ঢাকা , মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ , ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী, বাস থেকে হাত নেড়ে শুভেচ্ছা জানালেন নেতাকর্মীদের সেনাবাহিনীর এ্যাসল্ট কোর্স প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ৬৬ পদাতিক ডিভিশন পূজামণ্ডপ পরিদর্শনে তিন জেলায় যাচ্ছেন প্রধানমন্ত্রী এলডিসি উত্তরণ পেছানোর সিদ্ধান্ত চলতি মাসেই আসবে, আশা বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে লাহোরের মাস্টারপ্ল্যান আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা হবে: প্রধানমন্ত্রী সংবিধান সংশোধনীতে বিরোধী দল সহযোগিতা করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী সেনাবাহিনীর ৭টি ইউনিটকে জাতীয় পতাকা প্রদান করলেন প্রধানমন্ত্রী সরকারি পুকুরের মাছ বাড়ি নেওয়ার সময় খাদ্য কর্মকর্তা আটক বৈধ বিদেশি কর্মীর সংখ্যা জানাল মালয়েশিয়া চিকিৎসক সংকট নিরসন ও মানসম্মত সেবা নিশ্চিতের নির্দেশ চিফ হুইপের চাঁদপুরে ইলিশ বিক্রির নামে অনলাইন প্রতারণা​, গ্রেফতার ৩ অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ধর্মীয় সম্প্রদায়কে রাজনৈতিক ভোট ব্যাংক ধরা ঠিক নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সাম্য, মানবিক মর্যাদা ও সুবিচার সব ধর্মের মূল শিক্ষা: প্রধানমন্ত্রী পেট ভরে খেয়েও কমবে ওজন! মেদ ঝরাতে মেনে চলবেন যেসব নিয়ম ইউরোপের ৪ দেশের কোম্পানির সম্পদ নিয়ন্ত্রণে নিচ্ছে রাশিয়া

ফেসবুকের ফ্রি ভেরিফায়েড ব্যাজ পাবেন না যারা

  • আপলোড সময় : ১৮-১০-২০২৬ ১১:৩১:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-১০-২০২৬ ১১:৩১:১৭ পূর্বাহ্ন
ফেসবুকের ফ্রি ভেরিফায়েড ব্যাজ পাবেন না যারা

ফেসবুক ব্যবহারকারীদের পরিচয় নিশ্চিত করতে বিনা মূল্যে ভেরিফায়েড ব্যাজ চালুর ঘোষণা দিয়েছে মেটা। তবে চাইলেই সবাই এ সুবিধা পাবেন না। এ জন্য ব্যবহারকারীদের নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে হবে। বিশেষ করে যেসব অ্যাকাউন্টে সন্দেহজনক বা অসংগত কার্যকলাপের প্রমাণ রয়েছে, সেগুলো এ সুবিধার আওতায় আসবে না।

মেটার তথ্যমতে, নতুন এ সুবিধার আওতায় ব্যবহারকারীরা ভিডিও সেলফির মাধ্যমে নিজেদের পরিচয় যাচাই করতে পারবেন। ধারণ করা ভিডিওর সঙ্গে প্রোফাইলে থাকা ছবির মিল পরীক্ষা করে পরিচয় নিশ্চিত করা হবে। পুরো প্রক্রিয়াটি বিনা মূল্যে সম্পন্ন করা যাবে।

যাঁরা পাবেন না ভেরিফায়েড ব্যাজ

১. ১৮ বছরের কম বয়সীরা: এ সুবিধা পেতে ব্যবহারকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে।

২. ফেসবুক পেজের মালিকেরা: আপাতত ফেসবুক পেজের জন্য এ ভেরিফিকেশন সুবিধা চালু করা হয়নি।

৩. প্রফেশনাল মোড ব্যবহারকারীরা: প্রোফাইলে প্রফেশনাল মোড চালু থাকলে এ সুবিধা প্রযোজ্য হবে না।

৪. নীতিমালা লঙ্ঘনকারী অ্যাকাউন্ট: প্রতারণা, জালিয়াতি বা বিভ্রান্তিকর কর্মকাণ্ডের মাধ্যমে ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড লঙ্ঘনকারী অ্যাকাউন্ট এ সুবিধার জন্য যোগ্য হবে না।

৫. ভুয়া পরিচয়ে কার্যক্রম চালানো অ্যাকাউন্ট: অ্যাকাউন্টে ভুয়া পরিচয় ব্যবহার বা অসংগত আচরণের প্রমাণ থাকলে ভেরিফিকেশন পাওয়া যাবে না।

৬. পরিচয় যাচাইয়ে ব্যর্থ ব্যবহারকারীরা: ভিডিও সেলফির সঙ্গে প্রোফাইলের ছবির মিল না পাওয়া গেলে পরিচয় নিশ্চিত করা সম্ভব হবে না।

বিনা মূল্যের ভেরিফায়েড ব্যাজ যেভাবে কাজ করবে

মেটা জানিয়েছে, পরিচয় যাচাইয়ের প্রক্রিয়া সাধারণত কয়েক মিনিটের মধ্যে সম্পন্ন হতে পারে। যাচাই শেষ হলে ফেসবকের সমর্থিত বিভিন্ন জায়গায় ব্যবহারকারীর প্রোফাইলে ভেরিফায়েড ব্যাজ দেখা যাবে।

অর্থের বিনিময়ে পাওয়া ‘মেটা ভেরিফায়েড’ সাবস্ক্রিপশনের সঙ্গে এ সুবিধার পার্থক্য রয়েছে। ‘মেটা ভেরিফায়েড’ সাবস্ক্রিপশনে নীল ব্যাজের পাশাপাশি অ্যাকাউন্ট সুরক্ষার অতিরিক্ত সুবিধা পাওয়া যায়। অন্যদিকে, নতুন বিনা মূল্যের ভেরিফিকেশন ব্যবস্থায় কালো ব্যাজ ব্যবহারের কথা জানানো হয়েছে।

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে ভুয়া প্রোফাইল, ছবি ও বার্তা তৈরি সহজ হয়ে ওঠায় ব্যবহারকারীদের প্রকৃত পরিচয় শনাক্ত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। মেটার উদ্দেশ্য হলো, মার্কেটপ্লেস, ডেটিং ও গ্রুপসহ ফেসবুকের বিভিন্ন জায়গায় অপরিচিত ব্যক্তির সঙ্গে যোগাযোগের আগে তাঁর পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়ার সুযোগ তৈরি করা।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হিজলায় ৫১ লাখ মিটার পরিত্যক্ত ‎জাল উদ্ধার, আটক ২০ জেলে

হিজলায় ৫১ লাখ মিটার পরিত্যক্ত ‎জাল উদ্ধার, আটক ২০ জেলে