ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬ , ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনে ভালো মানুষ প্রার্থী করার নির্দেশ প্রধানমন্ত্রীর সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী, বাস থেকে হাত নেড়ে শুভেচ্ছা জানালেন নেতাকর্মীদের সেনাবাহিনীর এ্যাসল্ট কোর্স প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ৬৬ পদাতিক ডিভিশন পূজামণ্ডপ পরিদর্শনে তিন জেলায় যাচ্ছেন প্রধানমন্ত্রী এলডিসি উত্তরণ পেছানোর সিদ্ধান্ত চলতি মাসেই আসবে, আশা বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে লাহোরের মাস্টারপ্ল্যান আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা হবে: প্রধানমন্ত্রী সংবিধান সংশোধনীতে বিরোধী দল সহযোগিতা করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী সেনাবাহিনীর ৭টি ইউনিটকে জাতীয় পতাকা প্রদান করলেন প্রধানমন্ত্রী সরকারি পুকুরের মাছ বাড়ি নেওয়ার সময় খাদ্য কর্মকর্তা আটক বৈধ বিদেশি কর্মীর সংখ্যা জানাল মালয়েশিয়া চিকিৎসক সংকট নিরসন ও মানসম্মত সেবা নিশ্চিতের নির্দেশ চিফ হুইপের চাঁদপুরে ইলিশ বিক্রির নামে অনলাইন প্রতারণা​, গ্রেফতার ৩ অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ধর্মীয় সম্প্রদায়কে রাজনৈতিক ভোট ব্যাংক ধরা ঠিক নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সাম্য, মানবিক মর্যাদা ও সুবিচার সব ধর্মের মূল শিক্ষা: প্রধানমন্ত্রী পেট ভরে খেয়েও কমবে ওজন! মেদ ঝরাতে মেনে চলবেন যেসব নিয়ম

বাস চালাচ্ছিলেন সুপারভাইজার, পেছনে ঘুমাচ্ছিলেন চালক-সহকারী!

  • আপলোড সময় : ২১-১০-২০২৬ ১০:১০:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-১০-২০২৬ ১০:১০:১৩ পূর্বাহ্ন
বাস চালাচ্ছিলেন সুপারভাইজার, পেছনে ঘুমাচ্ছিলেন চালক-সহকারী!

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১২ জন নিহত হওয়ার ঘটনায় নতুন তথ্য সামনে এনেছেন আহত কয়েকজন যাত্রী। তাঁদের দাবি, দুর্ঘটনার সময় আরপি পরিবহনের বাসটির স্টিয়ারিংয়ে ছিলেন সুপারভাইজার সোহেল রানা, চালক নন। বাসটির মূল চালক ও তাঁর সহকারী তখন পেছনের আসনে ঘুমাচ্ছিলেন বলেও দাবি করেছেন তাঁরা।

মঙ্গলবার (২০ অক্টোবর) ভোরে নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া এলাকায় যাত্রীবাহী বাসটির সঙ্গে বালুবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ১২ জন নিহত এবং অন্তত ২৫ জন আহত হন।

আহত যাত্রীদের ভাষ্য অনুযায়ী, সোমবার সন্ধ্যায় বরগুনা থেকে যাত্রা শুরু করে বাসটি মঙ্গলবার রাত আনুমানিক ৩টার দিকে পাবনার ঈশ্বরদীতে বিরতি নেয়। বিরতি শেষে আবার যাত্রা শুরু হলে চালকের আসনে বসেন সুপারভাইজার সোহেল রানা। এ সময় বাসটির মূল চালক ও তাঁর সহকারী পেছনের আসনে ঘুমিয়ে ছিলেন বলে দাবি যাত্রীদের।

যাত্রীদের এই অভিযোগ সত্য হলে বাস পরিচালনায় চালকের দায়িত্ব পালন এবং নিরাপত্তাবিধি অনুসরণ নিয়ে গুরুতর প্রশ্ন উঠবে। তবে দুর্ঘটনার সময় বাসটি কে চালাচ্ছিলেন এবং কী কারণে সংঘর্ষ ঘটেছে, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।

এ বিষয়ে বনপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলমগীর হোসেন বলেন, সুপারভাইজার বাস চালাচ্ছিলেন—এমন কোনো তথ্য তাঁদের কাছে নেই। এমন ঘটনা ঘটে থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

দুর্ঘটনায় নিহত সুপারভাইজার সোহেল রানা রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ফরাদপুর গ্রামের বাসিন্দা। তিনি স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন।

১২ জনের প্রাণহানির এই দুর্ঘটনায় আহত যাত্রীদের অভিযোগের সত্যতা যাচাই, বাসের চালক ও সহকারীর ভূমিকা নির্ধারণ এবং সংঘর্ষের প্রকৃত কারণ উদ্‌ঘাটন এখন তদন্তের গুরুত্বপূর্ণ বিষয়।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২৮ মামলার আসামিকে ছাড়াতে পুলিশের ওপর হামলা

২৮ মামলার আসামিকে ছাড়াতে পুলিশের ওপর হামলা