ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ , ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রক্তের বাড়তি শর্করা সরিয়ে দেবে যন্ত্র! ওষুধ-ইনসুলিন ছাড়া ডায়াবিটিস কমানোর উপায় আবিষ্কার প্যান্ডেল হপিং করে পায়ের অবস্থা বেহাল, যেভাবে ফেরাবেন কোমল ভাব জ্ঞানেশের বিরুদ্ধে দুই কমিশনারের চিঠি তাকেই ফেরত পাঠান মন্ত্রিপরিষদ সচিব কমলার থেকেও বেশি ভিটামিন ‘সি’ পাবেন যে ৫ খাবারে এআই খাতে বিনিয়োগ বাড়াতে নতুন শেয়ার চালুর পরিকল্পনা মেটার রিয়াদে জরুরি সতর্কতা জারি টঙ্গীতে গ্যাস লিকেজ বিস্ফোরণ: মা-বাবার পর প্রাণ গেল মেয়ের লালবাগে ড্রেনেজ সংস্কারে অনিয়ম, নির্বাহী কর্মকর্তার নির্দেশও উপেক্ষিত হাম উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর চার মাসের মধ্যে সবচেয়ে বড় সাপ্তাহিক পতনের পথে স্বর্ণ রণবীরের ‘রামায়ণ’ আসছে আগামী মাসেই, দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্মেও সাজেকে কী ঘটেছে, কী হচ্ছে? ঢাবিতে গেজেটবঞ্চিতদের অনশন থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৪ নেতা আটক সাংবাদিকদের যে পরামর্শ দিলেন সিএনএনের আমানপুর দুর্গা মায়ের বিদায়ে মন খারাপ সৌরভকন্যা সানার তাইওয়ানে নিহত ১, জাপানে বিদ্যুৎহীন ৮ হাজারের বেশি পরিবার সতর্ক করলেন সালমান খান অরুণাচল সীমান্তে ফের মুখোমুখি চীন-ভারত সৌদির কারাগারে প্রায় সাড়ে ৭ হাজার বাংলাদেশি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাতীয় নিরাপদ সড়ক দিবস আজ

সাজেকে হামলার প্রতিবাদে দুই জেলায় চলছে অর্ধদিবস অবরোধ

  • আপলোড সময় : ২৪-১০-২০২৬ ১১:০৭:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-১০-২০২৬ ১১:০৭:২১ পূর্বাহ্ন
সাজেকে হামলার প্রতিবাদে দুই জেলায় চলছে অর্ধদিবস অবরোধ

রাঙামাটির সাজেকে অবরোধকারীদের ওপর হামলার প্রতিবাদে খাগড়াছড়ি ও রাঙামাটি জেলায় অর্ধদিবস সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি পালন করছে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ। শনিবার (২৪ অক্টোবর) সকাল ৫টা থেকে শুরু হওয়া এ কর্মসূচি চলবে দুপুর ১২টা পর্যন্ত। অবরোধের কারণে দুই জেলার বিভিন্ন সড়ক ও নৌপথে যান চলাচল ব্যাহত হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও পর্যটকেরা।

খাগড়াছড়ির বিভিন্ন স্থানে গাড়ি নিয়ে আটকা পড়েছেন যাত্রীরা। গন্তব্যে যেতে না পেরে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তাঁদের। বিশেষ করে দূরপাল্লার যাত্রী ও পর্যটকেরা নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে না পেরে হতাশা প্রকাশ করেছেন।

তবে অ্যাম্বুলেন্স, রোগীবাহী গাড়ি, ফায়ার সার্ভিসের যানবাহন ও জরুরি ওষুধ সরবরাহকারী যানবাহন অবরোধের আওতামুক্ত রাখা হয়েছে বলে জানিয়েছে আয়োজক সংগঠনটি।

সাজেকবাসীর দাবির প্রতি সমর্থন জানানো এবং অবরোধকারীদের ওপর হামলার প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হচ্ছে বলে জানিয়েছে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ।

অবরোধের কারণে ভোগান্তির কথা জানিয়েছেন পর্যটক সোহেল মাহমুদ। তিনি বলেন, ‘অবরোধের কারণে আটকে আছি। নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানোর জন্য বের হয়েছিলাম। কিন্তু ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। কোথাও যেতে না পেরে ভোগান্তিতে পড়েছি। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হলে আমাদের জন্য ভালো হয়।’

পর্যটক শারমিন আক্তার জানান, সাজেকে যেতে না পেরে তিন দিন ধরে খাগড়াছড়িতে আটকে আছেন তিনি। তিনি বলেন, ‘মূলত সাজেক যাওয়ার জন্য বুধবার খাগড়াছড়ি শহরে এসেছি। সাজেক বন্ধ থাকায় রাঙামাটি শহরেও গিয়ে ঘুরে আবার খাগড়াছড়ি ফিরেছি। আজ শুনছি, এখানেও দুপুর পর্যন্ত অবরোধ। সাজেক যাওয়া হয়নি। অবরোধ শেষ হলে ঢাকায় চলে যাব।’

স্থানীয় বাসিন্দা করিম উল্লাহ বলেন, কাজে যাওয়ার জন্য বের হলেও অবরোধের কারণে মাটিরাঙ্গায় যেতে পারছেন না। গাড়ির জন্য অপেক্ষা করতে হচ্ছে তাঁকে। তিনি অভিযোগ করেন, যে ভাড়া আগে ৫০ টাকা ছিল, মোটরসাইকেলচালকেরা এখন ২০০ টাকা চাইছেন। বাধ্য হয়ে বেশি ভাড়া দিয়ে যেতে হচ্ছে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কায় কিসলু জানান, জেলার পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মাঠে রয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ জন্য পুলিশের টহল অব্যাহত রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এক মহল্লায় তিন মেয়র প্রার্থী নিয়ে গ্যাঁড়াকলে সমর্থকরা

এক মহল্লায় তিন মেয়র প্রার্থী নিয়ে গ্যাঁড়াকলে সমর্থকরা