ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬ , ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বৃহস্পতিবার খুলনা ও মোংলা যাচ্ছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে ভালো মানুষ প্রার্থী করার নির্দেশ প্রধানমন্ত্রীর সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী, বাস থেকে হাত নেড়ে শুভেচ্ছা জানালেন নেতাকর্মীদের সেনাবাহিনীর এ্যাসল্ট কোর্স প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ৬৬ পদাতিক ডিভিশন পূজামণ্ডপ পরিদর্শনে তিন জেলায় যাচ্ছেন প্রধানমন্ত্রী এলডিসি উত্তরণ পেছানোর সিদ্ধান্ত চলতি মাসেই আসবে, আশা বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে লাহোরের মাস্টারপ্ল্যান আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা হবে: প্রধানমন্ত্রী সংবিধান সংশোধনীতে বিরোধী দল সহযোগিতা করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী সেনাবাহিনীর ৭টি ইউনিটকে জাতীয় পতাকা প্রদান করলেন প্রধানমন্ত্রী সরকারি পুকুরের মাছ বাড়ি নেওয়ার সময় খাদ্য কর্মকর্তা আটক বৈধ বিদেশি কর্মীর সংখ্যা জানাল মালয়েশিয়া চিকিৎসক সংকট নিরসন ও মানসম্মত সেবা নিশ্চিতের নির্দেশ চিফ হুইপের চাঁদপুরে ইলিশ বিক্রির নামে অনলাইন প্রতারণা​, গ্রেফতার ৩ অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ধর্মীয় সম্প্রদায়কে রাজনৈতিক ভোট ব্যাংক ধরা ঠিক নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সাম্য, মানবিক মর্যাদা ও সুবিচার সব ধর্মের মূল শিক্ষা: প্রধানমন্ত্রী

আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা

  • আপলোড সময় : ১৯-১০-২০২৬ ১১:১২:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-১০-২০২৬ ১১:১২:৫০ পূর্বাহ্ন
আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা

শারদীয় দুর্গাপূজার মহাঅষ্টমী আজ। সোমবার (১৯ অক্টোবর) ভোর থেকেই কল্পারম্ভ, বিহিতপূজা ও চণ্ডীপাঠের মধ্য দিয়ে শুরু হয়েছে মহামায়ার আরাধনা।

মহাঅষ্টমীর অন্যতম আকর্ষণ কুমারী পূজা। নারীশক্তির প্রতি শ্রদ্ধা জানিয়ে এদিন কুমারী কন্যাকে দেবীজ্ঞানে পূজা করবেন ভক্তরা।

রাজধানীর রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনে সকাল থেকেই চলছে মহাঅষ্টমীর ধর্মীয় আচার-অনুষ্ঠান। সেখানে সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত হবে কুমারী পূজা। এ পূজায় এক থেকে ১৬ বছর বয়সী কুমারী কন্যাকে দেবী দুর্গার জীবন্ত প্রতীক হিসেবে পূজা করা হয়।

সনাতন শাস্ত্রমতে, কুমারী কন্যার মধ্যে জগৎমাতার রূপ কল্পনা করে শ্রদ্ধা নিবেদন করা হয়। ভক্তদের বিশ্বাস, প্রতিটি নারীর মধ্যেই রয়েছে মহামায়ার শক্তির প্রকাশ। নারীর প্রতি সম্মান ও নারীশক্তির আরাধনাই কুমারী পূজার অন্যতম শিক্ষা।

মহাঅষ্টমীর আরেকটি গুরুত্বপূর্ণ আচার সন্ধিপূজা। অষ্টমী ও নবমী তিথির সন্ধিক্ষণে এ পূজা অনুষ্ঠিত হয়। হিন্দু পুরাণ অনুসারে, চণ্ড ও মুণ্ড নামে দুই অসুরকে বধ করতে দেবী দুর্গার চামুণ্ডা রূপ ধারণের ঘটনাকে স্মরণ করে এ আচার পালন করা হয়।

অষ্টমীর পূজা শেষে ভক্তরা ফুল ও বেলপাতা হাতে মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে দেবীর চরণে পুষ্পাঞ্জলি দেবেন। পরে কুমারী দেবীর আশীর্বাদ গ্রহণ করবেন তাঁরা। বিভিন্ন মন্দিরে পূজা শেষে মহাপ্রসাদ বিতরণ করা হবে।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মাগুরায় যুবদল নেতাকে হত্যার অভিযোগ, সড়ক অবরোধ

মাগুরায় যুবদল নেতাকে হত্যার অভিযোগ, সড়ক অবরোধ