ১০ মিনিট মাঠে পড়ে থাকার পর স্ট্রেচারে করে তাঁকে বাইরে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসা পরীক্ষার জন্য একটি ক্লিনিকে নেওয়া হয় তাঁকে।

স্ক্যানে ঘাড়, পিঠ বা মাথার খুলিতে বড় কোনো সমস্যা ধরা পড়েনি। তবে পরবর্তী পরীক্ষায় তাঁর চোয়াল ভাঙার বিষয়টি নিশ্চিত হয়। এ কারণে অস্ত্রোপচার করতে হয়।

সফল অস্ত্রোপচারের খবরে স্বস্তি ফিরেছে আর্জেন্টিনা শিবিরে। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়াও গোলরক্ষকের প্রতি সমর্থন জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে তাপিয়া লেখেন, ‘আমার প্রিয় দিবু, দ্রুত সেরে ওঠার শুভকামনা রইল। তোমার জন্য পৃথিবীর সব শক্তি কামনা করছি। দূর থেকে বড় একটি আলিঙ্গন। আমার কোনো সন্দেহ নেই, তুমি আগের চেয়েও শক্তিশালী হয়ে ফিরবে। সুখে-দুঃখে আমি তোমার পাশে আছি। তোমাকে ভালোবাসি, বন্ধু।’

দ্রুত মাঠে ফেরার আশাবাদ ব্যক্ত করলেও চোট থেকে পুরোপুরি সেরে উঠতে মার্তিনেজকে আপাতত কিছুদিন মাঠের বাইরে থাকতে হবে।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
টেসলাকে খোঁচা দিয়ে গাড়ি উড়িয়ে দেখাল আলেফ, দাবি ‘আমরাই প্রথম’

টেসলাকে খোঁচা দিয়ে গাড়ি উড়িয়ে দেখাল আলেফ, দাবি ‘আমরাই প্রথম’