চার দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাত ১২টা ১০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং মন্ত্রিসভার কয়েকজন সদস্য। এ ছাড়া সফরে রয়েছেন আমজনতা দলের সদস্যসচিব তারেক রহমান। প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সফরে যাওয়ার অনুভূতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন তিনি।
রোববার দিবাগত রাত ১২টা ৭ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে আমজনতা দলের সদস্যসচিব তারেক রহমান লেখেন, ‘আমার চার সিট আগেই মাননীয় প্রধানমন্ত্রীর সিট, সফরসঙ্গী সবাই বসলাম। আল্লাহু আকবর বলল বিমানের মাইকে। হালকা ঝাঁকুনি।’
আরেক অংশে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, জীবনের প্রথম দেশের বাইরে যাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের পথে। শুকরিয়া মহান আল্লাহর নিকট। কৃতজ্ঞতা ও ভালোবাসা সবাইকে।’
জি বাংলা ডেস্ক