ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ , ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী সেনাবাহিনীর ৭টি ইউনিটকে জাতীয় পতাকা প্রদান করলেন প্রধানমন্ত্রী সরকারি পুকুরের মাছ বাড়ি নেওয়ার সময় খাদ্য কর্মকর্তা আটক বৈধ বিদেশি কর্মীর সংখ্যা জানাল মালয়েশিয়া চিকিৎসক সংকট নিরসন ও মানসম্মত সেবা নিশ্চিতের নির্দেশ চিফ হুইপের চাঁদপুরে ইলিশ বিক্রির নামে অনলাইন প্রতারণা​, গ্রেফতার ৩ অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ধর্মীয় সম্প্রদায়কে রাজনৈতিক ভোট ব্যাংক ধরা ঠিক নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সাম্য, মানবিক মর্যাদা ও সুবিচার সব ধর্মের মূল শিক্ষা: প্রধানমন্ত্রী পেট ভরে খেয়েও কমবে ওজন! মেদ ঝরাতে মেনে চলবেন যেসব নিয়ম ইউরোপের ৪ দেশের কোম্পানির সম্পদ নিয়ন্ত্রণে নিচ্ছে রাশিয়া হিন্দু সম্প্রদায় কোনো দলের দাসত্ব করে না: মীর শাহে আলম শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশে সহায়তা করবে সরকার: মাহদী আমিন ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী আটক ২ পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ আজ বিশ্ব বিড়াল দিবস কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে: রাষ্ট্রপতি আশুলিয়ায় শারমিন গ্রুপের কর্মকর্তার রহস্যজনক মৃত্যু

মা ইলিশ রক্ষা অভিযানে ৮৭ জেলে আটক, ৮০ লাখ মিটার জাল জব্দ

  • আপলোড সময় : ১৯-১০-২০২৬ ১০:৩১:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-১০-২০২৬ ১০:৩১:২৯ পূর্বাহ্ন
মা ইলিশ রক্ষা অভিযানে ৮৭ জেলে আটক, ৮০ লাখ মিটার জাল জব্দ

বরিশালের হিজলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ১১ দিনে ৮৭ জেলেকে আটক করেছে নৌ পুলিশ। এ সময় ৬৪টি নিয়মিত মামলা করা হয়েছে। জব্দ করা হয়েছে ৮০ লাখ ৮৬ হাজার ৯০০ মিটার অবৈধ কারেন্ট জাল ও ২৪৭ কেজি মাছ। এ ছাড়া মোবাইল কোর্টের মাধ্যমে ১১ জেলেকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) হিজলা নৌ পুলিশ ফাঁড়ির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬-এর অংশ হিসেবে ৮ অক্টোবর থেকে হিজলা নৌ পুলিশ ফাঁড়ির আওতাধীন মেঘনা নদী ও এর শাখা নদীগুলোতে দিন-রাত বিশেষ অভিযান চালানো হচ্ছে। বরিশাল অঞ্চলের নৌ পুলিশের পুলিশ সুপার এস এম নাজমুল হকের তত্ত্বাবধানে এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ইমরান হোসেন মোল্লা ও হিজলা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. ইয়াছিনুল হকের নেতৃত্বে এসব অভিযান পরিচালিত হচ্ছে।

অভিযান চলাকালে নিষিদ্ধ সময়ে অবৈধ কারেন্ট জাল দিয়ে মা ইলিশ শিকারের অভিযোগে জেলেদের আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে নিয়মিত মামলা করে আদালতে পাঠানো হয়েছে। জব্দ করা কারেন্ট জাল বিধি অনুযায়ী ধ্বংস করা হয়েছে। আর জব্দ করা ২৪৭ কেজি মাছ স্থানীয় এতিমখানা ও দরিদ্র মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে।

এ ছাড়া অভিযানে ১৩ জন অপ্রাপ্তবয়স্ক ছেলেকে পুলিশি হেফাজতে নেওয়া হয়। পরে তাঁদের অভিভাবকদের ডেকে সতর্ক করা, মুচলেকা নেওয়া এবং পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ইমরান হোসেন মোল্লা জানান, গভীর রাতে মা ইলিশ শিকারে যাওয়া কিছু জেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বাধা দিলে তাঁদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন। কখনো লাঠিসোঁটা নিয়েও হামলার চেষ্টা করেন তাঁরা। এসব ঝুঁকি মোকাবিলা করেই দিন-রাত অভিযান চালানো হচ্ছে।

এমন পরিস্থিতিতে অভিযান সফল করতে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দসহ সবার সহযোগিতা প্রয়োজন বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাপানে আগামী ১ এপ্রিল থেকে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

জাপানে আগামী ১ এপ্রিল থেকে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু