ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ , ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী আমাকে পদত্যাগের নির্দেশ দিয়ে সেরা পরামর্শটি দিয়েছিলেন: ইশরাক লাকসামে কর্ণফুলী ট্রেনের ৩ বগি লাইনচ্যুত সাম্প্রদায়িক সম্প্রীতিই বাংলাদেশের শক্তি ও অস্তিত্ব: রাষ্ট্রপতি বৃহস্পতিবার খুলনা ও মোংলা যাচ্ছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে ভালো মানুষ প্রার্থী করার নির্দেশ প্রধানমন্ত্রীর সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী, বাস থেকে হাত নেড়ে শুভেচ্ছা জানালেন নেতাকর্মীদের সেনাবাহিনীর এ্যাসল্ট কোর্স প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ৬৬ পদাতিক ডিভিশন পূজামণ্ডপ পরিদর্শনে তিন জেলায় যাচ্ছেন প্রধানমন্ত্রী এলডিসি উত্তরণ পেছানোর সিদ্ধান্ত চলতি মাসেই আসবে, আশা বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে লাহোরের মাস্টারপ্ল্যান আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা হবে: প্রধানমন্ত্রী সংবিধান সংশোধনীতে বিরোধী দল সহযোগিতা করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী সেনাবাহিনীর ৭টি ইউনিটকে জাতীয় পতাকা প্রদান করলেন প্রধানমন্ত্রী সরকারি পুকুরের মাছ বাড়ি নেওয়ার সময় খাদ্য কর্মকর্তা আটক বৈধ বিদেশি কর্মীর সংখ্যা জানাল মালয়েশিয়া চিকিৎসক সংকট নিরসন ও মানসম্মত সেবা নিশ্চিতের নির্দেশ চিফ হুইপের চাঁদপুরে ইলিশ বিক্রির নামে অনলাইন প্রতারণা​, গ্রেফতার ৩

সংখ্যালঘু নির্যাতন ও ধর্মীয় উগ্রবাদ আ.লীগের রাষ্ট্রীয় মদদে সাজানো ছিল: হাসনাত

  • আপলোড সময় : ২২-১০-২০২৬ ১০:৪৩:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-১০-২০২৬ ১০:৪৩:৩৪ পূর্বাহ্ন
সংখ্যালঘু নির্যাতন ও ধর্মীয় উগ্রবাদ আ.লীগের রাষ্ট্রীয় মদদে সাজানো ছিল: হাসনাত

সংখ্যালঘু নির্যাতন ও ধর্মীয় উগ্রবাদকে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাষ্ট্রীয় মদদপুষ্ট রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।

তাঁর দাবি, আওয়ামী লীগ সরকারের পতনের পর টানা তিন বছর সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা প্রায় নির্বিঘ্নে উদযাপিত হওয়ার ঘটনা প্রমাণ করে, অতীতে সাম্প্রদায়িক নাশকতার কিছু ঘটনা রাজনৈতিক উদ্দেশ্যে পরিকল্পিতভাবে ঘটানো হতো।

বুধবার (২১ অক্টোবর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ পোস্টে এসব মন্তব্য করেন তিনি।

পোস্টে হাসনাত আব্দুল্লাহ লেখেন, আওয়ামী লীগ সরকারের সময়ে সংখ্যালঘু নির্যাতন ও ধর্মীয় উগ্রবাদকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত রাজনৈতিক বয়ান হিসেবে ব্যবহার করা হয়েছে বলে তিনি মনে করেন। তাঁর অভিযোগ, পূজামণ্ডপে আওয়ামী লীগের সুবিধাভোগী বিভিন্ন গোষ্ঠীর মাধ্যমে নাশকতা ঘটিয়ে এর দায় অন্য পক্ষের ওপর চাপানো হতো। এর ফলে হিন্দু-মুসলমানের মধ্যে বিভেদ বাড়ত এবং আওয়ামী লীগ ছাড়া সংখ্যালঘুরা নিরাপদ নয়—এমন প্রচারণা জোরদার করা হতো।

আওয়ামী লীগের রাজনৈতিক কৌশল প্রসঙ্গে তিনি আরও দাবি করেন, দেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে আওয়ামী লীগের বিকল্প নেই কিংবা ধর্মীয় উগ্রবাদের বিস্তারে বাংলাদেশ আফগানিস্তানে পরিণত হবে—এ ধরনের বক্তব্য দেশ-বিদেশে প্রচার করা হয়েছে। তাঁর অভিযোগ, একদিকে জঙ্গিবাদ নিয়ে নাটক সাজানো হয়েছে, অন্যদিকে পূজামণ্ডপে প্রতিমা ভাঙচুরের ঘটনাও ঘটেছে। ৫ আগস্টের পর এসব ঘটনা উল্লেখযোগ্যভাবে কমে গেছে বলেও দাবি করেন তিনি।

দেশের বিদ্যমান অপরাধ ও নিরাপত্তাহীনতাকে সাম্প্রদায়িকতার চেয়ে রাজনৈতিক ও অর্থনৈতিক সমস্যার সঙ্গে বেশি সম্পর্কিত বলে উল্লেখ করেন এনসিপির এই নেতা। তাঁর ভাষ্য, চাঁদাবাজি, ব্যবসা নিয়ন্ত্রণ, ভূমিদখল এবং অন্যান্য অপরাধের শিকার হচ্ছেন বিভিন্ন ধর্মের সাধারণ মানুষ।

হাসনাত আব্দুল্লাহ লেখেন, সংখ্যাগুরু ও সংখ্যালঘু—উভয় সম্প্রদায়ের ক্ষমতাহীন নাগরিকই ক্ষমতাসীনদের চাঁদাবাজি এবং রাজনৈতিক, আমলাতান্ত্রিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রভাবশালী ব্যক্তিদের ক্ষমতার অপব্যবহারের শিকার হচ্ছেন। কোনো কোনো ক্ষেত্রে তাঁদের সম্পদ ও জমিও জবরদখল করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরও দাবি করেন, আইনের শাসন প্রতিষ্ঠার পরিবর্তে আওয়ামী লীগ সরকার বেছে বেছে সনাতন ধর্মাবলম্বীদের কিছু ঘটনা সামনে এনেছে, এমনকি সাম্প্রদায়িক সহিংসতার বয়ান তৈরির জন্য কিছু ঘটনা নিজেরাই সাজিয়েছে। এসব অভিযোগের মধ্য দিয়ে আওয়ামী লীগের সংখ্যালঘুবিষয়ক রাজনীতির প্রকৃত চেহারা প্রকাশ পেয়েছে বলে মন্তব্য করেন তিনি।

অপরাধ দমনে আইনি প্রক্রিয়া জোরদার ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, অপরাধের বিচার যত বেশি নিশ্চিত করা যাবে এবং আইনশৃঙ্খলার ক্ষেত্রে নাগরিকদের যত বেশি সুরক্ষা দেওয়া যাবে, সমাজে সাম্প্রদায়িক অস্থিরতাও তত দ্রুত কমবে।

পোস্টে তিনি আরও উল্লেখ করেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগবিহীন সময়ে কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া টানা তিন বছর দুর্গাপূজা প্রায় নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। এটিকে বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতির ইতিবাচক প্রকাশ হিসেবে বর্ণনা করেন তিনি।

এই পরিস্থিতিকে ‘জুলাইয়ের অর্জন’ আখ্যা দিয়ে নতুন ও সুন্দর বাংলাদেশের জন্য অভিনন্দন জানান এনসিপির এই নেতা।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রী আমাকে পদত্যাগের নির্দেশ দিয়ে সেরা পরামর্শটি দিয়েছিলেন: ইশরাক

প্রধানমন্ত্রী আমাকে পদত্যাগের নির্দেশ দিয়ে সেরা পরামর্শটি দিয়েছিলেন: ইশরাক