ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬ , ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বৃহস্পতিবার খুলনা ও মোংলা যাচ্ছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে ভালো মানুষ প্রার্থী করার নির্দেশ প্রধানমন্ত্রীর সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী, বাস থেকে হাত নেড়ে শুভেচ্ছা জানালেন নেতাকর্মীদের সেনাবাহিনীর এ্যাসল্ট কোর্স প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ৬৬ পদাতিক ডিভিশন পূজামণ্ডপ পরিদর্শনে তিন জেলায় যাচ্ছেন প্রধানমন্ত্রী এলডিসি উত্তরণ পেছানোর সিদ্ধান্ত চলতি মাসেই আসবে, আশা বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে লাহোরের মাস্টারপ্ল্যান আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা হবে: প্রধানমন্ত্রী সংবিধান সংশোধনীতে বিরোধী দল সহযোগিতা করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী সেনাবাহিনীর ৭টি ইউনিটকে জাতীয় পতাকা প্রদান করলেন প্রধানমন্ত্রী সরকারি পুকুরের মাছ বাড়ি নেওয়ার সময় খাদ্য কর্মকর্তা আটক বৈধ বিদেশি কর্মীর সংখ্যা জানাল মালয়েশিয়া চিকিৎসক সংকট নিরসন ও মানসম্মত সেবা নিশ্চিতের নির্দেশ চিফ হুইপের চাঁদপুরে ইলিশ বিক্রির নামে অনলাইন প্রতারণা​, গ্রেফতার ৩ অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ধর্মীয় সম্প্রদায়কে রাজনৈতিক ভোট ব্যাংক ধরা ঠিক নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সাম্য, মানবিক মর্যাদা ও সুবিচার সব ধর্মের মূল শিক্ষা: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে কোলাকুলির চেষ্টা, রাজশাহীর বিভাগীয় কমিশনার ওএসডি

  • আপলোড সময় : ২১-১০-২০২৬ ১১:৫৫:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-১০-২০২৬ ১১:৫৫:১৭ পূর্বাহ্ন
প্রধানমন্ত্রীর সঙ্গে কোলাকুলির চেষ্টা, রাজশাহীর বিভাগীয় কমিশনার ওএসডি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কোলাকুলি করার চেষ্টা করে সরকারি প্রটোকল ও শিষ্টাচার ভঙ্গের অভিযোগে রাজশাহীর বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলীকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তাঁকে তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে ঢাকায় বদলি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে এ ঘটনা ঘটে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পরে রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে আদেশ জারি করা হয়।

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানা যায়, রংপুরে কর্মসূচি শেষে মঙ্গলবার বিকেল ৩টার দিকে সামরিক বিমানে সৈয়দপুর বিমানবন্দর থেকে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সফরসঙ্গীরা। এ সময় প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরের ভিআইপি ফটকের বাইরে দলীয় নেতাকর্মী ও ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতিবেদন অনুযায়ী, প্রটোকল অনুসারে উপস্থিত ব্যক্তিদের সঙ্গে হাত মেলানোর সময় বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর তাঁকে জড়িয়ে ধরে কোলাকুলি করার চেষ্টা করেন। এ সময় প্রধানমন্ত্রী তাঁকে সরিয়ে দেন বলে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে দাবি করা হয়েছে।

ঘটনার পর প্রধানমন্ত্রী ও তাঁর প্রটোকলের দায়িত্বে থাকা কর্মকর্তারা ক্ষুব্ধ হন বলে সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য। উপস্থিত কয়েকজন দলীয় নেতাকর্মী ও সংসদ সদস্যও এ ঘটনায় অসন্তোষ প্রকাশ করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী একজন মন্ত্রী নাম প্রকাশ না করার শর্তে জানান, একজন সরকারি কর্মকর্তা হিসেবে বিভাগীয় কমিশনারের প্রটোকল সম্পর্কে অবগত থাকার কথা। তাঁর দাবি, কোলাকুলির চেষ্টার পরিপ্রেক্ষিতে বিভাগীয় কমিশনারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

রাজশাহী বিভাগীয় কমিশনারের দপ্তর সূত্রে জানা গেছে, মন্ত্রণালয়ের আদেশ পাওয়ার পর মঙ্গলবার রাত ১১টার দিকে ইউসুফ আলী ঢাকার উদ্দেশে রাজশাহী ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান।

উল্লেখ্য, গত ২০ আগস্ট অতিরিক্ত সচিব মো. ইউসুফ আলীকে রাজশাহীর বিভাগীয় কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছিল।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মাগুরায় যুবদল নেতাকে হত্যার অভিযোগ, সড়ক অবরোধ

মাগুরায় যুবদল নেতাকে হত্যার অভিযোগ, সড়ক অবরোধ