ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ , ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রক্তের বাড়তি শর্করা সরিয়ে দেবে যন্ত্র! ওষুধ-ইনসুলিন ছাড়া ডায়াবিটিস কমানোর উপায় আবিষ্কার প্যান্ডেল হপিং করে পায়ের অবস্থা বেহাল, যেভাবে ফেরাবেন কোমল ভাব জ্ঞানেশের বিরুদ্ধে দুই কমিশনারের চিঠি তাকেই ফেরত পাঠান মন্ত্রিপরিষদ সচিব কমলার থেকেও বেশি ভিটামিন ‘সি’ পাবেন যে ৫ খাবারে এআই খাতে বিনিয়োগ বাড়াতে নতুন শেয়ার চালুর পরিকল্পনা মেটার রিয়াদে জরুরি সতর্কতা জারি টঙ্গীতে গ্যাস লিকেজ বিস্ফোরণ: মা-বাবার পর প্রাণ গেল মেয়ের লালবাগে ড্রেনেজ সংস্কারে অনিয়ম, নির্বাহী কর্মকর্তার নির্দেশও উপেক্ষিত হাম উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর চার মাসের মধ্যে সবচেয়ে বড় সাপ্তাহিক পতনের পথে স্বর্ণ রণবীরের ‘রামায়ণ’ আসছে আগামী মাসেই, দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্মেও সাজেকে কী ঘটেছে, কী হচ্ছে? ঢাবিতে গেজেটবঞ্চিতদের অনশন থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৪ নেতা আটক সাংবাদিকদের যে পরামর্শ দিলেন সিএনএনের আমানপুর দুর্গা মায়ের বিদায়ে মন খারাপ সৌরভকন্যা সানার তাইওয়ানে নিহত ১, জাপানে বিদ্যুৎহীন ৮ হাজারের বেশি পরিবার সতর্ক করলেন সালমান খান অরুণাচল সীমান্তে ফের মুখোমুখি চীন-ভারত সৌদির কারাগারে প্রায় সাড়ে ৭ হাজার বাংলাদেশি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাতীয় নিরাপদ সড়ক দিবস আজ

ঘরোয়া পরিবেশে সন্তানদের সঙ্গে নিয়ে জন্মদিন উদযাপন পরীমনির

  • আপলোড সময় : ২৪-১০-২০২৬ ১০:৫১:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-১০-২০২৬ ১০:৫১:৫৫ পূর্বাহ্ন
ঘরোয়া পরিবেশে সন্তানদের সঙ্গে নিয়ে জন্মদিন উদযাপন পরীমনির

ঢালিউড অভিনেত্রী পরীমনির জন্মদিন আজ শনিবার (২৪ অক্টোবর)। এবারের জন্মদিনের প্রথম প্রহর সন্তানদের সঙ্গে ঘরোয়া পরিবেশে উদ্‌যাপন করেছেন তিনি। বিশেষ মুহূর্তের সেই ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ করে ভক্ত-অনুরাগীদের সঙ্গে আনন্দ ভাগ করে নিয়েছেন এ অভিনেত্রী।

শুক্রবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে জন্মদিনের কেক কাটার একটি ভিডিও প্রকাশ করেন পরীমনি। ভিডিওতে লাল রঙের গাউন পরা অভিনেত্রীকে হাসিমুখে কেক কাটতে দেখা যায়। এ সময় তাঁর পাশে ছিল দুই সন্তান—ছেলে পুণ্য ও মেয়ে প্রিয়ম।

কেকের ওপর জ্বলছিল মোমবাতি। জন্মদিনের সেই মুহূর্তে মাকে ভালোবাসা ও চুম্বনে ভরিয়ে দেয় দুই সন্তান। পুরো আয়োজনজুড়ে ছিল আনন্দঘন ও আবেগময় পরিবেশ।

লাল হৃদয় ও ফুলের ইমোজি দিয়ে ভিডিওটির ক্যাপশনে পরীমনি লেখেন, ‘হ্যাপি বার্থডে টু মি!’

ভিডিওটি প্রকাশের পর থেকেই মন্তব্যের ঘরে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন। অনেকে অভিনেত্রীর প্রতি ভালোবাসা প্রকাশের পাশাপাশি তাঁর সন্তানদের সঙ্গে কাটানো মুহূর্তটিরও প্রশংসা করছেন।

ব্যক্তিজীবনে নানা চড়াই-উতরাই পেরিয়ে আসা পরীমনির জীবনে তাঁর দুই সন্তান বিশেষ জায়গা জুড়ে রয়েছে। এবারের জন্মদিনের শুরুতেও সন্তানদের সঙ্গেই সময় কাটাতে দেখা গেল তাঁকে।

এর আগে দেশ-বিদেশে জমকালো আয়োজনে জন্মদিন উদ্‌যাপন করে আলোচনায় এসেছেন পরীমনি। তবে এবার জাঁকজমকের বদলে সন্তানদের সঙ্গে ঘরোয়া আয়োজনে জন্মদিনের প্রথম প্রহর উদ্‌যাপন করলেন এ অভিনেত্রী।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এক মহল্লায় তিন মেয়র প্রার্থী নিয়ে গ্যাঁড়াকলে সমর্থকরা

এক মহল্লায় তিন মেয়র প্রার্থী নিয়ে গ্যাঁড়াকলে সমর্থকরা