ঢাকা , রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ , ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদের নিম্নকক্ষের মেয়াদ চার ও উচ্চকক্ষের মেয়াদ ছয় বছর করার প্রস্তাব সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে জানতে চায় সংসদীয় কমিটি রক্তের বাড়তি শর্করা সরিয়ে দেবে যন্ত্র! ওষুধ-ইনসুলিন ছাড়া ডায়াবিটিস কমানোর উপায় আবিষ্কার প্যান্ডেল হপিং করে পায়ের অবস্থা বেহাল, যেভাবে ফেরাবেন কোমল ভাব জ্ঞানেশের বিরুদ্ধে দুই কমিশনারের চিঠি তাকেই ফেরত পাঠান মন্ত্রিপরিষদ সচিব কমলার থেকেও বেশি ভিটামিন ‘সি’ পাবেন যে ৫ খাবারে এআই খাতে বিনিয়োগ বাড়াতে নতুন শেয়ার চালুর পরিকল্পনা মেটার রিয়াদে জরুরি সতর্কতা জারি টঙ্গীতে গ্যাস লিকেজ বিস্ফোরণ: মা-বাবার পর প্রাণ গেল মেয়ের লালবাগে ড্রেনেজ সংস্কারে অনিয়ম, নির্বাহী কর্মকর্তার নির্দেশও উপেক্ষিত হাম উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর চার মাসের মধ্যে সবচেয়ে বড় সাপ্তাহিক পতনের পথে স্বর্ণ রণবীরের ‘রামায়ণ’ আসছে আগামী মাসেই, দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্মেও সাজেকে কী ঘটেছে, কী হচ্ছে? ঢাবিতে গেজেটবঞ্চিতদের অনশন থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৪ নেতা আটক সাংবাদিকদের যে পরামর্শ দিলেন সিএনএনের আমানপুর দুর্গা মায়ের বিদায়ে মন খারাপ সৌরভকন্যা সানার তাইওয়ানে নিহত ১, জাপানে বিদ্যুৎহীন ৮ হাজারের বেশি পরিবার সতর্ক করলেন সালমান খান অরুণাচল সীমান্তে ফের মুখোমুখি চীন-ভারত

‘আমার মৃত্যুর জন্য ইউএনও শিল্পী দায়ী’— এসিল্যান্ডের পোস্ট নিয়ে যা জানা গেল

  • আপলোড সময় : ২৫-১০-২০২৬ ০৭:০১:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১০-২০২৬ ০৭:০১:০৫ অপরাহ্ন
‘আমার মৃত্যুর জন্য ইউএনও শিল্পী দায়ী’— এসিল্যান্ডের পোস্ট নিয়ে যা জানা গেল

‘আমার মৃত্যুর জন্য শিল্পী রানী মোদক (ইউএনও) দায়ী থাকবে’ এবং ‘আই রিজাইন ফ্রম অ্যাডমিন ক্যাডার’—ফেসবুকে এমন দুটি পোস্ট দিয়ে আলোচনায় আসেন সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুর রহমান শান্ত। পোস্ট দেওয়ার পর অসুস্থ অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে বর্তমানে তিনি চট্টগ্রামে নিজের বাড়ির উদ্দেশে ঢাকা ছেড়েছেন।

গত শুক্রবার (২৩ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে আরিফুর রহমানের ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রথম পোস্টটি দেওয়া হয়। কয়েক মিনিট পর দেওয়া হয় প্রশাসন ক্যাডার থেকে পদত্যাগের ঘোষণা-সংবলিত দ্বিতীয় পোস্ট। অল্প সময়ের মধ্যে পোস্ট দুটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।

পোস্ট দেওয়ার পর অসুস্থ অবস্থায় আরিফুর রহমানকে প্রথমে সিলেটের একটি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়। ঢাকার ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর রোববার বিকেলে তিনি চট্টগ্রামে নিজের বাড়ির উদ্দেশে রওনা হন বলে জানিয়েছেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খান।

তিনি জানান, আরিফুর রহমান বর্তমানে অনেকটাই সুস্থ। চট্টগ্রামে কয়েক দিন বিশ্রাম নিয়ে তিনি কর্মস্থলে ফিরবেন।

বিরোধের গুঞ্জন নিয়ে জেলা প্রশাসনের বক্তব্য

ঘটনাটি ঘিরে জামালগঞ্জের ইউএনও শিল্পী রানী মোদকের সঙ্গে এসিল্যান্ডের বিরোধের গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে জেলা প্রশাসন জানিয়েছে, এ ধরনের বিরোধের কোনো ভিত্তি পাওয়া যায়নি।

অতিরিক্ত জেলা প্রশাসক মো. মতিউর রহমান খান বলেন, জামালগঞ্জের এসিল্যান্ড ও ইউএনওকে ঘিরে সৃষ্ট ঘটনা পর্যালোচনা করে তাঁদের সম্পর্ক খারাপ হওয়ার মতো কোনো বিষয় পাওয়া যায়নি। বিরোধের যে গুঞ্জন ছড়িয়েছে, তারও কোনো ভিত্তি পাওয়া যায়নি বলে জানান তিনি।

তিনি আরও বলেন, ফেসবুকে পোস্ট দেওয়ার কয়েক মিনিট আগেও আরিফুর রহমান তাঁর পরিবারের সদস্যদের নিয়ে ইউএনওর বাসায় জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এসিল্যান্ডের স্ত্রীর সঙ্গে কথা বলে তিনি জানতে পেরেছেন, আরিফুর রহমান কিছুদিন ধরে মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন। ঘটনার তিন দিন আগে জামালগঞ্জে পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর পর শিশুটির মরদেহ দেখে তিনি আরও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন বলে জানান অতিরিক্ত জেলা প্রশাসক।

তাঁর ভাষ্য, আরিফুর রহমান কর্মস্থলে ফিরলে শুক্রবার রাতের ঘটনার বিস্তারিত জানা যাবে। জেলা প্রশাসন নিয়মিত তাঁর খোঁজখবর রাখছে বলেও জানান তিনি।

ইউএনওর বক্তব্য

জামালগঞ্জের ইউএনও শিল্পী রানী মোদক জানান, প্রথমে তিনি জানতে পেরেছিলেন, এসিল্যান্ডের মোবাইল ফোন হ্যাক হয়েছে। পরে আরিফুর রহমানের স্ত্রী তাঁকে জানান, ফোন হ্যাক হয়নি; পোস্ট দুটি এসিল্যান্ড নিজেই দিয়েছিলেন। পরে তাঁর স্ত্রী পোস্ট দুটি মুছে দেন।

শিল্পী রানী মোদক বলেন, ‘পোস্ট দেওয়ার ছয় মিনিট আগেও তিনি (এসিল্যান্ড) আমার বাসায় ছিলেন। উনি সুস্থ হয়ে ফিরে এলে সংবাদ সম্মেলন করে বিস্তারিত আপনাদের জানিয়ে দেওয়া হবে।’

ঘটনার পর ইউএনও তাঁর ফেসবুক পেজে এসিল্যান্ডের আইডি হ্যাক হওয়ার কথা উল্লেখ করে একটি পোস্ট দিয়েছিলেন। সেখানে তিনি সবাইকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান। পরে তাঁর বক্তব্যে আইডি হ্যাক হওয়ার বিষয়টি নাকচ করা হয়।

জানা গেছে, আরিফুর রহমান শান্ত প্রায় দুই মাস ধরে জামালগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি পরিবার নিয়ে উপজেলা সদরে বসবাস করছিলেন।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জিনে উচ্চ কোলেস্টেরলের ঝুঁকি থাকলেও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসে মিলতে পারে সুরক্ষা

জিনে উচ্চ কোলেস্টেরলের ঝুঁকি থাকলেও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসে মিলতে পারে সুরক্ষা