ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ , ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা হবে: প্রধানমন্ত্রী সংবিধান সংশোধনীতে বিরোধী দল সহযোগিতা করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী সেনাবাহিনীর ৭টি ইউনিটকে জাতীয় পতাকা প্রদান করলেন প্রধানমন্ত্রী সরকারি পুকুরের মাছ বাড়ি নেওয়ার সময় খাদ্য কর্মকর্তা আটক বৈধ বিদেশি কর্মীর সংখ্যা জানাল মালয়েশিয়া চিকিৎসক সংকট নিরসন ও মানসম্মত সেবা নিশ্চিতের নির্দেশ চিফ হুইপের চাঁদপুরে ইলিশ বিক্রির নামে অনলাইন প্রতারণা​, গ্রেফতার ৩ অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ধর্মীয় সম্প্রদায়কে রাজনৈতিক ভোট ব্যাংক ধরা ঠিক নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সাম্য, মানবিক মর্যাদা ও সুবিচার সব ধর্মের মূল শিক্ষা: প্রধানমন্ত্রী পেট ভরে খেয়েও কমবে ওজন! মেদ ঝরাতে মেনে চলবেন যেসব নিয়ম ইউরোপের ৪ দেশের কোম্পানির সম্পদ নিয়ন্ত্রণে নিচ্ছে রাশিয়া হিন্দু সম্প্রদায় কোনো দলের দাসত্ব করে না: মীর শাহে আলম শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশে সহায়তা করবে সরকার: মাহদী আমিন ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী আটক ২ পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ

সন্তানকে দুই লাখে বেচে অপহরণের নাটক সাজালেন নারী

  • আপলোড সময় : ১৯-১০-২০২৬ ১০:৫৬:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-১০-২০২৬ ১০:৫৬:৫২ পূর্বাহ্ন
সন্তানকে দুই লাখে বেচে অপহরণের নাটক সাজালেন নারী

টাকার জন্য নিজের দেড় মাস বয়সী সন্তানকে এক দম্পতির কাছে বিক্রি করার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। ঘটনা ধামাচাপা দিতে তিনি অপহরণের নাটক সাজান বলে জানিয়েছে পুলিশ। তবে শেষ রক্ষা হয়নি। এ ঘটনায় ওই নারী, সংশ্লিষ্ট চিকিৎসক ও শিশুটিকে কেনা দম্পতিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঘটনাটি ভারতের উত্তর প্রদেশের। রোববার (১৮ অক্টোবর) পুলিশ তাদের গ্রেপ্তারের তথ্য জানায়।

কাসগঞ্জের পুলিশ সুপার ও পি সিং জানিয়েছেন, দেড় মাস বয়সী শিশুটিকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।

পুলিশের ভাষ্য, বানুপুর পুকতা গ্রামের বাসিন্দা শিশুটির বাবা অরবিন্দ শনিবার অভিযোগ করার পর বিষয়টি সামনে আসে।

ফরিদাবাদের একটি কারখানায় কর্মরত অরবিন্দ পুলিশকে জানান, ১৬ অক্টোবর তাঁর স্ত্রী ছেলের জন্য ওষুধ আনতে কাসগঞ্জে গিয়েছিলেন।

অভিযোগ অনুযায়ী, কাসগঞ্জ বাসস্ট্যান্ডে স্ত্রী শিশুটিকে এক অপরিচিত নারীর কাছে রেখে শৌচাগারে যান। ফিরে এসে দেখেন, ওই নারী ও শিশু—দুজনই উধাও।

পুলিশ জানায়, পরে অরবিন্দ জানতে পারেন, তাঁর স্ত্রী চিকিৎসক ডা. অরুণ কুমার ও তাঁর স্ত্রীর সঙ্গে যোগসাজশ করে শিশুটিকে বিক্রি করেছেন।

এ ঘটনায় সোরন থানায় ভারতীয় ন্যায় সংহিতা ও জুভেনাইল জাস্টিস অ্যাক্টের অধীনে মামলা করা হয়েছে।

পুলিশ সুপার ও পি সিংয়ের নির্দেশে পুলিশের একটি দল গত শনিবার চাঁদপুরা-গাউপুরা মোড়ের কাছে একটি যাত্রী ছাউনি থেকে পাঁচ অভিযুক্তকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শিশুটির মা, ডা. অরুণ কুমার, তাঁর স্ত্রী এবং হাতরস জেলার বাসিন্দা মহিপাল ও তাঁর স্ত্রী।

পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদের সময় শিশুটির মা স্বীকার করেছেন, সন্তানটির বিনিময়ে তিনি ১ লাখ ৩০ হাজার টাকা পেয়েছিলেন। এর মধ্যে ১ লাখ ২০ হাজার টাকা তাঁর ব্যাংক অ্যাকাউন্টে জমা করা হয়েছিল এবং বাকি ১০ হাজার টাকা নগদ নেওয়া হয়েছিল।

হাতরসের ওই দম্পতি পুলিশকে জানিয়েছেন, ডা. অরুণ কুমার ও তাঁর স্ত্রীর মাধ্যমে এবং শিশুটির মায়ের সম্মতিতে ২ লাখ টাকার বিনিময়ে তাঁরা শিশুটিকে কিনেছিলেন।

এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা হবে: প্রধানমন্ত্রী

আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা হবে: প্রধানমন্ত্রী