ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রক্তের বাড়তি শর্করা সরিয়ে দেবে যন্ত্র! ওষুধ-ইনসুলিন ছাড়া ডায়াবিটিস কমানোর উপায় আবিষ্কার প্যান্ডেল হপিং করে পায়ের অবস্থা বেহাল, যেভাবে ফেরাবেন কোমল ভাব জ্ঞানেশের বিরুদ্ধে দুই কমিশনারের চিঠি তাকেই ফেরত পাঠান মন্ত্রিপরিষদ সচিব কমলার থেকেও বেশি ভিটামিন ‘সি’ পাবেন যে ৫ খাবারে এআই খাতে বিনিয়োগ বাড়াতে নতুন শেয়ার চালুর পরিকল্পনা মেটার রিয়াদে জরুরি সতর্কতা জারি টঙ্গীতে গ্যাস লিকেজ বিস্ফোরণ: মা-বাবার পর প্রাণ গেল মেয়ের লালবাগে ড্রেনেজ সংস্কারে অনিয়ম, নির্বাহী কর্মকর্তার নির্দেশও উপেক্ষিত হাম উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর চার মাসের মধ্যে সবচেয়ে বড় সাপ্তাহিক পতনের পথে স্বর্ণ রণবীরের ‘রামায়ণ’ আসছে আগামী মাসেই, দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্মেও সাজেকে কী ঘটেছে, কী হচ্ছে? ঢাবিতে গেজেটবঞ্চিতদের অনশন থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৪ নেতা আটক সাংবাদিকদের যে পরামর্শ দিলেন সিএনএনের আমানপুর দুর্গা মায়ের বিদায়ে মন খারাপ সৌরভকন্যা সানার তাইওয়ানে নিহত ১, জাপানে বিদ্যুৎহীন ৮ হাজারের বেশি পরিবার সতর্ক করলেন সালমান খান অরুণাচল সীমান্তে ফের মুখোমুখি চীন-ভারত সৌদির কারাগারে প্রায় সাড়ে ৭ হাজার বাংলাদেশি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাতীয় নিরাপদ সড়ক দিবস আজ

দুর্গা মায়ের বিদায়ে মন খারাপ সৌরভকন্যা সানার

  • আপলোড সময় : ২৩-১০-২০২৬ ০৪:০২:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১০-২০২৬ ০৪:০২:৩১ অপরাহ্ন
দুর্গা মায়ের বিদায়ে মন খারাপ সৌরভকন্যা সানার

দুর্গাপূজার বিদায়বেলায় আবেগাপ্লুত হয়ে পড়েন ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলির মেয়ে সানা গাঙ্গুলি। দশমীতে প্রতিমা বিসর্জনের সময় সানার চোখেমুখে ছিল বিষাদের ছাপ। মেয়ের মন খারাপ দেখে তাকে কাছে টেনে মাথায় চুমু দেন সৌরভ। বাবা-মেয়ের এই আবেগঘন মুহূর্ত নজর কেড়েছে উপস্থিত সবার।

দুর্গাপূজার আগে কলকাতায় ফিরেছিলেন সানা। পরিবারের সঙ্গে আনন্দেই কাটে পূজার দিনগুলো। তবে দশমীতে দেবী দুর্গার বিদায়ের সময় মন ভার হয়ে আসে তাঁর। প্রতিমা টেম্পোতে তোলার পর সেখানে উঠে প্রণামও করেন সৌরভকন্যা।

প্রতিমা বিসর্জনের সময় উপস্থিত ছিলেন সৌরভের দাদা স্নেহাশিস গাঙ্গুলিও। বেশির ভাগ বারোয়ারি পূজার প্রতিমা বিসর্জন দেওয়া হয় বৃহস্পতিবার। সেবড়িশা প্লেয়ার্স কর্নারের পূজায় মেয়ে সানাকে নিয়ে হাজির হয়েছিলেন সৌরভ। এ সময় তাঁকে ঢাকের তালে নাচতেও দেখা যায়। তবে বিসর্জনের মুহূর্তে সানার মন খারাপ ছিল। মেয়েকে সান্ত্বনা দিতে তাকে কাছে টেনে নেন সৌরভ।

মেয়ের প্রতি সৌরভের ভালোবাসার কথা নতুন নয়। ‘দাদাগিরি’র সঞ্চালক থাকাকালে বিভিন্ন পর্বে নানা প্রসঙ্গে মেয়ের কথা তুলে ধরতেন তিনি। বরাবরই মেয়েকে নিয়ে আবেগপ্রবণ সৌরভ।

২০০১ সালে জন্ম সানা গাঙ্গুলির। ছোটবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি মা ডোনা গাঙ্গুলির কাছে নাচ শিখেছেন তিনি। তবে খেলাধুলার প্রতি তেমন আগ্রহ ছিল না তাঁর। বাবা-মায়ের তারকাখ্যাতি থেকে দূরে থেকে সাধারণ জীবনযাপন করতেই পছন্দ করেন সানা। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁকে খুব একটা দেখা যায় না।

উচ্চশিক্ষার জন্য বেশ কয়েক বছর লন্ডনে ছিলেন সানা। সেখানে পড়াশোনা শেষ করে পেশাগত জীবন শুরু করেন। সৌরভের কেনা অ্যাপার্টমেন্টে থাকতেন তিনি। এক সাক্ষাৎকারে ডোনা জানিয়েছিলেন, সানা প্রতিদিন লোকাল ট্রেনে করে অফিসে যেতেন এবং কাজ শেষে নিজেই রান্না করতেন।

এবার দুর্গাপূজার আগে কলকাতায় ফিরে আসেন সানা। সৌরভের ভাষ্য অনুযায়ী, মেয়ে এবার স্থায়ীভাবে দেশে ফিরেছেন। কলকাতার একটি জাদুঘরেও মায়ের সঙ্গে নাচের পরিবেশনায় অংশ নেন তিনি।

এদিকে ব্যস্ত সময় পার করছেন সৌরভ গাঙ্গুলি। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের দায়িত্বের পাশাপাশি আইপিএল ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। একই সঙ্গে তাঁকে ঘিরে নির্মিতব্য বায়োপিক নিয়েও আগ্রহ রয়েছে ভক্তদের।

বলিউড অভিনেতা রাজকুমার রাও দুর্গাপূজার সময় কলকাতায় এসেছিলেন সৌরভের বায়োপিক ‘দাদা—দ্য সৌরভ গাঙ্গুলি স্টোরি’র প্রচারে। মহাষ্টমীর দিন সৌরভের বাড়িতেও যান তিনি। সৌরভ ও ডোনা গাঙ্গুলির সঙ্গে ম্যাডক্স স্কয়ার ও অ্যালেন পার্কসহ কয়েকটি পূজামণ্ডপ ঘুরে দেখেন রাজকুমার। লাল পাঞ্জাবিতে বাঙালি সাজে নজর কাড়েন এই অভিনেতা।

বিক্রমাদিত্য মোতওয়ানে পরিচালিত বায়োপিকটি ২০২৭ সালের ১৪ মে মুক্তি পাওয়ার কথা রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রক্তের বাড়তি শর্করা সরিয়ে দেবে যন্ত্র! ওষুধ-ইনসুলিন ছাড়া ডায়াবিটিস কমানোর উপায় আবিষ্কার

রক্তের বাড়তি শর্করা সরিয়ে দেবে যন্ত্র! ওষুধ-ইনসুলিন ছাড়া ডায়াবিটিস কমানোর উপায় আবিষ্কার